প্রাসাদ প্যারাডাইজ হোটেল, কক্সবাজার

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : কক্সবাজারের হোটেল মোটেল জোনে অবস্থিত প্রাসাদ প্যারাডাইজ হোটেল


প্রাসাদ প্যারাডাইজ (Praasad Paradise) 3

সবুজঘেরা প্রাসাদ প্যারাডাইজ হোটেল; ছবি : প্রাসাদ প্যারাডাইজ


ধরণ : তিন তারকা হোটেল

স্থান : হোটেল মোটেল জোন, প্লট ৮, নিউ বিচ রোড, কক্সবাজার ৪৭০০ পৃথিবীর দীর্ঘতম অখণ্ড সৈকত কক্সবাজার উত্তাল সাগরের মনোহর সৌন্দর্য নিয়ে পর্যটকদের নিকট আবশ্যক গন্তব্যে পরিণত হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সমুদ্র পাড়ের বৈচিত্র্যময় জীবনধারা, সংস্কৃতি, খাবার দাবার এখানে পর্যটকদের জন্য আকর্ষণের। সারাদেশ থেকেই বিপুল পরিমাণ দর্শনার্থীদের এখানে আগমন ঘটে প্রতি বছর। এসব দর্শনার্থীদের জন্য কক্সবাজারে গড়ে উঠেছে নান্দনিক বিভিন্ন হোটেল-রিসোর্ট। প্রাসাদ প্যারাডাইজ (Praasad Paradise) এর মধ্যে একটি। তিন তারকা মানের প্রাসাদ প্যারাডাইজ সৈকত নিকটেই অবস্থিত। বহুতল ভবনের সাথে এখানে রয়েছে কয়েকটি কটেজও। গাছগাছালি ঘেরা সৌন্দর্যময় এই হোটেলটিতে রয়েছে সুইমিং পুল সহ আধুনিক বিভিন্ন সুযোগ সুবিধা। বিচফ্রন্ট, বিবিকিউ, ফ্রি পার্কিং, সহ এখানে রয়েছে টিকেট সার্ভিস, রিসিপশন সার্ভিস, ক্লিনিং সার্ভিস, বিজনেস ফ্যাসিলিটিজ ও ওয়েলনেস ফ্যাসিলিটিজ।

আরও পড়ুন : কক্সবাজার বিমানবন্দর : তথ্য ও উপাত্ত

জেনে নেয়া যাক প্রাসাদ প্যারাডাইজ এর অন্যান্য পরিসেবা গুলো নিয়েও

  • সুইমিং পুল
  • বিচফ্রন্ট
  • বিবিকিউ
  • রেস্টুরেন্ট
  • টিকেট সার্ভিস
  • হাউসকিপিং
  • বিজনেস সেন্টার
  • কনফারেন্স হল
  • মিটিং/বাংকুয়েট হল
  • এয়ারপোর্ট শাটল
  • শপস
  • ব্রাইডাল স্যুইট
  • রুম সার্ভিস


প্রাসাদ প্যারাডাইজ (Praasad Paradise) 2

টাওয়ার বিল্ডিং, কটেজসহ বিভিন্ন ধরণের আবাসন সুবিধা রয়েছে এখানে; ছবি : প্রাসাদ প্যারাডাইজ


রুম টাইপ ও মূল্যমান প্রাসাদ প্যারাডাইজ হোটেলে টাওয়ার বিল্ডিং এবং কটেজে বিভিন্ন মানের রুম রয়েছে। টাওয়ার বিল্ডিং এ ডিলাক্স ডাবল/টুইন, সুপার ডিলাক্স ডাবল/টুইন, রয়েল ডিলাক্স, ভি আই পি স্যুইট, ডিলাক্স ও সুপার ডিলাক্স রুম রয়েছে। টাওয়ার বিল্ডিং এর রুমের মূল্যমান ৫,৫০০ থেকে প্রায় ১৫ হাজার টাকা পর্যন্ত। এছাড়াও রয়েছে ৪টা কটেজ। কটেজে রুমের মূল্যমান ৫,০০০ থেকে শুরু করে ্‌০০০ টাকা।

আরও পড়ুন : সায়মন বিচ রিসোর্ট, কক্সবাজার

রুমের মূল্যমান যাচাই এবং অনলাইনে বুকিং করতে www.tripadvisor.com www.booking.com http://www.praasadparadise.com

যোগাযোগ মোবাইল : 034164403, 01556347711, 01556347722, 01511-994477, 01511994478, 01511994479 ইমেইল : info@praasadparadise.com.bd ওয়েবসাইট : http://www.praasadparadise.com ফেইসবুক : https://www.facebook.com/praasadparadisehotel/

কীভাবে যাবেন কক্সবাজার এয়ারপোর্ট হতে, ৩ দশমিক ৮ কিলোমিটার, কক্সবাজার বাস টার্মিনাল হতে ৪ কিলোমিটার, লাবনী বিচ হতে ১ দশমিক ৩ কিলোমিটার, ইনানি বিচ হতে ২৪ দশমিক ৪ কিলোমিটার দূরে অবস্থিত। স্থানীয় বাহনে অথবা হোটেলের সাথে যোগাযোগ করে পিক আপ ড্রপ অফ সেবা নিয়ে হোটেলে আসতে পারেন।

গুগল ম্যাপে খুঁজে পেতে : ক্লিক করুন  

সাখাওয়াত হোসেন   এস এম