দেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ

করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে সারাদেশে যাত্রীবাহী নৌযান ও ফেরি চলাচল চলাচল বন্ধ ঘোষণা



নৌযান

ছবি : সংগৃহীত


করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে সারাদেশে যাত্রীবাহী নৌযান ও ফেরি চলাচল চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। মঙ্গলবার (২৪ মার্চ ) বিকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। আগামী ৪ এপ্রিল পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। আজ ঢাকা সদরঘাট থেকে সবধরনের লঞ্চ সরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই ঘোষণা কার্যকর থাকবে।

তবে যাত্রীবাহী নৌ চলাচল বন্ধ রাখা হলেও পণ্যবাহী নৌযানসহ জরুরি প্রয়োজনে নৌযান চলাচল করবে। প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাস এখন বৈশ্বিক মহামারি। এতে সারা বিশ্বে এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৬ হাজারেরও বেশি মানুষ। এ ছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৯৯ হাজার মানুষ। বাংলাদেশে এ ভাইরাস প্রথম শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিন দিন এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে। সর্বশেষ হিসাবে দেশে এখন পর্যন্ত ৩৩ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন তিনজন। সেলফ ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন প্রায় ১৮ হাজার মানুষ। তাদের অধিকাংশই বিদেশ ফেরত।  

এস এম ইফতেখার মাছুম   এস এম