রসনামৃত : বাংলাদেশের স্থানীয় খাবারের খোঁজ
আয়োজনে: ট্রাভেল বাংলাদেশ সহযোগিতায়: খাইদাইটুডে ডট কম
বাংলাদেশের মানুষ বরাবরই ভোজন প্রিয়। খাদ্য প্রস্তুত করা একটি অসাধারণ শিল্প আর দেশের প্রতি অঞ্চলেই ছড়িয়ে আছে এই শিল্পের অসাধারণ সব শিল্পীরা। নিজেদের প্রতিভা ব্যবহার করে এদেশের মানুষ তৈরী করেছেন মজাদার সব খাবার। পিঠা থেকে রসগোল্লা, বিরিয়ানী থেকে মজাদার মাংসের রান্না; সবকিছুতেই বাঙালির জুড়ি মেলা ভার।
দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে আছে অসাধারণ মজাদার এসব খাবার। এসব খাবারের মধ্যে কিছু হয়তো এখনো জনপ্রিয়, কিছু হয়তো হারিয়ে যাচ্ছে বা গিয়েছে। কিন্তু আমরা চাই এইসব খাবার সম্পর্কে লেখা ও ছবি ছড়িয়ে দিতে সারা দেশের মানুষের কাছে; সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে চাই এদেশের অসাধারণ রন্ধনশিল্পীদের আবিস্কার। ট্রাভেল বাংলাদেশের এই উদ্যোগে আপনিও যুক্ত হোন এবং আপনার এলাকার যেকোন খাবার সম্পর্কে লিখে পাঠান আমাদের কাছে এবং জিতে নিন খাইদাইটুডে'র পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার।
সেরা লেখাগুলো প্রকাশ হবে দেশের সেরা ট্রাভেল ওয়েবসাইট: www.travelbd.xyz-এ।
নিয়মাবলী:
১। লেখা সর্বনিম্ন ৪০০ শব্দের হতে হবে। লেখার সাথে ছবি পাঠাতে হবে। ২। লেখা পাঠাতে পারেন এই মেইলে: hi.travelbd@gmail.com । মেইলের সাবজেক্টে 'রসনামৃত' উল্লেখ করে দেবেন। ৩। লেখা পাঠানোর শেষ তারিখ : ০৫ জুলাই, ২০২০ ৪। স্থানীয় যেকোন খাবার নিয়ে লিখতে পারেন, বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করতে পারেন তবে কোন জায়গা থেকে সরাসরি কপি করা লেখা গ্রহণযোগ্য হবে না। ৫। কোন স্থান থেকে তথ্য বা ছবি সংগ্রহ করলে সেই সুত্র যুক্ত করে দেবেন। ৬। রান্নার রেসিপিও লেখায় যুক্ত করে দিতে পারেন। ৭। একজন একাধিক লেখা পাঠাতে পারবে। যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন: ইসরত সুহা- ০১৫২১৩১৫৩৩৮, ইফতেখার মাছুম- ০১৭৬৫১২৯৭৯৮ট্রাভেল বাংলাদেশ ডেস্ক
Click Here To See More