রসনামৃত : কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী ক্ষীর ও নারকেলের তক্তির রেসিপি

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল: কিশোরগঞ্জের ঐতিহ্যের সাথে মিশে আছে ক্ষীর ও নারকেলের তক্তি


ক্ষীর

উৎসব-আমেজের সঙ্গী ক্ষীর; ছবি : সংগৃহীত


রেসিপি ১ : কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী ক্ষীর

উপকরণ

পোলাও চাল ৫০০ গ্রাম আখের গুড় ৫০০ গ্রাম নারকেল কুড়ানো ১ কাপ গরুর দুধ এক কেজি এলাচ, দারুচিনি, তেজপাতা ২টি করে দুধ এক কাপ (পেস্তা, জাফরান,কিসমিস সাজানোর জন্য) প্রণালী প্রথমে দুধে চাল + এলাচ+ দারুচিনি + তেজপাতা+ দিয়ে রান্না করুন। এবার চাল ফুটে এলে নারকেল দিন। চুলা বন্ধ করে গুলানো গুড় দিয়ে নেড়ে আবারো নারকেল দিয়ে ঢেকে দিন। এবার নিজের মত করে সাজিয়ে পরিবেশ করুন। তবে, এটি আমাদের পারিবারিক একটি খাবার যা কলাপাতায় পরিবেশন করা হয়। নতুন ধানের চাল ও গাছের নারকেল এবং তাজা আখের গুড় দিয়ে। গ্রামের সবার জন্য রান্না করা হয়। এমনকি মিলাদ মাহফিলেও এর কদর অনেক বেশি। এটি গ্রামের প্রতিটি পরিবারের পছন্দের একটি ডেজার্ট। কুলখানি কিংবা বিয়ে সব জায়গায় এটি রান্না হয় বড় পাতিলে। এর স্বাদ ও ঘ্রাণ সত্যিই অসাধারণ।

আরও পড়ুন : রসনামৃত : জামালপুরের ঐতিহ্যবাহী খাবার পিঠালি

নারকেলের বরফি/তক্তি

বিয়েতে কিংবা সকালের মুড়ির সাথে তক্তি বেশ জনপ্রিয় খাবার; ছবি : সংগৃহীত


রেসিপি ২: কিশোরগঞ্জের আরও একটি বিখ্যাত ও মজাদার ডেজার্ট নারকেলের তক্তি

উপকরণ

নারকেল কুড়ানো ৪ কাপ চিনি ৩ কাপ গুড়ো দুধ এক কাপ এলাচ ও দারুচিনি ২ টি করে ঘি এক কাপ কিসমিস এক কাপ ( সাজানোর জন্য)।

প্রণালী

প্রথমে প্যানে ঘি দিয়ে নারকেল দিয়ে কিছু সময় ভাজতে হবে। এবার চিনি ও গরম মসলা যোগ করতে হবে এবং অনবরত নারতে হবে। যখন আঠালো ভাব আসবে তখন নামিয়ে নিজের মত শেপ করে পরিবেশ করতে হবে। এটা আবার কেউ কেউ বরফি আকারে বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রেখে দেয়। নতুন জামাই এর পাতে, গায়ে হলুদের টেবিলে এর জুরি নাই এবং বিয়ের কন্যার সাথে বরের বাড়িতে এটিকে বাক্স মুড়িয়ে দিতেই হবে।সকাল বেলা হাতে কাটা মুড়ি দিয়ে এর স্বাদ অতুলনীয়।

সৈয়দ রাহাত হুসাইন   এস এম


Click Here To See More