ঢাকা রিসোর্ট, গাজীপুর
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : ঢাকা রিসোর্ট, গাজীপুর : ঢাকার অদূরে প্রশান্তির খোঁজে

রিসোর্টটি শাল গাছ দিয়ে বেষ্টিত, আছে সবুজের সমারোহ। চারপাশে সবুজের সমারোহ, রাস্তায় চোখে পড়বে গ্রামীণ পরিবেশ, ঝিল, দুই পাশে সারি সারি শাল গাছ মাঝে চলে গেছে রাস্তা। আর এমনই এক রাস্তা ধরে বান্দাবাড়ি গ্রামে এই রিসোর্টটির অবস্থান।
কী কী আছে বিনোদনের জন্য এই রিসোর্টে :
- সুইমিংপুল : ঢাকা রিসোর্টের আছে একটি সবুজঘেরা সুন্দর সুইমিংপুল। রিসোর্টে ঘুরে ক্লান্ত শরীরকে সতেজ করতে ডুব দিয়ে আসা যাবে সুইমিংপুলের শীতল পানিতে। এতে শরীর ও মন দুই প্রশান্তি পাবে।
- ইকো পার্ক : রিসোর্টের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে ইকো পার্ক। চারদিকে গাছপালা, সবুজের ছোঁয়া শহুরে ক্লান্ত মনকে এনে দিবে শান্তির পড়শ।
- হরিণের খামার : দর্শনার্থীদের আকর্ষনকে আরেকটু বাড়িয়ে দিতে রিসোর্টে ব্যবস্থা করা হয়েছে হরিণের খামারের।

- মাছ ধরা : এখানে আপনি নিতে পারবেন মাছ শিকার করার আনন্দ।
- লবি : রিসোর্টটিতে আছে একটি লবি।
- খেলাধুলার ব্যবস্থা : আছে আউটডোর ও ইনডোর গেমসের ব্যবস্থাও। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল সহ আছে বেশ কিছু ইনডোর গেমস খেলার ব্যবস্থা। আছে মিনি গলফ খেলার ব্যবস্থা।
- সবুজ মাঠ : এইসব কিছুর পাশাপাশি রিসোর্ট কতৃপক্ষ সবুজ মাঠ রাখতে ভুল করে নাই। এতো সবুজের মাঝে বাদ পড়েনাই মাঠ, যা আজ আমাদের ব্যস্ত জীবন থেকে প্রায় বিলুপ্তই হয়ে যাচ্ছে।
- রেস্টরেন্ট : পর্যটক কিংবা রিসোর্টের অতিথিদের জন্য রেস্টুরেন্টের ব্যবস্থা। তাই ঘুরে ঘুরে ক্ষুধার্ত হয়ে গেলে চিন্তার কোনো কারন নেই।
- বারবিকিউ : আজকাল বারবিকিউ না হলেই যেন নয়, কোথাও ঘুরতে বের হলে। এই আইটেমটি যেনো আমাদের ভ্রমণের আনন্দকে আরো বহু গুনে বাড়িয়ে দেয়। ঢাকা রিসোর্টও তার ব্যতিক্রম নয়। সব কিছুর পাশাপাশি পাচ্ছেন বারবিকিউ করার সুবিধা।
- হোটেল ও রিসোর্ট : এখানে শুধু ঘোরাঘুরি নয় আছে থাকার ব্যবস্থা। রিসোর্টটির আছে বেশ কয়েকটি কটেজ। রয়্যাল কটেজ, ফ্যামিলি কটেজ, এক্সিকিউটিভ কটেজ। তাই সময় নিয়র ঘুরে ঘুরে দেখতে পারবেন পুরো রিসোর্টটি।
- পিকনিক স্পট : ঢাকা রিসোর্টে আছে পিকনিক করার সুযোগ। কেননা এখানে আছে পিকনিক স্পট, যেখানে অফিস, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা যেকোনো পিকনিকের উদ্দেশ্যে ভাড়া নেয়ার সুযোগ আছে।
- কনফারেন্স হল : অফিসের জরুরী মিটিং, বিয়ে, জন্মদিন, ট্রেইনিং ইত্যাদি কাজের জন্য আছে কনফারেন্স হল। যেখানে সুন্দরভাবে কাজ সমাধান করা যাবে। সাথে উপভোগ করা যাবে রিসোর্টের অপার সৌন্দর্য।
- শুটিং স্পট : শুধু অফিসিয়াল কাজ, পারিবারিক আনন্দ নয় বরং শোবিজ অঙ্গনের জন্যও আছে কিছু ব্যবস্থা। এইখানে আছে শুটিং করার মতো ব্যবস্থা। তাই সব ধরনের বিনোদন উপভোগ করতে থাকছে না তেমন কোনো বাঁধা।

- ভাড়া : ১৬,০০০ টাকার বেশি।
- ২টি বড় বিলাসবহুল ডাবল বেডরুম, একটি লিভিং রুম, সংযুক্ত বাথরুম আর একটি বারান্দা।
- সম্পুর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত।
- কালার টিভি, নিরাপদ ডিপোসিট বক্সের ব্যবস্থা ।
- পুকুরের ভিউ পাওয়া যাবে, সুইমংপুলের সুবিধা।
- ২৪ ঘন্টা রুম সার্ভিস।
- ওয়েলকাম ড্রিংস, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট।
- ভাড়া : ১০,০০০ টাকার বেশি।
- ২ টি ডাবল বেডের বেডরুম, সংযুক্ত বাথরুম, বারান্দা।
- সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত।
- কালার টিভি, নিরাপদ ডিপোসিট বক্সের ব্যবস্থা।
- সুইমংপুলের সুবিধা।
- ২৪ ঘন্টা রুম সার্ভিস।
- ওয়েলকাম ড্রিংস, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট।
- ভাড়া : ১৫,০০০ টাকার বেশি।
- ৩ টি ডাবল বেডের বেডরুম, সংযুক্ত বাথরুম, বারান্দা।
- কালার টিভি, নিরাপদ ডিপোসিট বক্সের ব্যবস্থা।
- সুইমংপুলের সুবিধা।
- ২৪ ঘন্টা রুম সার্ভিস।
- ওয়েলকাম ড্রিংস, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট।
- ভাড়া : ৬,০০০ টাকার বেশি।
- ডাবল বেডের বেডরুম, সংযুক্ত বাথরুম, বারান্দা।
- সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত।
- কালার টিভি, নিরাপদ ডিপোসিট বক্সের ব্যবস্থা।
- সুইমংপুলের সুবিধা।
- ২৪ ঘন্টা রুম সার্ভিস।
- ওয়েলকাম ড্রিংস, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট।
- ভাড়া : ১২,০০০ টাকার বেশি।
- ২ টি ডাবল বেডের বেডরুম, সংযুক্ত বাথরুম, বারান্দা।
- কালার টিভি, নিরাপদ ডিপোসিট বক্সের ব্যবস্থা।
- সুইমংপুলের সুবিধা।
- ২৪ ঘন্টা রুম সার্ভিস।
- ওয়েলকাম ড্রিংস, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট।
- ঐতিহ্যবাহী বাঙ্গালি খাবার।
- ইন্ডিয়ান (ভারতীয়) খাদ্য তালিকা।
- চাইনিজ খাবার।
- থাই খাবারের তালিকা।
- বারবিকিউ।
- ঐতিহ্যবাহী পিঠা।
- সতেজ ফলের রস (ফ্রট জুস)।
- ঢাকা রিসোর্ট স্পেশাল ফুড।
মোবাইল : ++৮৮০১৭৬২-৫৫৪৪৪৪
ই-মেইল : dhakaresortltd@gmail.com
ওয়েবসাইট : http://dhakaresortltd.com/#:~:text=Dhaka%20Resort%20is%20one%20of,55%20kilometers%20north%20from%20Dhaka.&text=The%20resort%20has%20hotel%2C%20beautiful,%2Db%2Dq%2C%20cottages%20and%20restaurant ফেসবুক পেইজ : https://www.facebook.com/dhakaresort/?__cft__[0]=AZX4vbfnnUJmM1eboIKNp3Efb4rHimjEI_vsY452N_iKdjsHKjKAZgrNfvdymaLx5dWCOfIH0CpwEVQbI1JGSANT5qEDb6YrAYmkAnBUwL-JPVnxrt_858GM23Im-I7pF34SKDQwIyuFV5je_fiIv0XTXwvBSmdXskooJaPGuBFYCQnP6z-vMIt4lGO0nLHp90U&__tn__=kK-R
তথ্যসূত্র : https://www.facebook.com/dhakaresort/?__cft__[0]=AZX4vbfnnUJmM1eboIKNp3Efb4rHimjEI_vsY452N_iKdjsHKjKAZgrNfvdymaLx5dWCOfIH0CpwEVQbI1JGSANT5qEDb6YrAYmkAnBUwL-JPVnxrt_858GM23Im-I7pF34SKDQwIyuFV5je_fiIv0XTXwvBSmdXskooJaPGuBFYCQnP6z-vMIt4lGO0nLHp90U&__tn__=kK-R http://dhakaresortltd.com/#:~:text=Dhaka%20Resort%20is%20one%20of,55%20kilometers%20north%20from%20Dhaka.&text=The%20resort%20has%20hotel%2C%20beautiful,%2Db%2Dq%2C%20cottages%20and%20restaurant. https://tour.com.bd/hotels/ar/bangladesh/gazipur/dhaka-resort