বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ, কক্সবাজার

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : কক্সবাজারের চার তারকা হোটেল বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ



বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ (Best Western Heritage)

সাজানো গোছানো বেস্ট ওয়েস্টার্ন হোটেল; ছবি : বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ


ধরণ : চার তারকা হোটেল

স্থান : কলাতলী সার্কেল রোড, ৪৭০০ অবসরে প্রিয় ভ্রমণ গন্তব্যের তালিকায় দেশীয় ভ্রমণকারীদের অন্যতম প্রিয় স্পট কক্সবাজার সমুদ্র সৈকত। সুদীর্ঘ বালুকাবেলার মাঝে উত্তাল জলরাশির আঁচড়ে পড়ার পাশাপাশি অপরূপ সূর্যাস্তের মনোহর সৌন্দর্যের দেখা মেলে এখানে। এখানে রয়েছে বেশ কয়েকটি বিচ। যেগুলোর একেকটার একেকরকম সৌন্দর্য উপভোগ করা যায়। এছাড়াও কক্সবাজারে এসে এখানকার মানুষের জীবনযাত্রা এবং সামুদ্রিক বিভিন্ন মুখরোচক খাবার দাবারে মজে থাকে দর্শনার্থীরা।

সারাদেশ থেকে দলবেঁধে আগত দর্শনার্থীদের জন্য এখানে গড়ে উঠেছে বিভিন্ন মানের হোটেল-রিসোর্ট। বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ (Best Western Heritage) এর মধ্যে অন্যতম একটি। কক্সবাজারের কলাতলী সার্কেলে অবস্থিত চার তারকা মানের বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল। নজরকাড়া সুইমিং পুল, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট সহ আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ। গ্রাহকদের আধুনিক সেবা দানে এখানে রয়েছে গার্ডেন, পার্কিং, এয়ারপোর্ট শাটল, কার হায়ার, বিজনেস ফ্যাসিলিটিজ, উন্নতমানের সেইফটি এন্ড সিকুরিটি, স্পা, হট স্প্রিং সহ ফিটনেস সেন্টার।


বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ (Best Western Heritage)

গ্রাহকদের জন্য এখানে রয়েছে আধুনিক সকল সুযোগ সুবিধাই; ছবি : বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ


 

জেনে নেয়া যাক বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ এর অন্যান্য পরিসেবা গুলো নিয়েও

  • সুইমিং পুল
  • ফ্রি পার্কিং
  • ফিটনেস সেন্টার
  • রেস্টুরেন্ট
  • গার্ডেন
  • এয়ারপোর্ট শাটল
  • লকারস
  • লাগেজ স্টোরেজ
  • কারেন্সি এক্সচেঞ্জ
  • আয়রন সার্ভিস
  • লন্ড্রি
  • ফ্যাক্স/ফটোকপি
  • ফায়ার এক্সটিংগুইশার
  • স্মোক এলার্ম
  • সিকুরিটি এলার্ম
  • সেইফটি ডিপোজিট বক্স
  • কার হায়ার
  • ইয়োগা ক্লাস
  • স্পা
  • স্টিম রুম
  • পুল
  • হট স্প্রিং বাথ
  • বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ (Best Western Heritage)

    হেরিটেজ হোটেলের লাক্সারিয়াস আবাসন সুবিধা; ছবি : বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ
    রুম টাইপ ও মূল্যমান বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ এ ডিলাক্স ডাবল সি/হিল ভিউ, সুপেরিয়র রুম, হানিমুন স্যুইট এবং ভি আই পি স্যুইট রুম রয়েছে। রুমের মূল্যমান পাঁচ হাজার থেকে প্রায় ১৫ হাজার টাকা পর্যন্ত।

রুমের মূল্যমান যাচাই এবং অনলাইনে বুকিং করতে

www.tripadvisor.com www.agoda.com www.booking.com http://bwpheritagehotel.com/room-suites/

যোগাযোগ মোবাইল : 0088034152611, 8801777744034 ইমেইল : info@bwpheritagehotel.com ওয়েবসাইট : http://bwpheritagehotel.com ফেইসবুক : https://www.facebook.com/BWPHeritage

কীভাবে যাবেন বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল কক্সবাজার এয়ারপোর্ট হতে ৫ কিলোমিটার, কক্সবাজার বাস টার্মিনাল হতে ২.৩ কিলোমিটার, লাবনী বিচ হতে ৩ কিলোমিটার, সুগন্ধা বিচ হতে ১ দশমিক ৪ কিলোমিটার এবং ইনানী বিচ হতে ২৩ দশমিক ১ কিলোমিটার দূরত্বে কলাতলিতে অবস্থিত। স্থানীয় বাহনে অথবা হোটেলে সাথে যোগাযোগ করে পিক আপ ড্রপ অফ সেবা নিতে পারেন।

গুগল ম্যাপে খুঁজে পেতে : ক্লিক করুন  

সাখাওয়াত হোসেন   এস এম