ময়মনসিংহের প্রাকৃতিক পরিবেশে মন ভালো করে দেয়ার মত একটি রিসোর্টের নাম মেঘমাটি ভিলেজ রিসোর্ট। নিরাপদ ও নিশ্চিন্ত মনে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি রাতেও থাকার সুযোগ রয়েছে এখানে। রিসোর্টে সকালে ঘুম ভাঙবে পাখির কলকাকলিতে, প্রকৃতির ছোঁয়ায়।
রিসোর্টের নিজস্ব শেফ দ্বারা বারবিকিউ পার্টি করারও সুযোগ রয়েছে এখানে। তবে, বর্তমানে কোভিড-১৯ বদলে দিয়েছে আনন্দ করার সকল পরিস্থিতি। ঘরের সময়টুকুকে যতটুকু উপভোগ করে কাটানো যায় ততটুকুই যেন এখন সম্বল।
রমজানের ঈদটাও কেটেছে বাড়িতেই।
কিন্তু, এই ঈদে আপনি চাইলে সঠিক সামাজিক দূরত্ব মেনে, সীমিত পরিসরে, পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে, শতভাগ নিরাপদে ঘরের চার দেয়াল থেকে নিজেকে মুক্ত করে ঘুরে আসতে পারেন মেঘমাটি ভিলেজ রিসোর্ট থেকে। রিসোর্টে নাগরিক ইট-কাঠের জঙ্গল থেকে বেরিয়ে, শহর থেকে একটু দূরে, প্রকৃতির সম্পূর্ণ সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে পারেন সহজেই।
এই কঠিন সময়েও সবকিছু বিবেচনায় রেখেই প্রস্তুত রয়েছে তারা। আয়োজন করেছে হেলদি ট্যুরের।
ট্যুরের সাথে স্ট্রং হবে ইমিউনিটি সিস্টেমটাও। কারণ রিসোর্টে আতিথেয়তায় থাকছে শতভাগ নিজস্ব পরিচর্যার প্রাকৃতিক ফল, মাছ, মাংস, ডিম, দুধ।
এ মুহূর্তে রিসোর্টে সীমিত পরিসরে সর্বোচ্চ ২৫ জন গেস্ট প্রবেশ করতে পারবেন। সার্বক্ষণিক পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মানা হয় রিসোর্টে, রয়েছে অনলাইন চিকিৎসকও।
রিসোর্ট বুকিং করতে মেঘমাটি ভিলেজ রিসোর্টের ফেসবুক পেইজ https://www.facebook.com/meghmati/ এ অথবা 01613555953 এই নম্বরে যোগাযোগ করতে পারেন।