ইতালির অনন্য এক নগরীর কৃষি পর্যটন ফার্মসমূহ
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল কৃষি ফার্মগুলোকে দারুণভাবে পর্যটনকেন্দ্রে পরিণত করেছে ইতালিয়ানরা [caption id="attachment_28997" align="alignnone" width="1051"]
ইতালিতে সূর্যমুখী ফুলের চাষ। ছবি : ব্রিটান্নিকা[/caption] ইতালি, দেশটির আনাচে-কানাচে আছে হাজারও পুরোনো সভ্যতা, গল্প আর ইতিহাস। ইতালি দেশ হিসেবে অতটাও বড় নয়। কিন্তু শৈল্পিক নিদর্শন এবং দেশটির সৌন্দর্যের জন্য পুরো বিশ্বেই সমাদৃত। দেশটি এখনও পশ্চিমা সংস্কৃতি নিজেদের মধ্যে ধারন করে আছে। প্রাচীন ধ্বংসাবশেষ আর এক শক্তিশালী ইতিহাস নিয়ে বিশ্ব দরবারে নিজেদের সুনাম আজও অক্ষুণ্ণ রেখেছে বিশ্বের প্রাচীন শিল্প-সাহিত্য-ঐতিহ্যে মোড়ানো দেশটি। ইতালির মনোমুগ্ধকর পরিবেশ দেশটির প্রতি বিশ্বের মানুষের আগ্রহ বাড়িয়ে দেয় বহুগুনে। ভ্রমণবিলাসীর বিশ্ব ভ্রমনে তাই ইতালির নামটি তালিকার শীর্ষে। প্রতি বছর দেশটিতে হাজারও পর্যটক আসে বেড়াতে এবং এক অন্য সংস্কৃতির স্বাদ নিতে। ইতালিতে কৃষি পর্যটন ফার্মস্টে পর্যটকদের মাঝে খুবই জনপ্রিয়। এটি বলতে মুলত পর্যটন এবং কৃষি ক্ষেত্রের একটি সংমিশ্রণ পরিবেশকে বোঝায়। ফার্মগুলোতে পর্যটকদের থাকার সুবিধা প্রদান করা হয়। অর্থ্যাৎ ফার্মিং-এর পাশাপাশি তারা অতিথি আপ্যায়নেরও ব্যবস্থা রাখেন। বিশ্বব্যাপী এর অন্যরকম এক খ্যাতি রয়েছে। পর্যটকেরাও এক অন্যরকম পরিবেশের স্বাদ পেতে এবং অসাধারণ সময় কাটাতে যায় এই কৃষি ফার্মগুলোতে। ইতালিতে কৃষি পর্যটনের ইতিহাস : ১৯৬০-৭০ দশকের মধ্যে ইতালির ক্ষুদ্র খামার মালিকদের একের পর এক ক্ষতি হতে থাকে। অনেকে নিজেদের ফার্মিং ছেড়ে অন্য কাজকে জীবিকা নির্বাহের হাতিয়ার হিসেবে গ্রহণ করে। পরবর্তীতে দেশের কৃষি ঐতিহ্যকে ধরে রাখতে ১৯৮৫ সালে আইন কাঠামো তৈরী করেন। যেখানে তারা ফার্মে অতিথিদের গ্রহণ এবং আতিথেয়তার মাধ্যমে আয়ের একটি পথ তৈরী করেছে। [caption id="attachment_28998" align="alignnone" width="1280"]
ছবি : পিন্টারেস্ট[/caption] খামার বাড়িগুলোতে অন্যরকম এক গ্রামীণ পরিবেশ, পল্লীর বিশুদ্ধ বাতাস, সুস্বাস্থ্যের অনুভূতি এবং স্বচ্ছন্দতার সন্ধান পাওয়া যায়। এই কৃষি পর্যটনের মাধ্যমে ইতালি দেশের পর্যটন খাতকে বৈচিত্র্যকরণ, খামারের আয় বৃদ্ধি এবং গ্রামীণ জনগোষ্ঠীতে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে গ্রামীণ অঞ্চলগুলোকে পুনরুজ্জীবিত করাতে পেরেছে। এই অতিথিশালাগুলোতে পর্যটকদের থাকার সকল সুবিধা প্রদান করা হয়। ঘরগুলোতে গোছানো বিছানা, আসবাবপত্র সাজানো থাকে। সাথে বাথরুম সুবিধাসহ খাবার সুবিধাও তারা প্রদান করে তাকে। এছাড়া সুইমিং পুল, খেলার মাঠের ব্যবস্থাও রাখে কিছু খামারবাড়িতে। ইন্টারনেটের সরবরাহসহ গাড়ি পার্কিং ব্যবস্থাও থাকে এই সকল খামারবাড়িতে। যারা খামার বাড়িটি দেখাশোনা করেন তারাও অতিথি আপ্যায়নে কোনও রকম ত্রুটি রাখেন না। তাদের বিনয়ী ভাব অবশ্যই মুগ্ধ করার মতো। চাইলে খামারের পশুদের সাথে সময় কাটানো থেকে শুরু করে কোথাও কোথাও আবার রান্না, খাবার সম্পর্কিত আলোচনা সভার আয়োজনেও যোগদান করা যায়। খাবার : খামারবাড়ি থেকেই খাবার সরবরাহ করা হয় এবং মুলত ফার্মে যা ফলানো হয় তা দ্বারাই খাবার তৈরি করা হয়। নিজস্ব ডাইনিং-এ খাবার পরিবেশন করা হয়। খাবারগুলে যথেষ্ট টাটকা এবং সুস্বাদু হয়ে থাকে। ইতালির শীর্ষ কয়েকটি কৃষি পর্যটন খামারবাড়ি সম্পর্কে জানা যাক : গ্রিথুরিজমো কাসা ক্লেলিয়া (লম্বার্ডি) : [caption id="attachment_28999" align="alignnone" width="900"]
ছবি : ইতালি ম্যাগাজিন[/caption] নব্বইয়ের দশকের মাঝামাঝি প্রথম যে সময় কৃষি পর্যটন খামারবাড়ি পদ্ধতি শুরু হয়েছিল হয়েছিল, কাসা কেলিয়া সে সময়ে জনপ্রিয় হয়ে উঠল। লোকান্দা ডেলা ভ্যালে নুভা (মার্চে) : [caption id="attachment_29001" align="alignnone" width="907"]
ছবি : ইতালি ম্যাগাজিন[/caption] কৃষি পর্যটনের এক অন্যন্য উদাহরণ এই খামার বাড়িটি। ডুকা ডি ক্যাসেলমন্ট (সিসিলি) : শতাব্দীর বেশি সময় ধরে এই খামার বাড়িটি নিজেদের সুনাম ধরে রেখেছে। গ্রিতুরিজমো ফন্টানারো (উম্বরিয়া) : এখানে আগমনের পরে অতিথিকে খামারের নিজস্ব শাকসবজি, ফল, জলপাই তেল এবং একটি ঝুড়ি দিয়ে স্বাগত জানানো হয়। গ্রিতুরিজমো গারুতি (এমিলিয়া রোমগনা) : [caption id="attachment_29005" align="alignnone" width="907"]
ছবি : সংগৃহীত[/caption] সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত। সুমাইয়া জান্নাত এস এম
তথ্যসূত্র : স্কাইক্যানার, ইতালি এক্সপ্লেইন্ড, স্লো ইতালি
Click Here To See More