স্কি খেলার জন্য জনপ্রিয় গন্তব্য বানসকো, বুলগেরিয়া
ট্র্যাভেল বাংলাদেশ স্পেশাল : অ্যাডভেঞ্চার ট্র্যাভেল : বুলগেরিয়ার ঐতিহ্যবাহী নগরী বানসকো

পিরিন পাহাড়
বরফাচ্ছাদিত পিরিন পাহাড়েই মূলত পর্যটকেরা স্কি করে থাকেন। পর্যটকদের জন্য এখানে বেশ কিছু আধুনিক হোটেল এবং বার রয়েছে। যেহেতু এখানে বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা যেয়ে থাকেন, তাই এখানের স্কি স্কুলে ইংরেজি ভাষার ইন্সট্রাকটর আছেন। মেঘের মাঝে দিয়ে যখন চূড়া উকি দেয় তখনই পর্যটকেরা পাহাড় বেয়ে ওঠা শুরু করেন স্কি করার জন্য। পাহাড়ি পথে বেশ সুন্দর দৃশ্য দেখা যায়। পর্যটকেরা চূড়া থেকে স্কি করার মাধ্যমে নীচে নেমে আসেন।আরও পড়ুন : জেনে নিন ক্যাম্পিং এর জন্য প্রয়োজনীয় টিপস
কীভাবে উঠবেন
১৬ কিলোমিটারজুড়ে ট্রেইলটি দু-ভাগে বিভক্ত। প্রথমার্ধ বেশ সহজ। চুড়া থেকে যাত্রা শুরু করে সহজেই নেমে আসা যায়। দ্বিতীয়ার্ধ বেশ অ্যাডভেঞ্চারাস ধরনের। আপনি একদম নতুন হয়ে থাকলে বেশি জায়গায় ধাক্কা খেতেই পারেন। যা আপনার স্কি অভিজ্ঞতায় বেশ নতুন এক মাত্রা দিবে। ট্রেইলটি বিভিন্ন রিসোর্ট এর পাশ দিয়ে বিভিন্ন ডাইভার্শনের মাধ্যমে শেষ হয়েছে। ট্রেইলের একদম শেষেও একটি বার রয়েছে যেখানে পর্যটকেরা স্কি শেষ করে উদযাপন করে থাকেন। আপনি যদি সবচেয়ে কম খরচে স্কি করতে চান তাহলে বানসকোতে স্কি বিবেচনা করতে পারেন। কম খরচের প্যাকেজের পাশাপাশি স্কি শেখার ভালো সুযোগও এটি। পর্যটকেরা এখানে সুন্দর সময় কাটিয়ে থাকেন। এছাড়াও এখানের বার এবং রেস্তরাগুলি ইকো ফ্রেন্ডলি অর্থাৎ যেকোনো প্লাস্টিক জাতীয় পণ্য তারা ব্যবহার করে না।স্কির পাশাপাশি কি কি দেখেবেন
স্কির পাশাপাশি আধুনিক বার কিংবা রেস্তরার সাথে পুরনো চার্চ, গির্জা পর্যটকদের আকর্ষণ করে। এছাড়াও এখানে অবস্থিত 'রিলা আশ্রম' বুলগেরিয়ার টপ টুরিস্ট আকর্ষণ। এটি ইউনেস্কো হেরিটেজ সাইটেরও অন্তর্ভুক্ত। রিলস্কা নদী উপত্যকার শেষ প্রান্তে ১৪শ শতক থেকে ১৯শ শতক সময়ে নির্মিত বিভিন্ন স্থাপনার দেখা মেলে যা পর্যটকেরা ভ্রমণ করে থাকেন।
কোথায় খাবেন :
১৮০ ডিগ্রি নামক স্থানে আপনি ইটালিয়ান খাবারের পাশাপাশি হট চকোলেট খেতে পারেন এখানে। খাওয়ার সাথে এর চারপাশের সুন্দর দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। এছাড়াও পাহাড়ের ঢালে 'ভিআইপি রুম' বুলগেরিয়ার সেরা জায়গা খাবার গ্রহণের জন্য। রেস্তোরাঁটির নীচের তলার ডেস্ক থেকে আপনি স্কির সরঞ্জামাদি সংগ্রহ করতে পারেন। উপরের তলা অনেকটা প্রাইভেট ক্লাবের আদলে সাজানো হয়েছে। ইতালিয় শেফ কর্তৃক প্রস্তুতকৃত বিখ্যাত কিছু খাবার এখান থেকেই খেতে পারবেন।কোথায় থাকবেন :
বুলগেরিয়ান স্কি রিসোর্টগুলো তেমন বিলাসবহুল নয়। এখানে বড় একটি লবি, সিঁড়ি এবং কাঠের তৈরি বেলকনিসহ কিছু কাঠামো রয়েছে। রেস্তরাগুলোও একই ধাঁচে বানানো। স্কি রিসোর্ট থেকে ১৫ মিনিট হাটা দূরত্বে অবস্থিত হোটেল মুরা তুলনামূলক আধুনিক। পাথর এবং কাঠ দ্বারা নির্মিত এই হোটেলটি স্কি রিসোর্ট এবং টাউনের মাঝামাঝিতে অবস্থিত। এই হোটেলটিতে লবি,স্পা, হট টাব এবং সাওনার ব্যবস্থা রয়েছে।মোঃ খালিদ বিন জামান এস এম