সারাদেশ থেকে অতুল প্রসাদ সেনের শরীয়তপুর জেলায় কীভাবে যাবেন?
ট্রাভেল বাংলাদেশ : স্পেশাল পদ্মা সেতুর দক্ষিণাঞ্চলের প্রান্তের জেলা
ছবি : সংগৃহীত
ঢাকা বিভাগের একটি জেলা হচ্ছে শরীয়তপুর। হাজী শরীয়ত উল্লাহর নাম ধারণকারী জেলা এই শরীয়তপুর। শরীয়তপুরের যা বিখ্যাত : সুরেশ্বর দরবার শরীফ, মহিষার দিগম্বরী দিঘী, মডার্ন ফ্যান্টাসি কিংডম, ধানুকার মনসা বাড়ি। চলুন জেনে নেয়া যাক সারাদেশের ৮টি বিভাগ থেকে কীভাবে শরীয়তপুর যেতে পারেন সে সম্পর্কে।
ঢাকা থেকে শরীয়তপুর :
জলপথ :
প্রিন্স অব আওলাদ, স্বর্ণদ্বীপ-৭ ইত্যাদি লঞ্চ যোগে শরীয়তপুর থেকে ঢাকায় যেতে পারবেন।
স্থলপথ :
সার্বিক পরিবহন, গ্লোরি পরিবহন, চন্দ্রা পরিবহন ইত্যাদি পরিবহনের বাসে ঢাকা থেকে সরাসরি শরীয়তপুর যেতে পারবেন। গাবতলী, সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে এসব পরিবহনের বাস শরীয়তপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।
চট্টগ্রাম থেকে শরীয়তপুর :
আকাশপথ :
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা এয়ারলাইন্স এই রুটে সার্ভিস দিয়ে থাকে। ঢাকায় পৌঁছে এরপর শরীয়তপুর যেতে হবে আপনাকে।
স্থলপথ :
চট্টগ্রাম থেকে শরীয়তপুরের সরাসরি বাস পাবেন। শতাব্দী ও কমফোর্ট পরিবহন ইত্যাদি এই রুটে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে।
বরিশাল থেকে শরীয়তপুর :
স্বপ্নের সেতুর এক প্রান্ত এই শরীয়তপুর জেলায়। ছবি : দা ড্রাইভহেড
স্থলপথ :
বরিশাল থেকে ফরিদপুরগামী বাসে শরীয়তপুর যেতে পারবেন।
রংপুর থেকে শরীয়তপুর :
আকাশপথ :
রংপুরে সৈয়দপুর বিমানবন্দর অবস্থিত। রংপুর বিভাগের জেলা শহরগুলি থেকে আপনাকে এই বিমানবন্দরে আসতে হবে। এরপর সেখান থেকে ঢাকা থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা বিমানে করে ঢাকায় আসতে পারবেন। ঢাকায় এসে এরপর আপনাকে শরীয়তপুর যেতে হবে।
স্থলপথ :
রংপুর থেকে বাস বা ট্রেনে ঢাকায় আসতে হবে প্রথমে আপনাকে। এরপর ঢাকা থেকে শরীয়তপুর যেতে পারবেন। নাবিল পরিবহনসহ বিভিন্ন জনপ্রিয় পরিবহন সংস্থার এসি বা নন-এসি বাস পাবেন রংপুর থেকে ঢাকায় আসার জন্য। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়াও দোলনচাঁপা ও রংপুর এক্সপ্রেস রংপুর ঢাকা রুটে রেল সার্ভিস দিয়ে থাকে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
রাজশাহী থেকে শরীয়তপুর :
আকাশপথ :
রাজশাহীর শাহ মাখদুম বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এবং ইউ এস বাংলা ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। এই এয়ারলাইন্সগুলোর বিমানে ঢাকায় আসতে পারেন। ঢাকায় এসে এরপর আপনাকে শরীয়তপুর যেতে হবে।
স্থলপথ :
রাজশাহী থেকে বাস বা ট্রেনে ঢাকায় আসতে হবে আপনাকে। এরপর ঢাকা থেকে শরীয়তপুর যেতে পারবেন। রাজশাহী বিভাগ থেকে হানিফ, দেশ ট্রাভেলসসহ বিভিন্ন জনপ্রিয় পরিবহনের বাস ঢাকার উদ্দেশ্যে যাতায়াত করে। এসব বাসে ঢাকায় পৌঁছাতে পারবেন। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন। এছাড়াও সিল্কসিটি, ধুমকেতু, পদ্মা ও বনলতা এক্সপ্রেস ট্রেনসমূহ এই রুটে নিয়মিত চলাচল করে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
খুলনা থেকে শরীয়তপুর :
স্থলপথ :
ফেম পরিবহন খুলনা থেকে শরীয়তপুরে যাত্রী পরিবহন সুবিধা দেয়। এই পরিবহনের বাসে খুলনা থেকে শরীয়তপুর যেতে পারবেন।
সিলেট থেকে শরীয়তপুর :
আকাশপথ :
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলাসহ বিভিন্ন সংস্থা একাধিক ফ্লাইট পরিচালনা করে। এসব ফ্লাইটে আপনি ঢাকায় আসতে পারবেন। এরপর ঢাকা থেকে শরীয়তপুর যেতে পারবেন।
স্থলপথ :
সিলেট থেকে ঢাকায় এসে এরপর আপনাকে শরীয়তপুর যেতে হবে। বাস বা ট্রেন দুভাবেই সিলেট থেকে ঢাকায় আসতে পারবেন। সিলেট থেকে ঢাকায় আসার জন্য গ্রীনলাইন, হানিফসহ জনপ্রিয় বিভিন্ন পরিবহন সংস্থার এসি বা নন-এসি বাস পাবেন। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন। এছাড়াও সিলেট ঢাকা রুটে বেশ কিছু ট্রেন নিয়মিত যাতায়াত করে। রেল সেবা এপের মাধ্যমে এসব ট্রেনের টিকিট কাটতে পারবেন।
ময়মনসিংহ থেকে শরীয়তপুর :
স্থলপথ :
ময়মনসিংহ থেকে বাস বা ট্রেনে ঢাকায় আসতে হবে আপনাকে। এরপর শরীয়তপুর যেতে পারবেন। এনা পরিবহনসহ বেশ কিছু পরিবহন সংস্থার বাসে ময়মনসিংহ থেকে ঢাকায় আসতে পারবেন। এছাড়াও ময়মনসিংহ থেকে ট্রেনে করে ঢাকায় আসতে পারেন। রেল সেবা এপের মাধ্যমে এসব ট্রেনের টিকিট কাটতে পারবেন।