সাদা কালো : দেশি পোশাকে নানা রঙের বদলে শুধু সাদা কালোর খেলা

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : ভিন্ন আঙ্গিকে যাত্রা শুরু করলেও সফল এই ফ্যাশন ব্র্যান্ড

সাদা কালো ফ্যাশন ব্র্যান্ড ছবি : সংগৃহীত

পোশাকে রঙের খেলা থেকে ছুটি নিয়ে শুধুমাত্র সাদা-কালোর মিশ্রণে পোশাকের যে আলাদা জগত তৈরি করা যায় তার চমৎকার উদাহরণ 'সাদা কালো'। বাংলাদেশের ব্যতিক্রমধর্মী এই ফ্যাশন ব্র্যান্ড শুধুমাত্র দুইটি রঙ নিয়ে কাজ করে। কখনও সাদার উপরে কালো, কখনও বা কালোর উপর সাদা।

এই হাউজের পোশাকে অন্যকোনো রঙের লেশও খুঁজে পাওয়া যাবেনা। কিন্তু উজ্জ্বল রঙের অনুপস্থিতি এই ব্র্যান্ডের জনপ্রিয়তা একটুও ফিকে হতে দেয়নি। বরং মাত্র দুইটি রঙে এত বাহারি পোশাকের আয়োজন যেকোনো মানুষকে অবাক করতে বাধ্য। নতুন ধারার দেশীয় পোশাকের ব্র্যান্ড পথ চলতে শুরু করে ফ্যাশন ডিজাইনার তাহসিনা শাহীনের হাত ধরে। ২০০২ সালের চৌঠা অক্টোবর গুটি গুটি পায়ে ছোট্ট পরিসরে চলতে শুরু করে সাদা কালো। ১৮ বছরে সাদা কালোর প্রাপ্তি কম নয়। সাদা কালো রঙ নিয়েও এদেশের মানুষের সাদা মনে সাড়া ফেলেছে সাদা কালো। deshi dos ছবি : ঢাকা টাইমস্ 

বিভিন্ন উপলক্ষ্যকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের পোশাক ডিজাইন করে। প্রতিটি পোশাকের থাকে আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয়। ২০০৪ সালে ঈদকে কেন্দ্র করে 'তুমি আমি এক চিমটি'-প্রতিপাদ্য বিষয় নিয়ে বাচ্চাদের পোশাক এনেছিল সাদা কালো। পরের বছর জুটিদের জন্য নতুন ডিজাইনের পোশাক ডিজাইন করে এই ফ্যাশন ব্র্যান্ড যার বিষয় ছিল 'আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ'।

প্রতিটি প্রতিপাদ্য বিষয় যেন গভীরভাবে পোশাকের ধরন সম্পর্কে ধারণা দেয়। সাদা কালো'তে ছেলেদের পোশাকের মধ্যে রয়েছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, কোটি, উত্তরীয়, জ্যাকেট, শাল। মেয়েদের জন্য রয়েছে শাড়ি, কামিজ, পায়জামা, টপস, স্কার্ট, ব্লাউজ, শাল ইত্যাদি। বাচ্চাদের জন্যে পাওয়া যাবে পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, শাড়ি ইত্যাদি।

সাদা কালো শুধু একুশের চেতনা নয়, প্রতিদিনের প্রতিটি সুখ-দুঃখকে যেন ধারণ করে রেখেছে তাদের পোশাকের মাধ্যমে। একুশের চেতনা হোক কিংবা স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বাবা দিবস, মা দিবস, বন্ধু দিবসে সাদা কালো নানা রকম আয়োজন থাকে। এছাড়া পোশাকের পাশাপাশি পাওয়া যাবে নকশা করা মগ যা বিশেষ দিনে প্রিয়জনকে দেয়া উপহারের তালিকায় অনায়াসে জায়গা করে নিতে পারবে। সাদা কালো ছবি : সাদা কালো

দেশীয় ব্র্যান্ড সাদা কালো ২০০৯ সালে দেশী দশের অন্তর্ভুক্ত হয়। বর্তমানে সারা বাংলাদেশে সাদা কালো'র ১০টি শাখা রয়েছে। এছাড়া দেশের বাইরে নিউ ইয়র্ক ও ফ্লোরিডায় রয়েছে দুইটি শাখা। বাংলাদেশে সাদা কালোর শাখাগুলো হলো : ১। ধানমন্ডি ৩৪৯, সীমান্ত স্কয়ার, ৪র্থ তলা, রোড-২ ধানমন্ডি, ঢাকা। ফোন নং- ০২৯৬৫০৮৭৭ ২। বেইলি রোড বেইলি ফিয়েস্টা শপিং কমপ্লেক্স, দোকান নং-২০৫ (৩য় তলা), ১/২ নিউ বেইলী রোড, ঢাকা। মোবাইল নং- ০১৭১৪১৬৯৮০২ ৩। মোহাম্মদপুর টোকিও স্কয়ার শপ, ৫৪০-৫৪১, লেভেল-৪ ( জাপান গার্ডেন সিটি) রিং রোড মোহাম্মদপুর, ঢাকা। মোবাইল নং- ০১৮৭৩৮৫৮৬৮৭ ৪। গাজীপুর গাজীপুর শহীদ স্মৃতি স্কুল মার্কেট (৩য় তলা) বি আই ডি সি রোড, জয়দেবপুর (বাস স্ট্যান্ড), গাজীপুর, ঢাকা। মোবাইল নং- ০১৭১৫২০১২৪৪ ৫। কুমিল্লা কুমিল্লা আলবির টাওয়ার,৫৭১ নজরুল এভিনিউ ( মডার্ন স্কুলের পাশে), রাণির বাজার রোড, কুমিল্লা। মোবাইল নং- ০১৭১৪১৬৯৮০৩ ৬। দেশি দশ- বসুন্ধরা বসুন্ধরা সিটি শপিং মল, লেভেল-৭, ব্লক-এ, পান্থপথ, ঢাকা। ফোন নং- ০২৪৮১১০৩৭১ ৭। দেশি দশ- গুলশান দেশি দশ গুলশান ২০৫/১ এ, হাশেম টাওয়ার গুলশান- তেজগাঁও রোড, ঢাকা। ফোন নং- ০২৯৮৮২৫০৩ ৮। দেশি দশ-চট্টগ্রাম দেশি দশ চট্টগ্রাম আফমি প্লাজা, ১/এ বায়েজিদ বোস্তামী রোড, পাঁচলাইশ, চট্টগ্রাম। ফোন নং-০৩১২৫৫৬৮৬৫ ৯। দেশি দশ-সিলেট দেশি দশ সিলেট বীর বিক্রম ইয়ামিন কমপ্লেক্স, কুমার পাড়া  সিলেট। মোবাইল নং- ০১৭১৪১৬৯৭৭২ ১০। দেশি দশ- বগুড়া দেশি দশ বগুড়া মিল্লাত প্লাজা, রোমেনা আফাজ রোড, বগুড়া। মোবাইল নং- ০১৭১৪১৬৯৮০৪ শো-রুমে গিয়ে পোশাক কেনার ঝক্কি এড়াতে বাড়িতে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন। অনলাইনে অর্ডারের ৩ দিনের মধ্যেই আপনার পছন্দের পণ্য পেয়ে যাবেন। এছাড়া দেশের বাইরে থেকেও সাদা কালোর পোশাক কিনতে পারবেন অনলাইনে অর্ডার করে। সেক্ষেত্রে কমপক্ষে ৫-৬ দিন সময় লাগবে। অনলাইনে যোগাযোগ করতে পারেন তাদের ওয়েবসাইটের মাধ্যমে। 

ওয়েবসাইট : https://sadakalo.net/

ফেইসবুক : https://www.facebook.com/sadakalobangladesh/  

তথ্যসূত্র : https://sadakalo.net/ https://www.prothomalo.com/feature/naksha/%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BE%E2%80%93%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B?fbclid=IwAR02-36MYCVJNqif2djGzDzk_0UafyRAq2XwTEiUMO0JOYlK4tD4wrFVX6U https://archive.ittefaq.com.bd/index.php?ref=MjBfMDdfMjFfMTRfNF8zN18xXzE0NzEwMQ%3D%3D&fbclid=IwAR2M07FEo-WUGZHQSjGR9z9WT9lnC9O_p2SDXpVL