উলচাপাড়া জামে মসজিদ : ব্রাহ্মণবাড়িয়া
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : উলচাপাড়া জামে মসজিদ

ভ্রমণ পিপাসুদের জন্য খুবি পরিচিত একটা স্থান হলো ব্রাহ্মণবাড়িয়া, এখানে আছে পুরনো দিনের অনেক স্মৃতি ,অনেক দর্শনীয় স্থান। হাতে একটা দিন সময় করে ঘুরে দেখে আসতে পারেন স্থানটা থেকে। ব্রাহ্মণবাড়িয়া শহরের অদূরেই উলচাপাড়া গ্রামে উঁচু একটি ভিত্তি বেদীর পশ্চিম প্রান্তে এই মসজিদ অবস্থিত। মসজিদটিকে উলচাপাড়া উত্তর পাড়া শাহী জামে মসজিদ নামেও পরিচিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার অধীনে 'উলচাপাড়া' গ্রামে উলচাপাড়া মসজিদটি অবস্থিত। বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনস্থ এই মসজিদটির পরিচালনায় আছে 'বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর'। এই মসজিদটির প্রতিষ্ঠাতা হলেন 'শাহ সৈয়দ মোঃ মুরাদ'। তাঁকে মসজিদের পাশের কবরস্থানে সমাহিত করা হয়েছে। মসজিদটিতে অনেক শিলালিপি আছে, তা থেকে অনুমেয় ১১৪০ হিজরি বাংলা ১৭২৮ খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করা হয়েছে। গম্বুজের কেন্দ্র থেকে নিচ পর্যন্ত রয়েছে খুব সুন্দর কারুকাজ। মসজিদের ভেতরের দেয়ালেও রয়েছে সুন্দর কারুকাজ। মসজিদের ভেতর একটি শিলালিপি পাওয়া গিয়েছিলো ফরাসী ভাষার, কিন্তু এর অর্থ উদ্ধার করা সম্ভব হয়নি।
মসজিদের বিবরণ :
এই মসজিদটির আয়তন ৫২*৫৩ ফুট। এর ভেতরে ৪ ফুট পুরু দরজা রয়েছে। মসজিদের ৪ কোণে রয়েছে ৪টি মিনার এবং মসজিদটি ৩ গম্বুজ বিশিষ্ট।যোগাযোগ ব্যবস্থা :
ঢাকা থেকে সরাসরি বাসে করে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে পৌঁছানো যায়। এ ছাড়াও কমলাপুর/এয়ারপোর্টে থেকে ট্রেনে যেতে পারেন। উলচাপাড়া মসজিদ ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার অধীনে উলচাপাড়া গ্রামে অবস্থিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থেকে রিক্সা করে যাওয়া যায়।সাব্বির হোসেন এস এম
আরো পড়ুনঃ ৩ জানুয়ারী ২য় নদী পর্যটন উৎসব
ফেসবুক পেইজঃ ট্রাভেল বাংলাদেশ