আফ্রিকার কয়েকটি ইকো ফ্রেন্ডলি সাফারি হলিডে

ট্র্যাভেল বাংলাদেশ স্পেশাল : অসাধারণ ভূ-দৃশ্য, বিচিত্র বন্য-প্রাণীর জীবনধারা এবং সংস্কৃতিতে সমৃদ্ধ আফ্রিকার ইকো সাফারি ভ্রমণ


botswana-safari-elephants

বিচিত্র বন্যপ্রাণীর সাথে রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য আফ্রিকার সাফারি অতুলনীয়; ছবি : অস্টিন এডভেঞ্চার


সাফারি অভিজ্ঞতা বেশ রোমাঞ্চকর, আর সেটি যদি হয় আফ্রিকায় তবে এটি হতে পারে আপনার ভ্রমণ উপাখ্যানের বেশ সুন্দর এক অধ্যায়। অসাধারণ প্রাকৃতিক ভূ-দৃশ্য, বিচিত্র বন্য-প্রাণীর জীবনধারা এবং সংস্কৃতিতে সমৃদ্ধ এই আফ্রিকা প্রতিবছর বহু সংখ্যক পর্যটকদের আকর্ষণ করে। যেহেতু আফ্রিকা থেকে বেশ কম সংখ্যক কার্বন নিঃসরণ হয়ে থাকে, অসংখ্য পর্যটক এই ব্যাপারকেও বেশ গুরুত্বের সাথে নিয়ে থাকে। জাম্বারি ফ্যামিলি সাফারিস নামক এক পর্যটন সংস্থা এই কার্বন নিঃসরণ ব্যাপারকে গুরুত্বের সাথে নিয়ে আফ্রিকাতে বিভিন্ন রকমের সাফারি হলিডের আয়োজন করে থাকে। চলুন এ রকম কয়েকটি ইকো ফ্রেন্ডলি সাফারি সম্পর্কে জেনে নেয়া যাক।


৫ দিন ব্যাপী অকাভাঙ্গো ডেল্টা এবং চোবে সাফারি, বোতস্বানা : 


okavango-delta-safari-game-drive-botswana ৫ দিন ব্যাপী অকাভাঙ্গো ডেল্টা এবং চোবে সাফারি, বোতস্বানা

৫ দিন ব্যাপী এই সাফারিতে বিভিন্ন বন্যপ্রাণীর সাথে মিলবে; ছবি : তোমিওয়া'স ব্লগ


  প্রাণীপ্রেমী এবং ফটোগ্রাফারদের জন্য এটি অত্যন্ত সুন্দর এক জায়গা। সাফারি ট্যুরটি কাসানে নামক এলাকা থেকে শুরু হয়ে মাওন এলাকায় শেষ হয়। এটি ৫ দিন ব্যাপী সাফারি ট্যুর। প্রতিদিন বিভিন্ন রকমের কার্যকলাপের সমন্বয়ে সাফারি ট্যুর অনুষ্ঠিত হয়। চোবে ন্যাশনাল পার্কের অন্তর্গত চোবে নদীতে বোট সাফারিও হয়ে থাকে যা বেশ এডভেঞ্চার ধরনের। পুরো ট্যুর জুড়েই হাতি, সিংহ সহ বিভিন্ন রকমের বন্য প্রাণীর দেখা মেলে। ৬ বছরের নীচে কোন শিশুদের এই সাফারিতে অংশ নিতে দেয়া হয় না।

কোথায় থাকবেন :

এই সাফারি পার্কের পুরো প্যাকেজের প্রথম তিনদিন এলিফ্যান্ট ভ্যালি লগে এবং পরবর্তী দুদিন কোদিজোরা ক্যাম্পে থাকবেন। এই দুটো লজ ইকো ফ্রেন্ডলি হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত।

আরও পড়ুন : দুবাই ডেজার্ট সাফারি : মরুভূমির বুকে বিস্ময়কর ভ্রমণ

১২ দিন ব্যাপী সাউথ আফ্রিকায় সাফারি :


১২ দিন ব্যাপী সাউথ আফ্রিকায় সাফারি

ফ্যামিলি নিয়ে যারা সাফারিতে যেতে আগ্রহী এই সাফারিটি তাঁদের জন্য; ছবি : দ্যা ট্র্যাভেল ম্যাগাজিন


মূলত পরিবারকে চিন্তা করেই এই ট্যুর ডিজাইন করা হয়েছে। ট্যুরের প্রথম চারদিন কাটানো হয় কেপটাউনে। পুরো সাফারি ট্যুরটিই চাইল্ড ফ্রেন্ডলি। এই সাফারি ট্যুরের পরবর্তী গন্তব্য কেপ উইনল্যান্ড। ফল এবং সবজির বাগানে ঘেরা এই জায়গাটি অত্যন্ত সুন্দর। এখানে এলে পর্যটকেরা ফার্মের কাজ যেমন ব্রেড বেকিং, সাইক্লিং সহ বিভিন্ন রকমের কাজে নিজেদের ব্যস্ত রাখেন। বাগান ঘেরা এই কটেজে সময় কাটানো বেশ উপভোগ্য। এই ট্যুরের শেষ পাঁচদিন কাটানো হয় পোর্ট এলিজাবেথে। এখানে সামারা প্রাইভেট গেইম রিজার্ভে বিভিন্ন রকমের গেইম অনুষ্ঠিত হয়। পর্যটকদের সাথে সবসময় গাইড এবং ট্রেকার থাকেন।

কোথায় থাকবেন :

বেলমন্ড মাউন্ট রিসোর্ট, কেপ উইনল্যান্ড রিসোর্ট এবং কারু লজে পর্যটকেরা পুরো ট্যুর জুড়ে অর্থাৎ ১২ দিন থাকেন। এই সবগুলো লজ ইকো ফ্রেন্ডলি হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত।

৭ দিন ব্যাপী আফ্রিকার জঙ্গলে সাফারি :

৭ দিন ব্যাপী আফ্রিকার জঙ্গলে সাফারি

আফ্রিকার সিংহ, লিওপার্ড, রাইনোসর, হাতি এবং বন্য প্রাণীদের জীবনধারা, বৈচিত্র্য, স্বভাব সম্পর্কে ধারনা পাবেন এই সাফারিতে; ছবি : দ্যা ট্র্যাভেল ম্যাগাজিন


এই সাফারি পার্কটিতে আপনি আফ্রিকার সিংহ, লিওপার্ড, রাইনোসর, হাতি এবং বন্য মহিষের দেখা পাবেন। এই সাফারিতে অংশ নিলে আপনি প্রাণীদের জীবনধারা, এদের বৈচিত্র্য, স্বভাব সম্পর্কে বেশ ভালো ধারণা পাবেন। এখানে একটি এনিমেল রেস্কিউ সেন্টার অবস্থিত যারা বিভিন্ন বড় বিড়াল উদ্ধার করে এখানে নিরাপদে সংরক্ষণ করে। এই সাফারি ট্যুরে পর্যটকদের জন্য বিভিন্ন ধরনের ইনডোর এবং আউটডোর এক্টিভিটি রাখা হয়েছে।

কোথায় থাকবেন :

রিভারডেন ফ্যামিলি লজ এবং কুযোকো লজে পর্যটকেরা পুরো সাফারি ট্যুর জুড়ে অবস্থান করেন। এই লজ দুটিও ইকো ফ্রেন্ডলি স্বীকৃতি প্রাপ্ত।  

মোঃ খালিদ বিন জামান   এস এম