দেশীয় ট্রাভেল এজেন্সি ও তাদের ওয়েবসাইট

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল: দেশে ক্রমবর্ধমান পর্যটকের সাথে বেড়ে চলছে ট্রাভেল এজেন্সিও

 



ছবি: প্রথম আলো


শেয়ারট্রিপ দেশীয় ট্রাভেল এজেন্সি নিয়ে কথা বলতে গেলেই প্রথমেই বলতে হয় শেয়ারট্রিপের কথা। চলতি ২০২০ সালে শ্রেষ্ঠ অনলাইন ট্রাভেল এজেন্সি, শ্রেষ্ঠ ট্যুর অপারেটর এবং বাংলাদেশের সবচেয়ে অগ্রসর ট্রাভেল এজেন্সি মোট তিন ক্যাটাগরিতে পুরস্কারের মনোনয়ন পেয়েছে শেয়ারট্রিপ। শেয়ারট্রিপের ওয়েবসাইটে প্রথমেই আপনার জন্য থাকছে এয়ারটিকেট, হোটেল এবং ভ্রমণের টিকেট সংক্রান্ত তথ্যাবলী।

দেশের বাইরে ছুটির দিনগুলোতে ঘুরে আসতে চাইলে ট্রাভেল এজেন্সি হিসেবে শেয়ারট্রিপের দুর্দান্ত সব প্যাকেজ আপনাকে মুগ্ধ করবে। তুরস্ক, মিশর, দুবাই আর মালদ্বীপে রুচি আর স্থানভেদে অসামান্য সব ট্যুর প্যাকেজ সাজিয়েছে শেয়ারট্রিপ। এর বাইরেও জনপ্রিয়তার বিবেচনায় ভারত, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার বিভিন্ন স্পটে যাবার ইচ্ছে থাকলেও শেয়ারট্রিপের আকর্ষণীয় সব অফার দেখতে পারেন। সেই সাথে দেশীয় পর্যটনের উল্লেখযোগ্য সব জায়গা তো আছেই। পাবেন ট্রাভেল এজেন্সি সম্পর্কিত যাবতীয় তথ্য এবং ফ্রি গিফটের সুবিধাও। সব মিলিয়ে পর্যটনের আনুষঙ্গিক সবই থাকছে এই ওয়েবসাইটে। ওয়েবসাইট : https://sharetrip.net/ ফোন : +8809617617617



ছবি: সংগৃহীত


ড্রাগন হলিডেজ ওয়েবসাইটের মূল পাতার মেন্যুতে ক্লিক করার পরেই যেকেউই কিছুটা ধাঁধার মাঝে পড়ে যেতে পারেন। চমৎকার সব ট্যুর প্ল্যান পর্যটকদের জন্য অত্যন্ত গোছানো অবস্থায় রেখেছে ড্রাগন হলিডেজ। সার্কভুক্ত দেশগুলোর পাশাপাশি ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়ার মত এশিয়ান দেশ ভ্রমণের জন্যেও অসাধারণ সব ট্যুর প্যাকেজ সাজিয়ে রেখেছে ড্রাগন হলিডেজ।

এমনই অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, রাশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলো ঘিরেও ট্যুর প্লান সাজিয়েছে এই ওয়েবসাইট। সেই সাথে এয়ার টিকেটের বুকিং ও হোটেল বুকিং সুবিধা রয়েছে। চাইলে বিভিন্ন দেশের ভিসা আবেদনের কাজও করতে পারেন ড্রাগন হলিডেজের সাহায্য নিয়ে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা এমনকি স্টুডেন্ট ভিসা নিয়েও সহায়তা করছে ড্রাগন হলিডেজ। ওয়েবসাইট : https://dragonholidaysbd.com/ ফোন : 01796-232323



ছবি: পাথফ্রেন্ড


পাথফ্রেন্ড বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা সব সৌন্দর্য উপভোগ করতে চাইলে বিশ্বস্ত ঠিকানা হতে পারে পাথফ্রেন্ড। বাংলাদেশের যে অঞ্চলেই ঘুরতে চান না কেন, পথফ্রেন্ড সেখানেই নিয়ে যেতে সক্ষম। প্রচলিত এবং জনপ্রিয় সব জায়গার বাইরেও অন্যান্য জায়গায় ঘোরার জন্যেও নিজস্ব ট্যুর প্যাকেজ রয়েছে পথফ্রেন্ড ট্রাভেল এজেন্সির। 'এক্সপ্লোর বাংলাদেশ'-ট্যুরের আওতায় ২৮ দিনে পুরো বাংলাদেশই ঘুরে আসতে পারেন। দেশের ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভ্রমণের সুযোগ পাবেন ৮ দিন ৯ রাতের ট্যুর প্যাকেজে।

সুন্দরবন, পার্বত্য চট্টগ্রাম, প্রত্নতাত্ত্বিক নিদর্শনে ঠাসা উত্তরবঙ্গ, কক্সবাজার, খালের দেশ বরিশালসহ সব অঞ্চলকে ঘিরেই পথফ্রেন্ডের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাংলাদেশের সবটুকু সৌন্দর্য অনুভব করতে চাইলে পথফ্রেন্ড হতে পারে সবচেয়ে উপযুক্ত ট্রাভেল অপারেটর। ওয়েবসাইট : https://pathfriend-bd.com/ ফোন : +880 191 339 4033



ছবি: সংগৃহীত


ডিসকভার বাংলা ডট কম ২০০২ সাল থেকে প্রায় পাঁচ শতাধিক এয়ারলাইন্স এবং ১৩ হাজারের বেশি স্থান ঘিরে নিজেদের কার্যক্রম পরিচালনা করছে ডিসকভার বাংলা ডট কম। ডিসকভার বাংলার রয়েছে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার নিবন্ধিত ভিসা কার্যক্রম। এছাড়াও রয়েছে বিমানের টিকেট বুকিং, হোটেল বুকিং, সারাবিশ্বের অজস্র স্থান ঘিরে ট্যুর প্যাকেজ। তবে ডিসকভার বাংলার সবচেয়ে আকর্ষণীয় প্যাকেজ ক্রুজ ট্রিপ। স্টার ক্রুজ এবং ড্রিম ক্রুজের সাথে নিবন্ধিত এই সংস্থার ক্রুজ ট্যুরের রয়েছে আলাদা কদর।

মালদ্বীপ, পাতায়া, উজবেকিস্তান, ভিয়েতনামের পাশাপাশি ডিসকভার বাংলা আপনাকে নিয়ে যাবে পিরামিডের দেশ মিশরেও। রয়েছে দিল্লী-কাশ্মীর ঘোরার সুযোগ। এছাড়াও স্বল্প খরচে, স্বল্প সময়ের মাঝে উমরাহ করতে আগ্রহীদের জন্য আছে ছয় দিনের ঢাকা-জেদ্দা-মদিনা প্যাকেজ। লাক্সারি ক্রুজ প্যাকেজে বিমান টিকেট সহ ঘুরে আসতে পারেন সিঙ্গাপুরের বিলাসবহুল ওয়াটার ক্রুজ। ওয়েবসাইটের মূল পাতাতেই একসাথে সব তথ্যাবলী গ্রাহকদের জন্য সাজিয়ে রেখেছে ডিসকভার বাংলা ডট কম। সেই সাথে নিজেদের ওয়েবসাইটে ভ্রমণ সংক্রান্ত চমৎকার সব ফিচার পাঠের ব্যবস্থাও করেছে এই ওয়েবসাইট। ওয়েবসাইট : https://www.discoverbangla.com/ ফোন : +8801713444361



ছবি: ফ্লামিঙ্গো


ফ্ল্যামিঙ্গো টুরস বিডি বিমানের টিকেট, ভিসা ও পাসপোর্ট, হোটেল বুকিং, ক্যাব ভাড়াসহ দেশের বাইরে ঘুরতে গেলে যা কিছু আবশ্যক তার সবই মিলবে ফ্ল্যামিঙ্গো টুরস বিডি ওয়েবসাইটে। ওয়েবসাইটে প্রবেশ করতেই আপনাকে স্বাগত জানাবে ফ্ল্যামিঙ্গো বিডির অসাধারণ সব ট্যুর প্যাকেজ। ব্যাংকক, সিঙ্গাপুর, সিঙ্গাপুর-কুয়ালালামপুর, সিঙ্গাপুর থেকে বালি সহ স্বল্প খরচের মাঝে অসাধারণ কিছু জায়গায় ভ্রমণের সুযোগ রেখেছে ফ্ল্যামিঙ্গো টুরস বিডি। আছে আলাদা হজ ও উমরাহ প্যাকেজ। চট্টগ্রাম ভিত্তিক এই অনলাইন ট্রাভেল এজেন্সির কর্মপরিধি দেশের অন্য যেকোনো ট্রাভেল এজেন্সি থেকে কিছুটা বৈচিত্র্যপূর্ণ। ওয়েবসাইট : http://flamingotoursbd.com/ ফোন : +880 3171105

অ্যালবাট্রস টুরস বিডি এক পাতাতেই এক নজরে যদি সব তথ্য পেতে চান তবে অ্যালবাট্রস টুরসের ওয়েবসাইটে একবার অন্তত নজর রাখতে পারেন। ভিজিট বাংলাদেশে যেমন বাংলাদেশের সব অসামান্য জায়গা দেখতে পাবেন তেমনি কম্বাইন্ড কান্ট্রি ট্যুরে ঘুরে এক প্যাকেজেই ঘুরে আসতে পারেন বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মত চমৎকার চারটি দেশ। এছাড়া অ্যালবাট্রস আপনাকে নিয়ে যাবে আজারবাইজান, কম্বোডিয়া, মিশর, মরক্কোর মত দেশে। কারো সাফারি ট্যুরের ইচ্ছে থাকলে অ্যালবাট্রস টুরসের মাধ্যমে ঘুরে আসতে পারেন আফ্রিকান দেশ কেনিয়া থেকেও। এশিয়া ও আফ্রিকা মিলিয়ে প্রায় ১৮টি দেশে অ্যালবাট্রস টুরস বিডি'র কার্যক্রম ছড়িয়ে আছে। ছুটির সময়টায় কিছুটা বিলাসী এবং রোমাঞ্চ চাইলে অ্যালবাট্রস টুরস বিডি এর ওয়েবপেইজ হতে পারে আপনার প্রাথমিক গন্তব্য। ওয়েবসাইট : https://albatrosstoursbd.com/ ফোন : +880 1534 103 751  

জুবায়ের আহম্মেদ   এস এম