সারাদেশ থেকে মানিকগঞ্জ কীভাবে যাবেন?
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল সবুজ শস্য-শ্যামল প্রান্তর, রাশি রাশি বৃক্ষরাজি ঘেরা জেলা মানিকগঞ্জ

ঢাকা বিভাগের একটি জেলা হচ্ছে মানিকগঞ্জ। বালিয়াটি প্রাসাদসহ জমিদারির নিদর্শনে ভরপুর জনপদ এই মানিকগঞ্জ। মানিকগঞ্জের বিখ্যাত রয়েছে :
পদ্মা পাড়ের লেছড়াগঞ্জ, মত্ত মঠ, বেতিলা জমিদার বাড়ি, বালিয়াটি জমিদার বাড়ি, মানিকগঞ্জের ঐতিহাসিক স্থাপনা সমূহ, নাহার গার্ডেন পিকনিক স্পট, তেওতা জমিদার বাড়ি।
চলুন জেনে নেয়া যাক সারাদেশের ৮টি বিভাগ থেকে কীভাবে মানিকগঞ্জ যেতে পারবেন সে সম্পর্কে।
ঢাকা থেকে মানিকগঞ্জ :
স্থলপথ : ঢাকার গুলিস্তান, গাবতলী থেকে মানিকগঞ্জের বাস ছেড়ে যায়। এছাড়াও এসি বাস সার্ভিসও রয়েছে ঢাকা থেকে মানিকগঞ্জে যাওয়ার জন্য।
চট্টগ্রাম থেকে মানিকগঞ্জ :
আকাশপথ : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা এয়ারলাইন্স এই রুটে সার্ভিস দিয়ে থাকে। ঢাকায় এসে বাস বা গাড়িতে আপনাকে মানিকগঞ্জ যেতে হবে।
স্থলপথ : ইউনিক, শ্যামলী, এস আলম পরিবহনের বাসে সরাসরি চট্টগ্রাম থেকে মানিকগঞ্জ যেতে পারবেন। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়াও চট্টগ্রাম থেকে ট্রেনে ঢাকায় এসে এরপর ঢাকা থেকে মানিকগঞ্জে যেতে পারবেন। মহানগর প্রভাতী, চট্টগ্রাম এক্সপ্রেস, মহানগর গোধূলি, সুবর্ণ এক্সপ্রেস এবং তূর্ণা এক্সপ্রেস ইত্যাদি ট্রেন এই রুটে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটা যায়।
বরিশাল থেকে মানিকগঞ্জ :
আকাশপথ : বরিশাল বিমানবন্দর থেকে বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে পারবেন। ঢাকা থেকে এরপর বাস বা গাড়ীতে আপনাকে মানিকগঞ্জ যেতে হবে। বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউ এস বাংলা এই রুটে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে।
স্থলপথ : বরিশাল থেকে ঢাকাগামী বাসে মানিকগঞ্জে যেতে পারবেন।
রংপুর থেকে মানিকগঞ্জ :
আকাশপথ : রংপুরে সৈয়দপুর বিমানবন্দর অবস্থিত। রংপুর বিভাগের জেলা শহর গুলি থেকে আপনাকে এই বিমানবন্দরে আসতে হবে। এরপর সেখান থেকে ঢাকা থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা'র বিমানে করে ঢাকায় আসতে পারবেন। এরপর ঢাকা থেকে মানিকগঞ্জে যেতে পারবেন।
স্থলপথ : রংপুর থেকে যশোর বা খুলনাগামী বাসে মানিকগঞ্জে যেতে পারেন। চাইলে রংপুর থেকে ট্রেনে যশোর এসে এরপর মানিকগঞ্জে যেতে পারবেন।
রাজশাহী থেকে মানিকগঞ্জ :
আকাশপথ : রাজশাহীর শাহ মাখদুম বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এবং ইউ এস বাংলা এই রুটে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। এই এয়ারলাইন্স গুলির বিমানে ঢাকায় আসতে পারেন। এরপর ঢাকা থেকে মানিকগঞ্জ যেতে হবে আপনাকে।
স্থলপথ : রাজশাহী থেকে ঢাকাগামী বাসে টাঙ্গাইল আসতে হবে আপনাকে। টাঙ্গাইল থেকে সিএনজি তে করে নাগরপুর হয়ে মানিকগঞ্জ যেতে পারবেন। এছাড়াও চাইলে ট্রেনে রাজশাহী থেকে টাঙ্গাইল এসে এরপর মানিকগঞ্জে যেতে পারেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
খুলনা থেকে মানিকগঞ্জ :
আকাশপথ : যেহেতু খুলনায় কোন বিমানবন্দর নেই, তাই বিমানে যেতে চাইলে আপনাকে যশোরে আসতে হবে। যশোর বিমানবন্দর থেকে বিমানে ঢাকা আসতে পারবেন। যশোর থেকে তিনটি এয়ারলাইন্স কোম্পানি তথা বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউ এস বাংলা এই রুটে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। এসব বিমানে ঢাকায় পৌছে এরপর মানিকগঞ্জ যেতে হবে আপনাকে।
স্থলপথ : খুলনা বিভাগের শহর গুলি থেকে হানিফ, সোহাগ পরিবহনসহ বিভিন্ন পরিবহনের বাস যাতায়াত করে। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন। এসব বাসে ঢাকায় এসে এরপর মানিকগঞ্জ যেতে হবে আপনাকে।
সিলেট থেকে মানিকগঞ্জ :
আকাশপথ : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলাসহ বিভিন্ন সংস্থা একাধিক ফ্লাইট পরিচালনা করে। এসব ফ্লাইটে আপনি ঢাকায় আসতে পারবেন। ঢাকায় পৌছে এরপর মানিকগঞ্জ যেতে হবে আপনাকে।
স্থলপথ : সিলেট থেকে ঢাকায় আসার জন্য গ্রীনলাইন, হানিফসহ জনপ্রিয় বিভিন্ন পরিবহন সংস্থার এসি বা নন এসি বাস পাবেন। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন। এছাড়াও সিলেট ঢাকা রুটে বেশ কিছু ট্রেন নিয়মিত যাতায়াত করে। রেল সেবা এপের মাধ্যমে এসব ট্রেনের টিকিট কাটতে পারবেন। ঢাকায় পৌঁছ পরে আপনাকে মানিকগঞ্জ যেতে হবে।
ময়মনসিংহ থেকে মানিকগঞ্জ :
স্থলপথ : ময়মনসিংহ থেকে প্রথমে টাঙ্গাইল আসতে হবে আপনাকে। টাঙ্গাইলগামী বাস পাবেন ময়মনসিংহ থেকে। এসব বাসে টাঙ্গাইল এসে এরপর সিএনজিযোগে নাগরপুর হয়ে মানিকগঞ্জ যেতে পারবেন।
মোঃ খালিদ বিন জামান এস এম
Click Here To See More