রিজেন্ট পার্ক রিসোর্ট, সিলেট

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : পুরাতন এক জমিদার বাড়িতে রিজেন্ট পার্ক গড়ে তোলা হয়

রিজেন্ট পার্ক রিসোর্ট, সিলেট 2

সবুজজের ছায়ায় মনোরম পরিবেশে রিজেন্ট পার্ক রিসোর্ট; ছবি : সংগৃহীত


 ধরন : তিন তারকা মানের রিসোর্ট

স্থান : শিলাম, সাউথ সুরমা, সিলেট, বাংলাদেশ সিলেট শহর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে রিজেন্ট পার্ক রিসোর্টের অবস্থান। ইকো ফ্রেন্ডলি এই রিসোর্টটি সিলেটের শিলামে অবস্থিত। পুরনো এক জমিদার বাড়ির ওপর ভিত্তি করে এই রিসোর্টকে গড়ে তোলা হয়েছে। রিজেন্ট পার্ক রিসোর্ট বেশ জনপ্রিয় একটি রিসোর্ট। রিসোর্টটি অবকাশ যাপনের জন্য বেশ ভালো একটি জায়গা। বিভিন্ন গাছের জন্য পুরো রিসোর্টজুড়েই পাবেন সবুজাভ আবহ। এছাড়াও রিসোর্টের ভেতরে রয়েছে সান-বাঁধানো পুকুর ঘাট। রিসোর্টের অভ্যন্তরে চলাচলের রাস্তাটিও বেশ সুন্দর। রিসোর্টের লাইটিং বেশ চমৎকার। সারাবছর ব্যাপিই বৈশাখী উৎসব, পিঠা উৎসবসহ বিভিন্ন উপলক্ষে উৎসব আয়োজিত হয়ে থাকে এখানে।

এছাড়াও গেট-টুগেদার কিংবা জন্মদিন বা বিয়ের বিভিন্ন অনুষ্ঠানও এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। রিসোর্টটিতে সেমি-পাকা দুটি ভবন রয়েছে যা আসাম স্টাইলে নির্মাণ করা হয়েছে। এছাড়াও রয়েছে ফরেস্ট লজ। পুরো রিসোর্টে ২০টি ডিলাক্স রুম ও একটি এক্সিকিউটিভ সুইট রয়েছে। পরিবার কিংবা বন্ধুদের সাথে অথবা একাকী বেশ সুন্দর একটি সময় কাটিয়ে আসতে পারেন এই রিসোর্টটি থেকে। আসাম স্টাইলে বাংলো কফি লাউঞ্জ রয়েছে এখানে। খুব সুন্দর টিন শেডেড এই স্থানে কফির পাশাপাশি বিভিন্ন স্ন্যাক্স উপভোগ করতে পারবেন। গ্রাম্য পরিবেশে পাখির কলকাকলিতে এই রিসোর্টের অবস্থানকালীন আপনি খুব ভালোভাবেই উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন : সিলেটের প্রথম ফাইভ স্টার রেস্টুরেন্ট প্লাটিনাম লাউঞ্জ


জেনে নেয়া যাক রিজেন্ট পার্ক রিসোর্ট এর অন্যান্য পরিসেবা গুলো নিয়েও

  • সুইমিং পুল
  • রেস্টুরেন্ট
  • কফি লাউঞ্জ
  • ওয়েলকাম ড্রিংস
  • ব্রেকফাস্ট
  • বাঙ্কুয়েট হল
  • গার্ডেন
  • বারবিকিউ
  • ওয়াইফাই
  • ফ্রুট বাস্কেট
  • নিউজপেপার
  • ইভেন্টস
রিজেন্ট পার্ক রিসোর্ট, সিলেট 2

ছবি : সংগৃহীত


রুম টাইপ ও মূল্যমান ফরেস্ট লজ, ডিলাক্স এবং সুইট রুম ভেদে বিভিন্ন মানের ২০টি রুম রয়েছে পুরো এই রিসোর্টে। রুম ভাড়া আনুমানিক প্রায় ৩,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত। তবে বিভিন্ন সময়ে রিসোর্ট থেকে ডিসকাউন্ট বা অফার দেয়া হয়ে থাকে। তখন রুম ভাড়া বেশ কমে যায়। ভাড়ার সাথে ১৫% ভ্যাট ও ১০% সার্ভিস চার্জ যুক্ত হয়। উল্লেখ্য রুমগুলোতে ডাবল বেড রয়েছে।

রুম মূল্যমান যাচাই এবং অনলাইনে বুকিং করতে http://www.findlocality.com/ https://bd.locale.online/
আরও পড়ুন : ভ্রমণে ভোজন : সিলেটের বিখ্যাত রেস্টুরেন্ট ও ঐতিহ্যবাহী খাবার

যেভাবে যাবেন বিমান, ট্রেন অথবা বাসে আপনাকে প্রথমে সিলেটে যেতে হবে। এয়ারপোর্ট থেকে রিসোর্টটি ১৫ দশমিক ৪ কিলোমিটার দূরে অবস্থিত। রেল স্টেশন থেকে ৫ দশমিক ২ কিলোমিটার এবং বাস স্টেশন থেকে ৫ দশমিক ৬ দূরে এই রিসোর্ট অবস্থিত। বিছানাকান্দি ৪৬ দশমিক ২ কিলোমিটার, জাফলং ৫৫ দশমিক ৪ কিলোমিটার দূরে অবস্থিত রিসোর্ট থেকে। হযরত শাহজালাল (র) এর মাজার রিসোর্ট থেকে ৭ দশমিক ৭ কিলোমিটার দূরে অবস্থিত।

যোগাযোগ মোবাইল : 01709932263/64, 01709932261 ওয়েবসাইট : www.regentparkresortbd.com ফেইসবুক পেইজ : https://www.facebook.com/Regent-Park-Resort ইমেইল : regentparkresortsylhet@gmail.com  

গুগল ম্যাপে খুঁজে পেতে: ক্লিক করুন  

মোঃ খালিদ বিন জামান   এস এম