বিশ্বব্যাপী সাইকেল বান্ধব শহর গুলো

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : সাইকেল বান্ধব শহর


 পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী যান হিসেবে দুই চাকার সাইকেল জনপ্রিয় বহু আগে থেকেই। একটা শহর সাইকেল চালানোর উপযোগী কিনা তা নির্ভর করে প্রথমত শহরের অবকাঠামোর ওপরে, দ্বিতীয়ত সাইকেল ব্যবহারকারীদের প্রতি শহরের বাসিন্দাদের মনোভাব এবং তৃতীয়ত চলতি পথে দর্শনীয় জায়গার সুবিধার ওপর। এদের ওপরে ভিত্তি করে ন্যাশনাল জিওগ্রাফি ডট কম-এর তথ্যানু্যায়ী এবারের ব্লগে ট্রাভেল বাংলাদেশের পাঠকদের জানানো হবে সেরা পাঁচটি সাইকেলবান্ধব শহর সম্পর্কে।


আমস্টারডামের রাস্তায়, সাইকেল বান্ধব শহর

আমস্টারডামের রাস্তায় এমন অসংখ্য সাইকেল চলাচলের এর দৃশ্য চোখে পড়ে। ছবি : পিন্টারেস্ট



সাইকেল বান্ধব শহর আমস্টারডাম, নেদারল্যান্ডস

স্থাপত্য নিদর্শনে নেদারল্যান্ডসের এই শহরকে সবচেয়ে বেশি এগিয়ে রাখা হয়। প্রশস্ত রাস্তায় সাইকেল লেনের সুবিধা ছাড়াও এখানকার বাসিন্দারা বেশ সহানুভূতিশীল বলে সুনাম রয়েছে। এর বাইরে ঐতিহ্য এবং পরিবেশ বান্ধবতার ব্যাপারে এদের অবস্থান শীর্ষে। সমতল শহরের বুকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য স্থাপত্য নিদর্শন যার নান্দনিকতা মুগ্ধ করে সবাইকে। এছাড়া রয়েছে সুবিধামতো সাইকেল পার্ক করার জায়গা।



সাইকেল বান্ধব শহর কোপেনহেগেন, ডেনমার্ক

কোপেনহেগেন, ডেনমার্ক। ছবি : হাফিংটন পোস্ট


সাইকেল বান্ধব শহর কোপেনহেগেন, ডেনমার্ক

স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর পরিবেশপ্রীতির কথা সর্বজনবিদিত। এই অঞ্চলের প্রায় সবগুলো শহরই সাইকেলবান্ধব হিসেবে পরিচিত। তবে এদের মধ্যে সবচেয়ে শীর্ষে কোপেনহেগেন। ২০১৬ এর সমীক্ষা অনুযায়ী সেখানে গাড়ির চেয়ে সাইকেলের সংখ্যা বেশি। এছাড়া বেশিরভাগ মানুষই নিজস্ব বাহন হিসেবে সাইকেলকেই প্রাধান্য দিয়ে থাকেন বলে দেখা যায়। মহাসড়কে অন্যান্য যানবাহনের পাশাপাশি সাইকেলের কথা মাথায় রেখে রয়েছে আলাদা সেতু।


বার্লিন, জার্মানি। সাইকেল বান্ধব শহর 

বার্লিন, জার্মানি। ছবি : সংগৃহীত



সাইকেল বান্ধব শহর বার্লিন, জার্মানি

বার্লিন ইতিহাসের বিচারে এমনিতেই বেশ ঐতিহ্যবাহী শহর। আলাদাভাবে সাইক্লিস্টদের জন্য বিখ্যাত না হলেও সমতলের এই শহরে সাইক্লিস্টরা চলার পথে সুবিধা এবং প্রাধান্য দুটোই পেয়ে থাকেন। চমৎকার এই শহরটি ঘুরে দেখার জন্য প্রায় ৫০০মাইলের বেশি বাইক লেন রয়েছে। পাহাড় এবং উঁচু জায়গা না থাকার কারণে এখানকার রাস্তাগুলো সাইকেল চালাবার পক্ষে বেশ উপযোগী।


মন্ট্রিল, কানাডা সাইকেল বান্ধব শহর 

মন্ট্রিল, কানাডা। ছবি : সিটি ক্লক ম্যাগাজিন



সাইকেল বান্ধব শহর মন্ট্রিল, কানাডা

উত্তর আমেরিকান দেশে অবস্থিত শহর হলেও মন্ট্রিল-এর অবকাঠামো কিছুটা ইউরোপিয়ান ধাঁচের। আয়তনে কানাডার দ্বিতীয় বৃহত্তম শহর মন্ট্রিল। কিছুটা ফরাসি আদলে গঠিত স্থাপত্য শৈলীর পাশাপাশি এখানে রয়েছে প্রায় এক হাজারের বেশি বাইকলেন এবং সাইকেল ভাড়া পাবার জন্য আরো প্রায় হাজার পাঁচেক দোকান। শহরের পাশ থেকে বয়ে যাওয়া খাল ল্যাশিন, এর পাশের লেন ধরে সাইকেল নিয়ে চলতি পথে চমৎকার দৃশ্য নিঃসন্দেহে হাতছানি দিয়ে যাবে।



টোকিও, জাপান

টোকিও, জাপান। ছবি : সংগৃহীত



টোকিও, জাপান

পশ্চিমা দেশগুলোতে ইতিহাস, ঐতিহ্য রক্ষা, পরিবেশ সচেতনতা যতটা গুরুত্বপূর্ন বলে বিবেচিত হয় সেতুলনায় এশিয়াতে এর প্রচলন কম বলাই ভাল। তবে এই ক্ষেত্রে জাপানের কথা আলাদা। রাজধানী টোকিওতে সাইকেলের জন্য রয়েছে অসংখ্য আলাদা লেন। এছাড়াও ফুটপাথকে দুইভাগে ভাগ করে সাইকেল লেনের উদাহরণ একেবারে নেহাত কম নয় এখানে। পরিষ্কার পরিচ্ছন্ন এই শহর শুধু সাইক্লিস্টদের জন্য নয় বরঞ্চ দর্শনার্থীদের জন্যও বেশ আকর্ষণীয়।  

জোহরা মহসীন   এস এম