ক্যালিফোর্নিয়ার সাক্রেমেন্টোতে অবস্থিত মাদার রেস্তোরাঁ; ছবি : ওয়েব ফ্লো ডট কম
ভেজিটেরিয়ানরা ভ্রমণে খাবার নিয়ে প্রায়ই ঝামেলায় পড়েন। কারণ সব জায়গায় ভালো মানের ভেজিটেরিয়ান খাবার হাতের নাগালে পাওয়া যায় না। তবে, আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ভ্রমণে গেলে আপনাকে ভেজিটেরিয়ান খাবার নিয়ে চিন্তায় পড়তে হবেনা।
ক্যালিফোর্নিয়া প্রদেশটি বেশ বিখ্যাত এর স্বাস্থ্যসম্মত রেস্তোরাঁ এবং খাবারের জন্য। এখানে অবস্থিত ভেজিটেরিয়ান রেস্তোরাঁগুলি বেশ ইউনিক উপায়ে তাজা উপাদানের মাধ্যমে খাবার প্রস্তুত এবং পরিবেশন করে থাকে।
ভেজিটেরিয়ান এই রেস্তোরাঁগুলো ক্যালিফোর্নিয়া প্রদেশটিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। চলুন জেনে নেয়া যাক এই প্রদেশটির বিখ্যাত কিছু ভেজিটেরিয়ান রেস্তরা সম্পর্কে।
ক্যালিফোর্নিয়ার সাক্রেমেন্টোতে ১৬০ প্রকারের অধিক শস্য উৎপন্ন হয়। স্থানীয়ভাবে উৎপাদিত এই শস্য সমাহার বিভিন্ন রেস্তোরাঁকেই সুবিধা দিয়েছে সু-স্বাদু খাবার বানানোর জন্য। ত
বে, এখানে সবচেয়ে জনপ্রিয় রেস্তোরাঁটি হচ্ছে মাদার রেস্তোরাঁ যার মেনু পুরোপুরি ভেজ নির্ভর। ভেজিটেরিয়ান এই রেস্তোরাঁটির মেনু প্রতি মাসেই পরিবর্তন হয়। মূলত সিজনাল শস্যের উপর নির্ভর এই রেস্তরায় আপনি প্রতি বেলায় ১০ কোর্স আইটেমের মেনু টেস্ট করতে পারবেন।
গ্রাসিয়াস মাদ্রে, ওয়েস্ট হলিউড :
শতভাগ অর্গানিক খাবার সরবরাহ করা গ্রাসিয়াস মাদ্রে রেস্তোরাঁ; ছবি : উই হার্ট ডট কম
ক্যালিফোর্নিয়ার মেলরোস এভিনিউতে অবস্থিত এই রেস্তোরাঁটি। এই রেস্তোরাঁটি শতভাগ অর্গানিক খাবার সরবরাহ করে থাকে। স্থানীয় উপকরণের সাথে মেক্সিকান আদলে বানানো এই রেস্তোরাঁর খাবার বেশ জনপ্রিয়।
ফ্রেশ খাবারের পাশাপাশি এই রেস্তোরাঁর ডিজাইন বেশ চমৎকার। সুন্দর ডিজাইনের সাথে এখানে সুস্বাদু ভেজিটেরিয়ান মেনুর খাবার বেশ উপভোগ্য।
প্লুমেরিয়া, সান ডিয়েগো :
ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে অবস্থিত এই রেস্তরা বেশ উন্নত মানের ভেজিটেরিয়ান খাবার প্রস্তুত করে থাকে। খাবার প্রস্তুতিতে এরা পুরোপুরি যে কোন প্রাণীজ পণ্য ব্যবহার থেকে বিরত থাকে।
খাবার প্রস্তুতিতে এরা সবচেয়ে উন্নত উপাদানগুলো ব্যবহার করে। টফু, পি’স এবং ক্যরটস, প্যাড থাই, পামকিন কারী সহ বিভিন্ন মুখরোচক ভেজিটেবল খাবার এখানে পাবেন।
গ্রেটার পাম স্প্রিং নামে খ্যাত এল পাসেও ড্রাইভে অবস্থিত ওয়াল্ডেস্ট গ্রিন বিখ্যাত এক ভেজিটেরিয়ান রেস্তোরাঁ। এই রেস্তোরাঁর বিশেষত্ব হল এরা নিজস্ব ফার্ম থেকে রান্নার উপাদান সংগ্রহ করে খাবার পরিবেশন করে।
এই রেস্তোরাঁটি স্বাস্থ্যসম্মত খাবারের দিকেই বেশি ফোকাস করে থাকে। ফ্রেস জুস, স্ন্যাক্স থেকে শুরু করে বাহারি রকমের খাবার তারা প্রস্তুত করে থাকে।
লোয়েল’স , সোনোমা কান্ট্রি :
ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ইতালীয় এই রেস্তোরাঁটি স্থানীয় উপাদান দিয়েই তৈরি খাবার পরিবেশন করে থাকে; ছবি : এমাজন এ ডব্লিউ এস
এটি মূলত ইতালীয় রেস্তোরাঁ যা ক্যালিফোর্নিয়ার সেবাস্তপুলে অবস্থিত। এখানকার খাবারের রেসিপি এতোই ইউনিক যে আপনার মাংস জাতীয় খাবারের কথা মনেই পড়বে না ।
বিভিন্ন ফ্লেবারের ভেজিটেরিয়ান মেনু আপনার ভোজন অভিজ্ঞতায় বেশ সুন্দর এক অভিজ্ঞতা হয়ে থাকবে। রেস্তোরাঁটির খাবার তৈরির বেশিরভাগ উপাদান স্থানীয়ভাবেই সংগ্রহ করা হয়ে থাকে।
সাটুর্ন ক্যাফে, সান্টা ক্রুজ:
১৯৭৯ সাল থেকে এই ক্যাফেটি প্রাকৃতিক বিপর্যয় রোধের জন্য প্রকৃতির যতটা কম ক্ষতি করে খাবার প্রস্তুত করা যায় সে দিকেই গুরুত্ব আরোপ করে আসছে। এই ক্যাফেটি বেশ ক্লাসিক ঘরানার। বিভিন্ন আইটেমে পরিপূর্ণ ভেজ খাদ্যসামগ্রী প্রস্তুত করে এই ক্যাফেটি।
সিক্রেট স্পট, হান্টিংটন সৈকত :
বলসা ছিকা স্টেট সৈকতের পাশে অবস্থিত এই সিক্রেট স্পট রেস্তোরাঁটি ভেজি ফুড প্রেমীদের জন্য স্বর্গ। এখানে ফ্রেস জুস এবং স্মুদির পাশাপাশি টাকোস, বুরিটস এবং স্যান্ডুইচ পাওয়া যায়।
এখানের সব ধরনের উপাদানই প্ল্যান্ট বেসড। ভ্রমণপিয়াসুরা সাধারণত এই রেস্তোরাঁর খাবার মিস করেন না। রেস্তোরাঁতে আপনি ভেগান কুকির দেখাও পাবেন যা বেশ ইউনিক । পর্যটকদের নিকট এই রেস্তোরাঁটি বেশ জনপ্রিয়।