নান্দনিক মুন নেস্ট রিসোর্ট, কক্সবাজার
ট্রাভেল বাংলাদেশের স্পেশাল : প্রাকৃতিক সজীবতা এবং সমুদ্রের বিশালতার মাধুর্যে মুন নেস্ট রিসোর্ট

আরও পড়ুন : অপূর্ব হিমছড়ি, কক্সবাজার
শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি নিয়ে একদম মানুষের ভিড়ের বাহিরে সমুদ্র উপভোগের মাধ্যম হতে পারে মুন নেস্ট। খড়ের চালার ছোট ছোট কয়েকটি ঘর নিয়ে রিসোর্টটি গড়ে তোলা হয়। এর নির্মাণে নজরকাড়া নান্দনিক সৌন্দর্যের দেখা মেলা। কাঠের তৈরি রুমগুলোয় আধুনিক সেবার কোন কমতি নেই। শিল্পের সাথে প্রকৃতির অপূর্ব মিশেলে মনের সজীবতা এবং শান্ত শীতলতার এই রিসোর্টটিতে দেশ বিদেশের দর্শনার্থীর আগমন ঘটে। রিসোর্ট থেকেই দেখা মেলে বিশালাকার সমুদ্রের এবং রিসোর্টের পেছনে চোখে পড়বে উঁচু নিচু পাহাড়ের। এখানে মোট চারটা কটেজ রয়েছে। চলাচলের জন্য রয়েছে চমৎকার ওয়াকওয়ে। সবুজ ঘেরা এই রিসোর্টে পর্যটকদের জন্য রয়েছে একটা রেস্টুরেন্টও। মজাদার স্বাদের সি ফুড, ভিলেজ ফুড, স্ন্যাকস এবং ড্রিংকস রয়েছে রয়েছে রেস্টুরেন্টটিতে।

জেনে নেয়া যাক মুন নেস্ট রিসোর্ট এর অন্যান্য পরিসেবা গুলো নিয়েও
- গার্ডেন
- বিচ
- রেস্টুরেন্ট
- এয়ারপোর্ট শাটল
- রুম সার্ভিস
- ফ্যামিলি রুমস
- ফ্রি পার্কিং (শর্ত প্রযোজ্য)
রুম টাইপ ও মূল্যমান
মুন নেস্ট রিসোর্টে একই ধরণের কটেজ রয়েছে। কটেজগুলোতে সাধারণত দুজন করে থাকা যায়। সিজন ভেদে রুমের মূল্যমান কম-বেশি হয়ে থাকে। তবে স্বাভাবিকভাবে প্রতি কটেজের মূল্য ৪,০০০ টাকা। সাথে রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট।
রুমের মূল্যমান যাচাই এবং অনলাইনে বুকিং করতে
www.booking.com http://www.moon-nest.com
আরও পড়ুন : কক্সবাজারের আকাশে রোমাঞ্চকর প্যারাসেইলিং
যোগাযোগ :
মোবাইল : 01830 330055ইমেইল : shahin@moon-nest.com
ওয়েবসাইট : http://www.moon-nest.com
ফেইসবুক : https://www.facebook.com/moon.nest.coxsbazar
যেভাবে যাবেন :
মুন নেস্ট রিসোর্ট কক্সবাজার এয়ারপোর্ট হতে ১৫ দশমিক ৮ কিলোমিটার, লাবনী বিচ হতে ১৫ দশমিক ১ কিলোমিটার, ইনানী বিচ হতে ১৫ কিলোমিটার, হিমছড়ি জাতীয় উদ্যান হতে ৪ দশমিক ২ কিলোমিটার, কক্সবাজার বাস টার্মিনাল হতে ১৪ দশমিক ৬ কিলোমিটার দূরত্বে অবস্থিত। গাড়ি ভাড়া করে বা স্থানীয় বাহনে এখানে আসতে পারেন। প্রয়োজনে রিসোর্টের সাথেও যোগাযোগ করতে পারেন।
গুগল ম্যাপে খুঁজে পেতে : ক্লিক করুন
সাখাওয়াত হোসেন এস এম