করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী বন্ধ হয়েছে যে সব ইভেন্ট
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : করোনা ভাইরাসে বন্ধ ইভেন্ট - খেলার সবুজ মাঠ থেকে বিনোদনের লাল কার্পেট, সর্বত্র করোনার থাবা

২০২০ টোকিও অলিম্পিক
করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে যাওয়ার সময়ই জাপানের প্রাইম মিনিস্টার শিনজো অ্যাবে ঘোষণা দেন, ২০২০ সালের অলিম্পিক অনুষ্ঠিত হবে ২০২১ সালে। এরপরই জানানো হয়, অলিম্পিক ২০২১ সালের ২৩ জুলাই থেকে ৮ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হলেও সেটি পরিচিত থাকবে ‘২০২০ টোকিও অলিম্পিক’ নামেই। ১২৪ বছরের অলিম্পিকের ইতিহাসে তারিখ পেছানোর ঘটনা এই প্রথম। যদিও ১৯১৬ সালে প্রথম বিশ্বযুদ্ধের মধ্যভাগে, ১৯৪০ এবং ১৯৪৪ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খেলা বাতিল করার ঘটনা ঘটেছিল।
দ্য মিট গালা ২০২০
করোনা ভাইরাসের কারণে নিউ ইয়র্কের সেমিনাল সোশ্যাল ইভেন্ট মেট্রোপলিটন অব আর্টস কস্টিউম ইনস্টিটিউট গালা (দ্য মিট গালা)-এ বছর বাতিল করা হয়েছে। আসন্ন ৪ঠা মে ফ্যাশন ক্যালেন্ডারের অন্যতম বড় এই ইভেন্টটি অনুষ্ঠিত হবার কথা ছিল। এবার মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে রেড কার্পেট থাকবে না, থাকবে না বিখ্যাত শিল্পীদের আনাগোনা। ২০০৫ সাল থেকে, এখন পর্যন্ত কোন বাঁধা ছাড়াই এই ইভেন্ট হচ্ছিল। ব্যতিক্রম হয়ে রইলো ২০২০ সাল।উইম্বলডন ২০২০
করোনা ভাইরাসের কারণে খেলার দুনিয়ার অন্যতম বড় ইভেন্ট উইম্বলডন ২০২০ বাতিল করা হয়েছে। এটি ব্রিটিশদের খেলাধুলার তালিকায় অন্যতম একটি ইভেন্ট। ২৯শে জুন থেকে ১২ই জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবার কথা ছিল এই খেলার। চারটি দেশে গ্র্যান্ডস্ল্যামের চার আসর বসে। অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইংল্যান্ডের উইম্বলডন এবং যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম এই আয়োজন বাতিল করা হলো।দ্য ফ্রেঞ্চ ওপেন ২০২০
গ্র্যান্ডস্ল্যামের চার আসরের একটি ফ্রেঞ্চ ওপেন যেটি অনুষ্ঠিত হবার কথা ছিল ২৪শে মে থেকে ৭ জুনের মধ্যে, সেটিও করোনাভাইরাস প্রাদুর্ভাবে পেছানো হয়েছে। নতুন তারিখ ২০ সেপ্টেম্বর এবং ৪ অক্টোবর। সব ঠিক থাকলে অনুষ্ঠিত হবে রোনাল্ড গ্যারসে।কোশেলা ২০২০
স্বাস্থ্য সচেতনতার ওপর জোর দিয়ে এই বছর বাতিল করা হয়েছে কোশেলা ২০২০ ইভেন্টটিও। ১০-১২ এপ্রিল, ১৭-১৯ এপ্রিল অনুষ্ঠিত হবার কথা থাকলেও তারিখ পিছিয়ে নেয়া হয়েছে ৯-১১ অক্টোবর এবং ১৬-১৮ অক্টোবর পর্যন্ত। আমেরিকার অন্যতম জনপ্রিয় এবং বৃহৎ গান ও সাংস্কৃতিক ইভেন্ট এটি। এই ইভেন্টে একদিনেই ১,০০,০০০ দর্শনার্থী আসেন।এনবিএ ২০২০
আমেরিকান প্রফেশনাল বাস্কেটবল টিম উতাহ জাজের তারকা রুডি গবার্ট এবং ডনোভান মিশেলের করোনা ধরা পড়ার পরই ২০১৯-২০২০ সিজনের এনবিএ ইভেন্ট বাতিল করা হয়। করোনাভাইরাসের কারণে সব খেলা, ব্যবসা, খেলোয়ার, কোচ, ভক্ত সবার ওপর এর প্রভাব পড়া শুরু হয়। এনবিএ সর্বপ্রথম আমেরিকার স্পোর্টস লিগ যারা খেলার ইভেন্ট বাতিল করে।আইপিএল ২০২০
করোনা ভাইরাসে বন্ধ ইভেন্ট এর একটি আইপিএল। করোনাভাইরাস সংক্রমণ বাড়ায় ভারতে ৩ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। এই কারণে স্থগিতই থাকছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। গেল ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল মিলিয়ন ডলারের এই টুর্নামেন্ট। তবে প্রাণঘাতী ভাইরাসের প্রকোপে ১৫ এপ্রিল পর্যন্ত প্রথম দফায় তা স্থগিত রাখা হয়।
ব্রডওয়ে
১২ মার্চ সন্ধ্যা থেকে নিউ ইয়র্কের সকল ব্রডওয়ে প্রোডাকশন বন্ধ করে দেয়া হয়। ব্রডওয়ের সকল শো ১৩ এপ্রিল থেকে শিডিউল করা থাকলেও বর্তমান পরিস্থিতিতে সব পিছিয়ে দেয়া হয়েছে। অন্তত আরও দুই মাস এই বন্ধ অবস্থা চলবে। এখন পর্যন্ত ৭ জুন নাগাদ সব বন্ধ রাখা হয়েছে। অবস্থার উপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
কান ২০২০
বৈশ্বিক মহামারির কথা ভেবে পিছিয়ে দেয়া হয়েছে কান ফিল্ম ফেস্টিভালের তারিখও। বিখ্যাত এই ফ্রেঞ্চ ফেস্টিভালটি অনুষ্ঠিত হবার কথা ছিল ১২-২৩ মে। সব ঠিক থাকলে হয়ে জুনের শেষ বা জুলাইয়ের শুরু দিকে অনুষ্ঠিত হতে পারে কান ফেস্টিভাল ২০২০।চেরি ব্লসম ফেস্টিভাল
জাপানের চেরি ব্লসম ফেস্টিভালটি দর্শনার্থীদের কাছে খুব জনপ্রিয়। প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে নয়নাভিরাম এই সৌন্দর্য দেখতে আসেন। এপ্রিলের কয়েক সপ্তাহ জুড়ে এই আয়োজন থাকে। এ বছর করোনাভাইরাসের কারণে বাতিল করা হয়েছে জাপানিজ চেরি ব্লসম ফেস্টিভাল। টোকিও’র নাকামেগুরো এবং ওসাকার এক্সপো ৭০ কমেমরেটিভ পার্কেই সাধারণত এ আয়োজন করা হয়।
নাবিলা বুশরা এস এম


