সারাদেশ থেকে যেভাবে যাবেন নিকলী-শোলাকিয়ার কিশোরগঞ্জ জেলায়

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : বর্তমানে পর্যটকদের আকর্ষনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে

Kishoreganj District ছবি : সংগৃহীত

ঢাকা বিভাগের একটি জেলা হচ্ছে কিশোরগঞ্জ। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদগাহ এখানেই অবস্থিত। কিশোরগঞ্জ জেলার যা বিখ্যাত : শাহ মাহমুদ মসজিদএগারসিন্ধুর দুর্গ, পাগলা মদজিদ, ঈশা খাঁর স্মৃতি বিজরিত জঙ্গলবাড়ি, গাঙ্গাটিয়া জমিদার বাড়ি, দিল্লীর আখড়া, মিঠামাইন হাওড়, শোলাকিয়া ঈদগাহ ময়দান, অষ্টগ্রাম হাওড়, নিকলী হাওর, কুতুব শাহ মসজিদ। চলুন জেনে নেয়া যাক সারাদেশের ৮টি বিভাগ থেকে কিশোরগঞ্জ যাবেন সে সম্পর্কে।

ঢাকা থেকে কিশোরগঞ্জ :

স্থলপথ :

মহাখালী বাসস্ট্যান্ড বা সায়েদাবাদ টার্মিনাল থেকে কিশোরগঞ্জগামী বিআরটিসি, অনন্যা পরিবহন, যাতায়াত পরিবহন ইত্যাদি বাস কোম্পানি যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে। ভাড়া আনুমানিক ১৫০-২৫০ টাকা। এছাড়াও ট্রেনে ঢাকা থেকে কিশোরগঞ্জ যেতে পারেন। এগারসিন্দুর প্রভাতী এক্সপ্রেস, এগারসিন্দুর গোধূলি ইত্যাদি ট্রেন এই রুটে যাতায়াত করে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জ :

আকাশপথ :

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা  এয়ারলাইন্স এই রুটে সার্ভিস দিয়ে থাকে। ঢাকায় এসে এরপর আপনাকে কিশোরগঞ্জ যেতে হবে।

স্থলপথ :

চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জগামী সরাসরি বাস পাবেন। এছাড়াও ট্রেনেও চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জ যেতে পারবেন। বিজয় এক্সপ্রেস, ময়মনসিংহ এক্সপ্রেস ইত্যাদি ট্রেনে চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জ যেতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

বরিশাল থেকে কিশোরগঞ্জ :

আকাশপথ :

বরিশাল বিমানবন্দর থেকে বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউ এস বাংলা এই রুটে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে। এরপর ঢাকা থেকে আপনাকে কিশোরগঞ্জ যেতে হবে।

জলপথ :

বরিশাল লঞ্চঘাট থেকে সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৯টার মাঝে অনেক লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়াও পটুয়াখালীর লঞ্চ গুলোতেও আপনি চাইলে ঢাকায় আসতে পারবেন। লঞ্চের খবরাখবর জানতে বরিশাল, পটুয়াখালী বা দক্ষিণাঞ্চলের লঞ্চের সুযোগ-সুবিধা, ভাড়া, সময়সূচী­ ক্লিক করুন। বিডিটিকিটস-এ আপনি অনলাইনে এসব লঞ্চের টিকিট কাটতে পারবেন। ঢাকায় এসে এরপর কিশোরগঞ্জ যেতে পারবেন।

স্থলপথ :

বরিশাল শহর বা এর আশেপাশের অন্যান্য জেলা থেকে ঢাকায় বাসে আসতে পারেন। বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে আপনি ঢাকাগামী বাস পাবেন। গ্রিনলাইন, সাকুরা পরিবহনসহ বিভিন্ন জনপ্রিয় পরিবহন সংস্থার এসি ও নন-এসি বাস পাবেন। বাসের কাউন্টার ছাড়াও সহজবিডিটিকিটস-এ অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন। ঢাকায় এসে এরপর আপনাকে কিশোরগঞ্জ যেতে হবে।

রংপুর থেকে কিশোরগঞ্জ :

স্থলপথ :

রংপুর থেকে কিশোরগঞ্জে আসার জন্য সরাসরি বাস পাবেন। সকাল ৬টায় রংপুর থেকে এটি যাত্রা শুরু করে।

রাজশাহী থেকে কিশোরগঞ্জ :

স্থলপথ :

রাজশাহী থেকে ময়মনসিংহগামী বাসে কিশোরগঞ্জ আসতে পারবেন। শামীম এন্টারপ্রাইজ, অনন্যা পরিবহন ইত্যাদি কোম্পানির বাস এই রুটে যাতায়াত সুবিধা দিয়ে থাকে।

খুলনা থেকে কিশোরগঞ্জ :

স্থলপথ :

সোনাল্র মদিনা, ইশা এন্টারপ্রাইজ ইত্যাদি পরিবহনের বাসে খুলনা থেকে ময়মনসিংহ হয়ে কিশোরগঞ্জে যেতে পারবেন। ভাড়া আনুমানিক ৯০০ টাকা।

সিলেট থেকে কিশোরগঞ্জ :

আকাশপথ :

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলাসহ বিভিন্ন সংস্থা একাধিক ফ্লাইট পরিচালনা করে। এসব ফ্লাইটে আপনি ঢাকায় আসতে পারবেন। ঢাকায় এসে এরপর আপনাকে কিশোরগঞ্জ যেতে হবে।

স্থলপথ :

সিলেট থেকে প্রথমে ঢাকায় এসে এরপর কিশোরগঞ্জ যেতে পারবেন। সিলেট থেকে ঢাকায় আসার জন্য গ্রীনলাইন, হানিফসহ জনপ্রিয় বিভিন্ন পরিবহন সংস্থার এসি বা নন এসি বাস পাবেন। সহজবিডিটিকিটস এ অনলাইনে বাসের টিকিট পাবেন। এছাড়াও সিলেট ঢাকা রুটে বেশ কিছু ট্রেন নিয়মিত যাতায়াত করে। রেল সেবা এপের মাধ্যমে এসব ট্রেনের টিকিট কাটতে পারবেন। ট্রেনে ঢাকায় এসে এরপর বাস বা গাড়িতে কিশোরগঞ্জ যেতে পারবেন।

ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ :

স্থলপথ :

এম কে সুপার পরিবহন ময়মনসিংহ কিশোরগঞ্জ রুটে যাত্রী পরিবহন সুবিধা দেয়। ভাড়া আনুমানিক ১০০ টাকা।