দুধের ছানার রসা : দুধ দিয়ে তৈরি স্পেশাল রেসিপি
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : দুধ দিয়ে অন্যরকম সুস্বাদু ঝাল খাবার
দুধ দিয়ে তৈরি ঝাল খাবার, দুধের ছানার রসা । ছবি : কুকপ্যাড ডট কম
যুগ যুগ ধরে বাঙালিরা পূজা-পার্বণে, নবান্নে, ঈদে বা জন্মদিনে দুধ দিয়ে তৈরি করে থাকে হরেক রকম মিষ্টান্ন জাতীয় খাদ্য। কিন্তু এই দুধ দিয়ে কেবল মিষ্টান্ন জাতীয় খাবারই নয় বরং তৈরি করা যায় সুস্বাদু ঝাল খাবারও। আজ তেমনই এক অসাধারণ রন্ধনপ্রনালীই তুলে ধরার চেষ্টা করব।
- উপকরণ :
- রন্ধনপ্রণালী :
দুধের ছানা তৈরি। ছবি : সংগৃহীত
একটি পাত্রে ২ লিটার ভাল মানের দুধ ঢেলে নিতে হবে। অল্প আচে দুধ জ্বাল করে নিয়ে তাতে ১ তুলা ফিটকারি অথবা ২০০ মিলিলিটার ভালো মানের ছানার পানি ঢেলে দিতে হবে।
দুধ থেকে ছানা সংগ্রহ করে নিয়ে একটি সুতির সাদা কাপড়ে ঢেলে দিয়ে শক্ত করে বেধে রাখতে হবে। এতে করে ছানার অতিরিক্ত পানি বের হয়ে যাবে। গরম ছানাকে ঠান্ডা পানিতে কিছুক্ষন ভিজিয়ে রাখতে হবে। ঠান্ডা ছানা থেকে সম্পূর্ণ ভাবে পানি ঝরিয়ে নিতে হবে। ছানা গুলো জমে গেলে তা কাপড় থেকে একটি থালায় নিয়ে ছড়িয়ে চাকু দিয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে।
- ছানার রসা তৈরি :
পরামর্শ :
- টাটকা ছানার পানি ব্যবহার করাই ভালো। ফিটকারি ব্যবহার করলে অনেক সময় তৈরিকৃত ছানার মাঝে কিছুটা তিক্ত স্বাদ অনুভূত হতে পারে।
- মশলাগুলো মিশ্রিত করার পর ভালো করে ভেজে নিতে হবে। তারপর আলুগুলো যুক্ত করতে হবে। এতে স্বাদ বৃদ্ধি পাবে।
- চিনি খাবারের স্বাদ বাড়ায় এবং রসার বর্ণ ও আকর্ষণীয় করে তোলে ।