এই মুহূর্ত থেকেই ট্রেন চলাচল বন্ধ
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : ট্রেন চলাচল
এই মুহূর্ত থেকেই দেশে সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৪ মার্চ) থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। আগামী ৪ এপ্রিল পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা যায় চলাচল করবে কেবল মালবাহী ট্রেন। এর আগে দুপুর ১২টার দিকে আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ ) থেকে সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। গত রাত থেকে তাৎক্ষণিক সিদ্ধান্তে মেইল ও লোকাল ট্রেনের চলাচল বন্ধ করা হয়। তবে ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-জয়দেবপুর পথে চালু ছিল কিছু লোকাল ও কমিউটার ট্রেন।
ট্রেন চলাচল
ট্রেনের পরিচালনার সঙ্গে যুক্ত একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাৎক্ষণিকভাবে সব যাত্রীবাহী ট্রেনের আজ থেকেই চলাচল বন্ধের নির্দেশনা এসেছে। এরপরই তা জানিয়ে দেয়া হচ্ছে। ওই কর্মকর্তা বলেন, একটা ট্রেন ঢাকা থেকে গন্তব্যে গিয়ে যাত্রী নামিয়ে ঢাকায় ফিরে এলে এক যাত্রা সম্পূর্ণ হয়। বৃহস্পতিবার ট্রেন বন্ধ করতে গেলে এই যাত্রা সম্পূর্ণ করা ঝামেলার হবে। এ জন্যই এখন থেকেই ট্রেন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রেলের মহাপরিচালক শামসুজ্জামান এসব সিদ্ধান্ত নেওয়ার কথা নিশ্চিত করে বলেন, আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি তারা আগেই বন্ধ রেখেছেন। এরপরও কেউ অনলাইনে বা অনেক আগে অগ্রিম টিকিট কেটে রাখলে তা আইন অনুযায়ী ফেরত দেওয়া হবে। রেলপথ মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, গতকাল অফিস-আদালত ছুটি ঘোষণার পর রাতে কমলাপুর রেলস্টেশনসহ বেশির ভাগ স্টেশনে যাত্রীদের ভিড় লেগে যায়। বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ের দৃষ্টিগোচর হলে রাতেই মেইল ও লোকাল ট্রেন বন্ধের নির্দেশনা আসে।
আরো পড়ুন ঃ কোভিড-১৯ : ২৬শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত সব গণ পরিবহন বন্ধ ঘোষণা
এস এম ইফতেখার মাছুম এস এম
