সুশি'র জন্য বিখ্যাত জাপানের পাচঁ রেস্তোরাঁ

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : জাপানের ঐতিহ্যবাহী সুশি ও বিখ্যাত রেস্তোরা

সুশি'র জন্য বিখ্যাত রেস্তোরাঁ

বিখ্যাত জাপানিজ খাবার সুশি। ছবি : ট্যুরিস্ট জাপান


মাছে- ভাতে যেমন বাঙালি তেমনই জাপানিজ খাবার মানেই সুশি। জাপানে গিয়ে সুশি না খেলে কি আর চলে! জাপানিজ খাবার হিসেবেই সুশি পরিচিত হলেও এর জন্ম কিন্তু জাপানে নয় । অষ্টম শতকে এটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রথমে চীন থেকে জাপানে আসে। তবে, খাবারটি সবচেয়ে বেশি জনপ্রিয় হয় জাপানেই। যদিও সুশি নিছক কোন খাবার নয়, সময়ের পরিক্রমায় এটি হয়ে উঠেছে জাপানের ঐতিহ্য। উনিশ শতকের দিকে জাপানে ফাস্টফুড এর চাহিদা বাড়তে থাকলে জনপ্রিয়তা বেড়ে যায় সুশি'র। ১৯২৩ সালে জাপানের এক ভয়াবহ ভূমিকম্পের পরে সুশি বিক্রেতারা টোকিও ছেড়ে ছড়িয়ে পরে পুরো জাপানে, আর প্রসার লাভ করতে থাকে সুশি। জাপানিদের কাছে তো বটেই, বর্তমানে পুরো বিশ্বে জনপ্রিয় খাবার সুশি। তাই জাপানে গেলে এই খাবারটি খেতে ভুলবেন না যেন। সুশির জন্য বিখ্যাত জাপানের পাচঁটি রেস্তোরাঁর সাথে আজ পরিচয় করিয়ে দেব, যেখানে পাবেন সুস্বাদু সুশি।

সুকিয়াবাশি জিরো (Sukiyabashi Jiro) :


সুকিয়াবাশি জিরো (Sukiyabashi Jiro)

এই রেস্তোরাঁতে ২০১৪ তে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও জাপান প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ভোজন করেন। ছবি : বিবিসি


 সুশি'র জন্যে জাপানে তো বটেই, পুরো বিশ্বে জনপ্রিয় রেস্তোরাঁ হল সুকিয়াবাশী জিরো। এই রেস্তোরাঁতেই ২০১৪তে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ভোজন করেন। রেস্তোরাঁটি কেন্দ্রিক একটি ডকুমেন্টারি তৈরি করা হয় 'জিরো ড্রিমস অফ সুশি'-নামে। আর এসবের মাধ্যমে রেস্তোরাঁটির জনপ্রিয়তা আরও বেশি বেড়ে যায়। তাই জাপানে গেলে জিরো'র সুশি তৈরির দক্ষতা একবার নিজেই পরখ করে দেখতে পারেন।

আরও পড়ুন : ভিন্ন আঙ্গিকের বেগম রেস্টুরেন্ট এন্ড গ্যালারি : পুর্বাচল, ঢাকা

সুশি মাসুদা (Sushi Masuda) :


সুশি মাসুদা (Sushi Masuda) সুশি'র জন্য বিখ্যাত রেস্তোরাঁ

সুকিয়াবাশি জিরো রেস্তোরাঁর খাবার। ছবি : ইমগুর


সুকিয়াবাশি জিরো রেস্তোরাঁর সাথে সম্পৃক্ত সুশি মাসুদার ইতিহাস। মাসুদা ৯ বছর শেফ হিসেবে কাজ করেছেন সুকিয়াবাশি জিরোতে। ২০১৪ সালে তিনি নিজের রেস্তোরাঁ তৈরি করেন এবং খুবই অল্প সময়ের মধ্যে সুশি'র জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেন। টোকিওতে এটি সুশি'র জন্য বিখ্যাত রেস্তোরাঁ। শিবুয়া ও হারাজুকু এর কাছে ওমোতেসানদো তে রয়েছে এই সুশির জন্য বিখ্যাত রেস্তোরাঁ সুশি মাসুদা।

গিনজা কিউবে ( Ginza Kyubey) :


গিনজা কিউবে ( Ginza Kyubey) সুশি'র জন্য বিখ্যাত রেস্তোরাঁ

লা লিস্টের বিশ্বের সেরা রেস্তোরাঁর তালিকায় সাত নম্বরে জায়গা করে নিয়েছে গিনজা কিউবে রেস্তোরাঁটি। ছবি : ট্রিপ এডভাইজর


 ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত গিনজা কিউবে জনপ্রিয় একটি রেস্তোরাঁ। তাদের সব ঐতিহ্যবাহী খাবার ও মজাদার রান্নার স্বাদ শুধু জাপানেই নয়, পুরো বিশ্বের কাছেই সমাদৃত। লা লিস্টের বিশ্বের সেরা রেস্তোরাঁর তালিকায় সাত নম্বরে জায়গা করে নিয়েছে গিনজা কিউবে রেস্তোরাঁটি। তাদের সব সুস্বাদু খাবারের লোভে রেস্তোরাঁটিতে বছরজুড়ে বিশ্বের হাজার হাজার লোকের সমাগম ঘটে।

আরও পড়ুন : বিশ্বের সবচেয়ে বেশি মজাদার ১০টি খাবার যা না খেলেই নয়!

উমি (Umi) :


রেস্তোরাঁ উমি (Umi) সুশি'র জন্য বিখ্যাত রেস্তোরাঁ

রেস্তোরাঁটির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এখানে খাবারের মেনু থাকে না। ছবি : উবার ইটস


 রেস্তোরাঁটির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এখানে খাবারের মেনু থাকে না। রেস্তোরাঁর পাশের সুকিজি মার্কেট থেকে প্রতিদিন রান্নার সবজিসহ বিভিন্ন উপকরণ এনে প্রতিদিন ভিন্ন ভিন্ন খাবার পরিবেশন করা হয়। নানারকম খাবার রান্না করা হলেও রেস্তোরাঁর সুস্বাদু সুশির জন্যই এটি বেশি বিখ্যাত। টোকিওর ওইয়ামা শহরে অবস্থিত রেস্তোরাঁটি।

সুশি সাইতো (Sushi Saito) :


রেস্তোরাঁ সুশি সাইতো ( Sushi Saito) সুশির জন্য বিখ্যাত রেস্তোরাঁ

জাপানের রন্ধন বিষয়ক ওয়েবসাইট ' টেবিলগ'-এ সর্বোচ্চ রেটিং পাওয়া রেস্তোরাঁ সুশি সাইতো। ছবি : ট্রিপ এডভাইজর


বলা হয়ে থাকে জাপানের সবচেয়ে বিখ্যাত রেস্তোরাঁ হলও সুশি সাইতো। আর এখানে তৈরি সুশিও জাপানীদের কাছে খুব প্রিয়। জাপানের রন্ধন বিষয়ক ওয়েবসাইট ' টেবিলগ'-এ সর্বোচ্চ রেটিং পাওয়া রেস্তোরাঁ এটি। রেস্তোরাঁর প্রধান শেফ সাইতো'র তৈরি করা সুশি আপনাকেও অবশ্যই মুগ্ধ করবে। রেস্তোরাঁটি রোপ্পোংগি এলাকাতে অবস্থিত।  

ইন্দিরা বিশ্বাস   এস এম