সারাদেশ থেকে কীভাবে যাবেন গাইবান্ধা জেলায়?
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল চিত্তাকর্ষক স্থানে পরিপূর্ণ গাইবান্ধা জেলা

রংপুর বিভাগের একটি জেলা হচ্ছে গাইবান্ধা। বৌদ্ব, হিন্দু, মোঘল, পাঠান, ইংরেজ শাসনামলের স্মৃতি বিজরিত এলাকা এই গাইবান্ধা। গাইবান্ধার যা বিখ্যাত : ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্ক, গাইবান্ধার দর্শনীয় স্থান, গোবিন্দগঞ্জের বর্ধনকুঠি, জামালপুর শাহী মসজিদ, গাইবান্ধার বালাসীঘাট, প্রাচীন মাস্তা মসজিদ, বামনডাঙ্গার জমিদার বাড়ী, ফ্রেন্ডশীপ সেন্টার। চলুন জেনে নেই সারাদেশের ৮টি বিভাগ থেকে কীভাবে গাইবান্ধা যেতে পারেন সে সম্পর্কে।
রংপুর থেকে গাইবান্ধা :
স্থলপথ : রংপুর থেকে গাইবান্ধা যাওয়ার জন্য বাস বা ট্রেন যেকোন মাধ্যম বেছে নিতে পারেন। দোলনচাঁপা এক্সপ্রেস এই রুটে নিয়মিত চলাচল করে।
ঢাকা থেকে গাইবান্ধা :
আকাশপথ : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে বিমানে রংপুরের সৈয়দপুর বিমানবন্দর বিমানে আসতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা এই রুটে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে। রংপুর থেকে এরপর গাইবান্ধা যেতে হবে আপনাকে। শ্যামলী, আল হামরা ইত্যাদি পরিবহনের বাসে সরাসরি ঢাকা থেকে গাইবান্ধা যেতে পারবেন। ঢাকার গাবতলী থেকে এসব বাস যাত্রা শুরু করে। লালমনি, রংপুর এক্সপ্রেস ট্রেনেও ঢাকা থেকে গাইবান্ধা যেতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
চট্টগ্রাম থেকে গাইবান্ধা :
আকাশপথ : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমে বিমানে করে আপনাকে ঢাকায় আসতে হবে। এরপর ঢাকা থেকে বিমানে রংপুর যেতে পারবেন। রংপুর থেকে এরপর গাইবান্ধা যেতে হবে আপনাকে। বিমান বাংলাদেশ , নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা এই রুটে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে।
স্থলপথ : চট্টগ্রাম থেকে বাস বা ট্রেনে ঢাকায় এসে এরপর যেকোন মাধ্যমে গাইবান্ধা যেতে পারেন। এছাড়াও দিনাজপুর বা রংপুরগামী বাসেও গাইবান্ধা যেতে পারেন। সহজ ও বিডিটিকিটস এ অনলাইনে বাসের টিকিট ক্রয় করতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
বরিশাল থেকে গাইবান্ধা : আকাশপথ : বরিশাল বিমানবন্দর থেকে বিমানে করে প্রথমে ঢাকায় আসতে হবে আপনাকে। এরপর ঢাকা থেকে বিমানে রংপুর যেতে পারবেন। রংপুর থেকে এরপর গাইবান্ধা যেতে হবে আপনাকে। বরিশাল বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউ এস বাংলা ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে।
স্থলপথ : তুহিন পরিবহন সহ বিভিন্ন পরিবহন কোম্পানির রংপুরগামী বাসে গাইবান্ধা যেতে পারবেন।
রাজশাহী থেকে গাইবান্ধা :
আকাশপথ : রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে বিমানে ঢাকায় আসতে পারবেন। এরপর ঢাকা থেকে বিমানে রংপুর যেতে পারবেন। রংপুর থেকে এরপর গাইবান্ধা যেতে হবে। বিমান বাংলাদেশ এবং ইউ এস বাংলা এই রুটে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। স্থলপথ : রাজশাহী থেকে রংপুরের বাস পাবেন। এসব বাসে রাজশাহী থেকে গাইবান্ধা যেতে পারবেন।
খুলনা থেকে গাইবান্ধা :
আকাশপথ : যেহেতু খুলনায় কোনো বিমানবন্দর নেই, তাই বিমানে যেতে চাইলে আপনাকে যশোরে আসতে হবে। যশোর বিমানবন্দর থেকে বিমানে ঢাকা আসতে পারবেন। যশোর থেকে তিনটি এয়ারলাইন্স কোম্পানি তথা বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউ এস বাংলা ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। এরপর ঢাকা থেকে বিমানে রংপুর যেতে পারবেন। এরপর রংপুর থেকে গাইবান্ধা যেতে পারবেন।
স্থলপথ : চিলাহাটি খুলনা রুটের রুপসা এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস ইত্যাদি ট্রেনে খুলনা থেকে রংপুর হয়ে গাইবান্ধা যেতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
সিলেট থেকে গাইবান্ধা :
আকাশপথ : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলাসহ বিভিন্ন সংস্থা একাধিক ফ্লাইট পরিচালনা করে। এসব ফ্লাইটে আপনি ঢাকায় আসতে পারবেন। এরপর ঢাকা থেকে বিমানে রংপুর যেতে পারবেন। রংপুর থেকে এরপর গাইবান্ধা যেতে হবে।
স্থলপথ : সিলেট থেকে বাস বা ট্রেনে প্রথমে ঢাকায় আসতে হবে আপনাকে। এরপর ঢাকা থেকে রংপুর যেতে পারবেন। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট ক্রয় করতে পারবেন। সোহাগ, গ্রিন লাইন, এনাসহ বিভিন্ন পরিবহনের বাস পাবেন ঢাকায় আসার জন্য। ঢাকা থেকে এরপর গাইবান্ধা যেতে হবে। সহজ ও বিডিটিকিটসে অনলাইনে বাসের টিকিট ক্রয় করতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
ময়মনসিংহ থেকে গাইবান্ধা :
স্থলপথ : ময়মনসিংহ থেকে রংপুরগামী বেশ কিছু বাস পাবেন। রংপুরগামী এসব বাসে গাইবান্ধা যেতে পারবেন। যশোদা পরিবহন, বাহন পরিবহন সহ ইত্যাদি বাস এই রুটে চলাচল করে।
মোঃ খালিদ বিন জামান এস এম