আড়াই হাজার বছরের প্রত্ননিদর্শনের জেলা নরসিংদী যাবেন যেভাবে?
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : কলা ও মেঘনার সুস্বাদু মাছের জন্য অনেকেই ছুটে যান জেলাটিতে
ছবি : সংগৃহীত
ঢাকা বিভাগের একটি জেলা হচ্ছে নরসিংদী। প্রায় তিন হাজার বছরের প্রাচীন সভ্যতার জেলা এই নরসিংদী। নরসিংদীর যা বিখ্যাত : মনু মিয়ার জমিদার বাড়ি, হেরিটেজ ইকো রিসোর্ট, ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি, শাহ ইরানির মাজার, সোনাইমুড়ী টেক, উয়ারী বটেশ্বর, পারুলিয়া মসজিদ, বালাপুর জমিদার বাড়ি, চিনাদী বিল, ড্রিম হলিডে পার্ক, লক্ষণ সাহার জমিদার বাড়ি, নাসিরনগর, বেলাব বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। চলুন জেনে নেয়ার যাক সারাদেশের ৮টি বিভাগ থেকে কীভাবে নরসিংদী যেতে পারেন সে সম্পর্কে।
ঢাকা থেকে নরসিংদী :
স্থলপথ :
মনোহরদী পরিবহন, আন্না সুপার সার্ভিস, ন্যাশনাল এক্সপ্রেস ইত্যাদি পরিবহনের এসি বা নন-এসি বাস পাবেন ঢাকা থেকে নরসিংদী যাওয়ার জন্য। এছাড়াও ট্রেনেও নরসিংদী যেতে পারবেন। কিশোরগঞ্জ এক্সপ্রেস, কর্ণফুলী এক্সপ্রেস, মহানগর ট্রেনে ঢাকা থেকে নরসিংদী যেতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
চট্টগ্রাম থেকে নরসিংদী :
আকাশপথ :
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা-এয়ারলাইন্স এই রুটে সার্ভিস দিয়ে থাকে। ঢাকায় এসে এরপর নরসিংদী যেতে পারবেন।
স্থলপথ :
চট্টগ্রাম থেকে বাসে ঢাকায় এসে এরপর আপনাকে নরসিংদী যেতে হবে। চট্টগ্রাম থেকে সোহাগ, গ্রিনলাইন, হানিফসহ জনপ্রিয় বিভিন্ন পরিবহন সংস্থার এসি বা নন-এসি বাস পাবেন। বাসের কাউন্টার ছাড়াও সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়াও চট্টগ্রাম থেকে ট্রেনে সরাসরি নরসিংদী যেতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
বরিশাল থেকে নরসিংদী :
আকাশপথ :
বরিশাল বিমানবন্দর থেকে বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউ এস বাংলা এই রুটে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে। ঢাকায় এসে এরপর নরসিংদী যেতে পারবেন।
জলপথ :
বরিশাল লঞ্চঘাট থেকে সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৯টার মাঝে অনেক লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়াও পটুয়াখালীর লঞ্চ গুলোতেও আপনি চাইলে ঢাকায় আসতে পারবেন। ঢাকায় এসে এরপর নরসিংদী যেতে পারেন। লঞ্চের খবরাখবর জানতে বরিশাল, পটুয়াখালী বা দক্ষিণাঞ্চলের লঞ্চের সুযোগ-সুবিধা, ভাড়া, সময়সূচী ক্লিক করুন। বিডিটিকিটস-এ আপনি অনলাইনে এসব লঞ্চের টিকিট কাটতে পারবেন।
স্থলপথ :
বরিশাল শহর বা এর আশেপাশের অন্যান্য জেলা থেকে ঢাকায় বাসে আসতে পারেন। বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে আপনি ঢাকাগামী বাস পাবেন। গ্রিনলাইন, সাকুরা পরিবহনসহ বিভিন্ন জনপ্রিয় পরিবহন সংস্থার এসি ও নন-এসি বাস পাবেন। বাসের কাউন্টার ছাড়াও সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন। ঢাকায় এসে এরপর আপনাকে নরসিংদী যেতে হবে।
রংপুর থেকে নরসিংদী :
আকাশপথ :
রংপুরে সৈয়দপুর বিমানবন্দর অবস্থিত। রংপুর বিভাগের জেলা শহর গুলি থেকে আপনাকে এই বিমানবন্দরে আসতে হবে। এরপর সেখান থেকে ঢাকা থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা বিমানে করে ঢাকায় আসতে পারবেন। স্থলপথ :
রংপুর থেকে বাস বা ট্রেনে ঢাকায় আসতে হবে প্রথমে। ঢাকা থেকে এরপর নরসিংদী যেতে পারবেন। নাবিল পরিবহনসহ বিভিন্ন জনপ্রিয় পরিবহন সংস্থার এসি বা নন এসি বাস পাবেন রংপুর থেকে ঢাকায় আসার জন্য । সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়াও দোলনচাঁপা ও রংপুর এক্সপ্রেস রংপুর ঢাকা রুটে রেল সার্ভিস দিয়ে থাকে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
রাজশাহী থেকে নরসিংদী :
আকাশপথ :
রাজশাহীর শাহ মাখদুম বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এবং ইউ এস বাংলা ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। এই এয়ারলাইন্স গুলোর বিমানে ঢাকায় আসতে পারেন। ঢাকা থেকে এরপর নরসিংদী যেতে হবে আপনাকে।
স্থলপথ :
রাজশাহী থেকে বাস বা ট্রেনে ঢাকায় এসে এরপর নরসিংদী যেতে পারবেন। রাজশাহী বিভাগ থেকে হানিফ, দেশ ট্রাভেলসসহ বিভিন্ন জনপ্রিয় পরিবহনের বাস ঢাকার উদ্দেশ্যে যাতায়াত করে। এসব বাসে ঢাকায় পৌঁছাতে পারবেন। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন। এছাড়াও সিল্কসিটি, ধুমকেতু, পদ্মা ও বনলতা এক্সপ্রেস ট্রেনসমূহ এই রুটে নিয়মিত চলাচল করে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
খুলনা থেকে নরসিংদী :
আকাশপথ :
যেহেতু খুলনায় কোন বিমানবন্দর নেই, তাই বিমানে যেতে চাইলে আপনাকে যশোরে আসতে হবে। যশোর বিমানবন্দর থেকে বিমানে ঢাকা আসতে পারবেন। যশোর থেকে তিনটি এয়ারলাইন্স কোম্পানি তথা বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউ এস বাংলা ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। ঢাকায় পৌছে এরপর নরসিংদী যেতে পারবেন।
স্থলপথ :
খুলনা থেকে ঢাকায় এসে এরপর নরসিংদী যেতে পারবেন। খুলনা বিভাগের শহরগুলি থেকে হানিফ সোহাগ পরিবহনসহ, বিভিন্ন পরিবহনের বাস যাতায়াত করে। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন। এছাড়াও রেলপথে খুলনা বিভাগের যশোর জেলা থেকে ঢাকায় আসতে পারেন। সীমান্ত, সুন্দরবন ও রুপসা এক্সপ্রেস এই রুটে যাতায়াত করে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
সিলেট থেকে নরসিংদী :
আকাশপথ :
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলাসহ বিভিন্ন সংস্থা একাধিক ফ্লাইট পরিচালনা করে। এসব ফ্লাইটে আপনি ঢাকায় আসতে পারবেন। ঢাকায় পৌছে এরপর আপনাকে নরসিংদী যেতে হবে। স্থলপথ :
সিলেট থেকে ঢাকাগামী বাসে নরসিংদী আসতে পারেন। এছাড়াও ইউনিক সার্ভিসের বাস সিলেট নরসিংদী রুটে সার্ভিস দিয়ে থাকে। ভাড়া আনুমানিক ৩৮০ টাকা। এছাড়াও সুরমা এক্সপ্রেস ট্রেনেও সিলেট থেকে নরসিংদী আসতে পারেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
ময়মনসিংহ থেকে নরসিংদী :
স্থলপথ :
ময়মনসিংহ থেকে নরসিংদী যাতায়াতের জন্য ট্রেন পাবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন। এছাড়াও ময়মনসিংহ থেকে নরসিংদীগামী বাস পাবেন।