ওয়ারিসান রেসিডেনশিয়াল হোটেল, রাজশাহী

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : রেশমনগরী রাজশাহীর আবাসিক হোটেল


ওয়ারিসান রেসিডেনশিয়াল হোটেল (Warisan Residential Hotel)

রাজশাহীতে সুবিধাজনক আবাসন ব্যবস্থা নিয়ে তিন তারকা মানের হোটেল ওয়ারিসান; ছবি : ওয়ারিসান রেসিডেনশিয়াল হোটেল


ধরণ : তিন তারকা হোটেল

স্থান : ৮৮, জোডিয়াক প্যালেস, সাহেব বাজার, জিরো পয়েন্ট, রাজশাহী প্রাচীন বাংলার ইতিহাস সমৃদ্ধ জেলা রাজশাহী। পদ্মার তীরে অবস্থিত রাজশাহী আম, লিচুর জন্য সারাদেশেই বিখ্যাত। এছাড়া এখানকার ঐতিহ্যবাহী রেশমীবস্ত্র, মিষ্টান্নও রাজশাহীর সুনামের আরেকটি কারণ। রেশমীবস্ত্রের জন্য এটিকে রেশমনগরীও ডাকা হয়। প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এবং বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর রাজশাহীর কাছে দূরে বেশ প্রত্ন-সম্পদ ও পুরাকীর্তির পাশাপাশি আছে পার্ক এবং যাদুঘর।

রাজশাহীতে রয়েছে বেশ কয়েকটি হোটেল এবং আবাসন প্রতিষ্ঠান। এর মধ্যে একটি ওয়ারিসান রেসিডেনশিয়াল হোটেল (Warisan Residential Hotel)। রাজশাহী শহরের সাহেব বাজার জিরো পয়েন্টে অবস্থিত ওয়ারিসান রেসিডেনশিয়াল হোটেল। এটি তিন তারকা মানের একটি হোটেল। ফ্রি পার্কিং, ওয়াইফাই সহ ২৪ ঘণ্টা ফ্রন্ট ডেস্ক, লন্ড্রি সার্ভিস, রুম সার্ভিস রয়েছে হোটেলটিতে। রয়েছে রেস্টুরেন্টসহ বিয়ে বা কোন প্রোগ্রাম আয়োজনের ব্যবস্থাও।

আরও পড়ুন : অবারিত প্রাকৃতিক সৌন্দর্যের পদ্মার পাড়, রাজশাহী

জেনে নেয়া যাক ওয়ারিসান রেসিডেনশিয়াল হোটেলের অন্যান্য পরিসেবা গুলো নিয়েও

  • রেস্টুরেন্ট
  • ফ্রি পার্কিং
  • ব্রেকফাস্ট
  • ওয়াইফাই
  • এয়ার কন্ডিশন
  • ফ্রন্ট ডেস্ক
  • রুম সার্ভিস
  • বিজনেস সেন্টার
  • মিটিং/বাংকুয়েট হল
  • ফ্যাক্স/ফটোকপি
  • এয়ারপোর্ট শাটল
  • শাটল সার্ভিস
  • রেন্ট এ কার
  • লন্ড্রি
  • আয়রনিং এন্ড ড্রাই ক্লিনিং
  • কিড ফ্রেন্ডলি
  • হুইলচেয়ার এক্সেসিবল


ওয়ারিসান রেসিডেনশিয়াল হোটেল (Warisan Residential Hotel)

ডিলাক্স, প্রিমিয়ামসহ বিভিন্ন মানের রুম রয়েছে হোটেলটিতে; ছবি : ওয়ারিসান রেসিডেনশিয়াল হোটেল



রুম টাইপ ও মূল্যমান

হোটেল ওয়ারিসন রেসিডেন্সিয়াল হোটেলে ডিলাক্স সিঙ্গেল/ডাবল, সুপ্রিম ডিলাক্স, প্রিমিয়াম টুইন এবং ওয়ারিসন স্যুইট রুম রয়েছে। রুমের মূল্যমান ২,৫০০ থেকে প্রায় ৫,৫০০ পর্যন্ত।

রুমের মূল্যমান যাচাই এবং অনলাইনে বুকিং করতে www.tripadvisor.com www.hotelwarisanbd.com

যোগাযোগ মোবাইল : 01793040268, 01793040269, 01727774404 ইমেইল : hotelwarisanbd@gmail.com ওয়েবসাইট : www.hotelwarisanbd.com ফেইসবুক : https://www.facebook.com/hotelwarisanbd/?epa=SEARCH_BOX


আরও পড়ুন : শহীদ এ.এইচ.এম কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা

কীভাবে যাবেন

বিভিন্ন জেলা থেকে রাজশাহীতে বাসে, ট্রেনে বা বিমানেও যেতে পারেন। শাহ্‌ মখদুম এয়ারপোর্ট হতে ৯ দশমিক ২ কিলোমিটার, রাজশাহী বাস টার্মিনাল হতে ১ দশমিক ৮ কিলোমিটার, রাজশাহী রেলওয়ে ষ্টেশন হতে ১ দশমিক ৮ কিলোমিটার দূরত্বে অবস্থিত। স্থানীয় বাহনে অথবা হোটেলের সাথে যোগাযোগ করে কার রেন্টাল বা পিক আপ ড্রপ অফ সার্ভিস নিয়ে হোটেলে আসতে পারেন। গুগল ম্যাপে খুঁজে পেতে : ক্লিক করুন  

সাখাওয়াত হোসেন   এস এম