সারাদেশ থেকে খুলনা কীভাবে যাবেন?

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : ইতিহাস-ঐতিহ্য ও গৌরব মণ্ডিত জেলা খুলনা

khulna division ছবি : সংগৃহীত


সুন্দরবন, মংলার সৌন্দর্য বিধৌত জেলা হচ্ছে খুলনা। দেশের চতুর্থ বৃহত্তম জেলা এই খুলনা। খুলনার বিখ্যাত কিছু স্থানসমূহ হচ্ছে : সুন্দরবন, ভুতিয়ার বিল, রানা রিসোর্ট এন্ড অ্যামিজমেন্ট পার্ক, খুলনা বিভাগীয় জাদুঘর, বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিনের সমাধি কমপ্লেক্স, চুকনগর গণহত্যার স্মৃতিস্তম্ভ সেনহাটি খুলনা, কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের জন্মস্থান, রবি ঠাকুরের আদি ভূমি, কচিখালী সমুদ্র সৈকত, শহীদ হাদিস পার্ক, সোয়াচ অব নো গ্রাউন্ড, দক্ষিণডিহি : রবি ঠাকুরের শ্বশুরবাড়ি, রুপসা ব্রিজ, দুবলার চর।

khulna ছবি : সংগৃহীত


 চলুন জেনে নেয়া যাক সারাদেশের অন্য সাতটি বিভাগ থেকে কীভাবে খুলনা যেতে পারেন সে সম্পর্কে।

ঢাকা থেকে খুলনা :

আকাশপথ : খুলনায় কোনো বিমানবন্দর নেই। বিমান পথে আসতে চাইলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে বিমানে যশোর বিমানবন্দরে যেতে হবে আপনাকে। এরপর যশোর থেকে বাস বা গাড়ীতে খুলনায় যেতে পারবেন।  বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউ এস বাংলা এই রুটে  ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে।

জলপথ : ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এম ভি মধুমতি ও এম ভি বাঙ্গালি সপ্তাহে দুদিন যাতায়াত করে। তবে এই মাধ্যমে ভ্রমনে আপনার খুলনায় পোঁছাতে প্রায় ২৪ ঘন্টা সময় লাগবে।

স্থলপথ : সোহাগ পরিবহন, গ্রিন লাইন পরিবহনসহ বেশ কিছু পরিবহন সংস্থার এসি এবং নন-এসি বাস পাবেন ঢাকা থেকে খুলনায় আসার জন্য। সহজ ও বিডিটিকিটস এ অনলাইনে বাসের টিকিট পাবেন। এছাড়াও সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস ইত্যাদি ট্রেন এই রুটে যাত্রী পরিবহন সুবিধা দেয়। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

চট্টগ্রাম থেকে খুলনা :

আকাশপথ : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর  থেকে প্রথমে বিমানে করে আপনাকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেআসতে হবে। এরপর ঢাকা থেকে বিমানে যশোর হয়ে খুলনা যেতে হবে।  বিমান বাংলাদেশ, নভো এয়ার,রিজেন্ট এবং ইউ এস বাংলা এই রুটে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে।

স্থলপথ : হানিফ, সোহাগ পরিবহন  ইত্যাদি বেশ কিছু পরিবহন সংস্থার বাসে চট্টগ্রাম থেকে ঢাকায় এসে এরপর খুলনা যেতে পারবেন। এছাড়াও ইউনিক সার্ভিস, সৌদিয়া ইত্যাদি পরিবহন কোম্পানির বাসে সরাসরি চট্টগ্রাম থেকে খুলনায় যেতে পারবেন। সহজ  ও বিডিটিকিটস এ অনলাইনে বাসের টিকিট পাবেন। এছাড়াও চট্টগ্রাম থেকে রেলপথেও ঢাকায় পৌছে এরপর খুলনা যেতে পারেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

বরিশাল থেকে খুলনা :

স্থলপথ : বরিশাল থেকে খুলনায় যাতায়াতের জন্য বেশ কিছু পরিবহন সংস্থার বাস পাবেন। সেভেন স্টার সেভেন ডিলাক্স, কুয়াকাটা এক্সপ্রেস, রয়্যাল এক্সপ্রেস ইত্যাদি বাস এই রুটে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে। ভাড়া আনুমানিক ৩০০-৩৫০ টাকা।

রংপুর থেকে খুলনা :

স্থলপথ : চিলাহাটি খুলনা রুটের রুপসা এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস ইত্যাদি ট্রেনে রংপুর থেকে খুলনায় যেতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

সিলেট থেকে খুলনা :

স্থলপথ : সিলেট থেকে হানিফ এন্টারপ্রাইজ, মামুন এন্টারপ্রাইজ, রোমার স্পেশাল ইত্যাদি বাস এই রুটে নিয়মিত যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে। ভাড়া ৮০০-১,০০০ টাকা প্রায়।

রাজশাহী থেকে খুলনা :

আকাশপথ : রাজশাহীর শাহ মাখদুম বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এবং ইউ এস বাংলা  ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। এই এয়ারলাইন্স গুলোর বিমানে ঢাকায় এসে এরপর খুলনা যেতে পারবেন।

স্থলপথ : শ্যামলী পরিবহন, রইস পরিবহন, ভাই ভাই স্পেশার নাইচ ইত্যাদি পরিবহন কোম্পানির বাসে সরাসরি রাজশাহী থেকে খুলনায় যেতে পারবেন। পারবেন। সহজ ও বিডিটিকিটস এ অনলাইনে বাসের টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়াও রাজশাহী থেকে কপোতাক্ষ এক্সপ্রেস, সাগরদারি এক্সপ্রেস ইত্যাদি ট্রেনে সরাসরি খুলনায় যেতে পারেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

ময়মনসিংহ থেকে খুলনা :

স্থলপথ : ময়মনসিংহ থেকে খুলনায় যাওয়ার জন্য সরাসরি এসি বা নন এসি বাস পাবেন। শামীম এন্টারপ্রাইজ, সোনার মদিনাসহ বেশ কিছু পরিবহন সংস্থা এই রুটে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে।