সারাদেশ থেকে মাদারীপুর কীভাবে যাবেন?

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : খেজুর গুড়, রসগোল্লার জন্য বিখ্যাত মাদারীপুর জেলা

madaripur ছবি : বাংলাপিডিয়া

ঢাকা বিভাগের একটি জেলা হচ্ছে মাদারীপুর। এর প্রাচীন নাম ছিল ইদিলপুর। মাদারীপুরের সেনাপতি দিঘি, শকুনি লেক, নীলকুঠি, রাজারামের খালিয়া জমিদার বাড়ি বিখ্যাত। চলুন জেনে নেয়া যাক সারাদেশের ৮টি বিভাগ থেকে কীভাবে মাদারীপুর যেতে পারবেন সে সম্পর্কে।

ঢাকা থেকে মাদারীপুর :

স্থলপথ : ঢাকার গাবতলী বা কেরানীগঞ্জ থেকে মাদারীপুরের সরাসরি বাস পাবেন। সার্বিক পরিবহন, সোনালি পরিবহন ইত্যাদি বাস ঢাকা মাদারীপুর রুটে যাতায়াত সুবিধা দিয়ে থাকে।

চট্টগ্রাম থেকে মাদারীপুর :

আকাশপথ : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা এয়ারলাইন্স এই রুটে সার্ভিস দিয়ে থাকে। ঢাকায় এসে এরপর আপনাকে বাস বা গাড়ীতে মাদারীপুর যেতে হবে।

স্থলপথ : চট্টগ্রাম থেকে খুলনা, যশোরগামী বাসে মাদারীপুর যেতে পারেন। ইউনিক সার্ভিস, সৌদিয়া ইত্যাদি পরিবহন কোম্পানির বাসে সরাসরি চট্টগ্রাম থেকে খুলনায় যেতে পারবেন। সহজ ও বিডিটিকিটস এ অনলাইনে বাসের টিকিট পাবেন।

বরিশাল থেকে মাদারীপুর :

স্থলপথ : বরিশাল থেকে মাদারীপুরে যাওয়ার জন্য  বাস পাবেন।

রংপুর থেকে মাদারীপুর :

আকাশপথ : রংপুরে সৈয়দপুর বিমানবন্দর অবস্থিত। রংপুর বিভাগের জেলা শহর গুলো থেকে আপনাকে এই বিমানবন্দরে আসতে হবে। এরপর সেখান থেকে ঢাকা থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা'র বিমানে করে ঢাকায় আসতে পারবেন। এরপর ঢাকা থেকে আপনাকে মাদারীপুর যেতে হবে।

স্থলপথ : তুহিন পরিবহনের বাসে রংপুর থেকে মাদারীপুর আসতে পারবেন। এছাড়াও বাস বা ট্রেনে ঢাকায় এসে এরপর মাদারীপুর যেতে পারবেন। নাবিল পরিবহনসহ বিভিন্ন জনপ্রিয় পরিবহন সংস্থার এসি বা নন এসি বাস পাবেন রংপুর থেকে ঢাকায় আসার জন্য । সহজ ও বিডিটিকিটস এ অনলাইনে বাসের টিকিট ক্রয় করতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

রাজশাহী থেকে মাদারীপুর :

আকাশপথ : রাজশাহীর শাহ মাখদুম বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, এবং ইউ এস বাংলা ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। এই এয়ারলাইন্স গুলোর বিমানে ঢাকায় আসতে পারেন। এরপর ঢাকা থেকে আপনাকে মাদারীপুর যেতে হবে।

স্থলপথ : তুহিন পরিবহনের বরিশালগামী বাসে রাজশাহী থেকে মাদারীপুর আসতে পারেন। অথবা রাজশাহী থেকে বাস বা ট্রেনে ঢাকায় এসে এরপর মাদারীপুর যেতে পারেন। সহজ ও বিডিটিকিটস এ অনলাইনে বাসের টিকিট পাবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

খুলনা থেকে মাদারীপুর :

স্থলপথ : খুলনা থেকে বরিশালগামী বাসে মাদারীপুর যেতে পারেন। সেভেন স্টার সেভেন ডিলাক্স, কুয়াকাটা এক্সপ্রেস, রয়্যাল এক্সপ্রেস ইত্যাদি বাস এই রুটে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে। ভাড়া আনুমানিক ৩০০-৩৫০ টাকা।

সিলেট থেকে মাদারীপুর :

আকাশপথ : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা সহ বিভিন্ন সংস্থা একাধিক ফ্লাইট পরিচালনা করে। এসব ফ্লাইটে আপনি ঢাকায় আসতে পারবেন। এরপর ঢাকা থেকে আপনাকে মাদারীপুর যেতে হবে।

স্থলপথ : সিলেট থেকে ঢাকায় আসার জন্য গ্রীনলাইনসহ জনপ্রিয় বিভিন্ন পরিবহন সংস্থার এসি বা নন এসি বাস পাবেন।  সহজ ও বিডিটিকিটস  এ অনলাইনে বাসের টিকিট পাবেন। সিলেট থেকে ঢাকায় এসে এরপর মাদারীপুর যেতে পারবেন। এছাড়াও সিলেট ঢাকা রুটে বেশ কিছু ট্রেন নিয়মিত যাতায়াত করে। ট্রেনে ঢাকায় এসে এরপর মাদারীপুর যেতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে এসব ট্রেনের টিকিট কাটতে পারবেন।

ময়মনসিংহ থেকে মাদারীপুর :

ময়মনসিংহ থেকে ঢাকায় এসে এরপর আপনাকে মাদারীপুর যেতে হবে। এনা পরিবহন সহ বেশ কিছু পরিবহন সংস্থা এই রুটে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে। রেল সেবা এপের মাধ্যমে এসব ট্রেনের টিকিট কাটতে পারবেন।