লুসাই কটেজ টিজিবি, সাজেক, রাঙ্গামাটি

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : ট্যুর গ্রুপ বাংলাদেশ এর মালিকানাধীন লুসাই কটেজ

লুসাই কটেজ সাজেকের রুইলুই পাড়ায় অবস্থিত লুসাই কটেজ; ছবি : লুসাই কটেজ

 রুইলুই পাড়া, সাজেক, রাঙ্গামাটি ট্যুর গ্রুপ বাংলাদেশ বা টিজিবির একটি কটেজ হচ্ছে লুসাই কটেজ। টিজিবি বাংলাদেশের সবথেকে বড় ট্রাভেল গ্রুপ অপারেটর যারা একই সাথে দেশ এবং দেশের বাইরে ভ্রমণের আয়োজন করে থাকে। মোটামুটি কম খরচেই তারা ভ্রমণের আয়োজন করে থাকে। এই ব্যাপারটিই তাদেরকে বেশ জনপ্রিয় করে তুলেছে। ট্যুর গ্রুপ বাংলাদেশ ট্রাভেল এজেন্সির টাঙ্গুয়ার হাওরে নৌকা, সেন্ট মার্টিন ও সাজেকে নিজস্ব রিসোর্ট ও কটেজ রয়েছে।

রিসোর্ট ও কটেজ গুলো উন্নত ও মানসম্পন্ন। টিজিবির এই কটেজটি সাজেকের রুইলুই পাড়ায় অবস্থিত। হিল ভিউ এই কটেজ থেকে অপূর্ব সকাল দেখতে পাবেন। প্রতি রুমের সাথে বারান্দা থাকায় মেঘের খেলা উপভোগ করবেন। কটেজে রয়েছে বেশ বড় খোলা বারান্দা।

এই জায়গাটি ছবি তোলার জন্য বেশ জনপ্রিয়। এছাড়াও এখান থেকে চারপাশের বেশ সুন্দর ভিউ পাবেন। পুরো কটেজটি কাঠ এবং বাঁশ দ্বারা নির্মিত। ফলে বেশ ইউনিক এক অভিজ্ঞতা পাবেন। এছাড়াও আপনার অবস্থান সময়টি যেন আরামদায়ক হয় সেজন্য কটেজ থেকে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। পরিবার কিংবা বন্ধু অথবা একাকী ভ্রমণে এই কটেজ থেকে বেশ সুন্দর কিছু সময় কাটিয়ে আসতে পারবেন।

 রুম টাইপ ও মূল্যমান  :

পুরো কটেজ জুড়ে রয়েছে ৮টি রুম। মানভেদে একেক রুমের ভাড়া একেক রকম। সিজন ভেদেও ভাড়া কম বেশি হয়ে থাকে। কাপল রুমের ভাড়া প্রায় ২,৫০০ টাকা। ফ্যামিলি রুম ভাড়া প্রায় ৩,০০০ টাকা। ফ্যামিলি রুমে রয়েছে দুটি টুইন বেড যাতে ৪ জন থাকতে পারবেন। গ্রুপ রুম ভাড়া প্রায় ৩,৫০০ টাকা। তবে শুক্র, শনি এবং ছুটির দিন ব্যতীত রুম বুকিং এ কিছুটা ডিসকাউন্ট পেতে পারেন। রুম বুকিং এর জন্য লুসাই কটেজ টিজিবি বা ট্যুর গ্রুপ বাংলাদেশে যোগাযোগ করবেন।

লুসাই কটেজ কাঠ বাঁশ দিয়ে নান্দনিক ভাবে কটেজটি সাজানো; ছবি : লুসাই কটেজ


জেনে নেয়া যাক লুসাই কটেজ টিজিবি এর অন্যান্য সেবাগুলো নিয়েও :

  • ২৪ ঘণ্টা রুমে বিদ্যুৎ সরবরাহ
  • মোবাইল, ল্যাপটপ চার্জিং ফ্যাসিলিটিজ
  • ২৪ ঘণ্টা পানি সরবরাহ
  • হিল ভিউ লবি
  • ডাইনিং ফ্যাসিলিটিজ
  • হিল ভিউ রুম
  • বেলকনি
  • বার্বিকিউ
  • টি/কফি
  • গ্রুপ ডিসকাশন বা মিটিং স্পেস
যেভাবে যাবেন :

ঢাকা-খাগড়াছড়ি রুটে অনেক জনপ্রিয় পরিবহনের বাস যাতায়াত করে। এসব বাসের কাউন্টার গাবতলি, সায়দাবাদ, কলাবাগানসহ বিভিন্ন স্থানে পাবেন। নন এসি এবং এসি ভেদে ভাড়া যথাক্রমে ৫২০ থেকে ৭০০ টাকা যা পরিবর্তনশীল। দীঘিনালা বা শাপলা চত্বর থেকেই চান্দের গাড়ি, সিএনজি, মোটরসাইকেল রিজার্ভ করতে পারবেন। চান্দের গাড়ি বা জীপ গাড়ী দুদিনের রিজার্ভ ভাড়া ৮,০০০-১০,০০০ টাকা। সিএনজি ভাড়া ৪,০০০-৫,০০০ হাজার ও মোটর সাইকেল ভাড়া ২,০০০-৩,০০০ টাকা । তবে পাহাড়ি রাস্তা হওয়ায় সিএনজি ও মোটরসাইকেলে ভ্রমণ পরিহার করায় ভালো। সেনাবাহিনী এসকোর্টে সাজেকে যেতে হয় বলে সকাল ৯.৩০ টায় এবং দুপুর ২.৩০ টায় এই দু সময়ে সাজেকে যেতে পারবেন। খাগড়াছড়ি থেকে রিসোর্টের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। এছাড়াও চট্টগ্রাম এবং রাঙ্গামাটি থেকেও সাজেকে যাওয়া যায়। রাঙ্গামাটি থেকে সড়ক কিংবা নৌ উভয় পথেই সাজেকের বাঘাইছড়ি পৌছাতে পারবেন। ভাড়া ১৫০-২০০ টাকা। চট্টগ্রাম থেকে বাসে প্রায় ৪-৫ ঘণ্টা সময় লাগে। চট্টগ্রাম থেকে শান্তি পরিবহনের বাস ভাড়া ১৯০ টাকা। চট্টগ্রাম থেকে রিসোর্টের দূরত্ব প্রায় ১৮২ কিলোমিটার।

যোগাযোগ :

মোবাইল : 01634198005

ইমেইল : tourgroupbd@gmail.com

ফেইসবুক পেজ : https://www.facebook.com/lushaicottageTGB/

ট্যুর গ্রুপ বাংলাদেশ ২০/৫, কর্নেল রশীদ স্কয়ার, পশ্চিম পান্থপথ, ঢাকা

মোবাইল  01877722854

ওয়েবসাইট : http://www.tourgroupbd.com/

ফেসবুক পেইজ : https://www.facebook.com/TourgroupBd

ফেসবুক গ্রুপ : https://www.facebook.com/groups/TourgroupBd/ গু