ছবি: সংগৃহীত ঘুরতে বেরুলে যে অল্প কিছু জিনিস একজন পর্যটকের কাছে থাকে তার মাঝে ক্যামেরা অন্যতম। যুগ যত আধুনিক হয়েছে ঘোরাঘুরি নির্ভর ভিডিও প্রচারের প্রবণতা অনেক বেশি বেড়েছে। ইউটিউবের মত প্লাটফর্মে অনেকেই নিজের ভ্রমণের স্মৃতি যেমন ধরে রাখছেন, তেমনই অন্যদেরও অজানাকে দেখার আগ্রহ জাগিয়ে চলেছেন।
বৈশ্বিক এই মঞ্চে পিছিয়ে নেই বাংলাদেশের ভ্রমণপিয়াসীরাও। শুধু দেশের ভেতরেই নয়, দেশের বাইরেও এদেশের বেশ কিছু ইউটিউবারের পায়ের ছাপ পড়েছে। দেশের ইউটিউব অঙ্গনে ভ্রমণপিয়াসী মানুষের মাঝে অল্প কজনের পরচিতি দেখে নিজ এক নজরে।
ট্রাভেল উইথ শিশির দেব
ট্রাভেল নিয়ে যেসকল ইউটিউব চ্যানেল খুব বেশি জনপ্রিয় তার মাঝে একেবারেই শীর্ষ স্থানে থাকবে ট্রাভেল উইথ শিশির দেব। ২০১৫ থেকে নিয়মিত ঘোরার অভ্যাস থাকলে ঘোরা নিয়ে ভিডিও নির্মাণ শুরু হয় বেশ অনেকটা পরে। শিশির দেব কেবল দেশের ভেতরের সৌন্দর্যকেই সাধারণের মাঝে ছড়িয়ে দিতে আগ্রহী। এখন পর্যন্ত এই চ্যানেলে আপলোড হওয়া ভিডিও ৬৪টি। প্রায় ৩ লাখ ৪৮ হাজারের চ্যানেলের মোট ভিউ ২ কোটি ১৫ লাখের বেশি।
জিমেইল আইডি : shishirdeb@yahoo.com
ইউটিউব চ্যানেল : https://youtube.com/user/Shishirorko
ওয়েন ভ্লগস
১ লাখ ১৭ হাজারের অধিক সাবস্ক্রাইবার এবং ২০৮টি ভিডিও নিয়ে দেশের ট্রাভেল বিষয়ক ইউটিউব চ্যানেলের বেশ উপরদিকে আছেন ওয়াসেক ইমাম নিলয়। নিজের নামের আদ্যাক্ষর দিয়ে যিনি চ্যানেলের নাম রেখেছেন WEN Vlogs. বাইক রাইড এবং প্রকৃতি নিয়ে আগ্রহী এই তরুণের ঝুলিতে আছে ইউটিউব সিলভার প্লে বাটন লাভের অভিজ্ঞতাও।
২০১৭ সালের ২৭ ডিসেম্বর যাত্রা শুরু করে এই চ্যানেলটি। নিয়মিত ভিডিও আপলোড এবং দুর্দান্ত মেকিং-এর কল্যাণে সহজেই নিজের স্থানকে বেশ উপরে নিয়ে গিয়েছে ওয়াসেক ইমাম নিলয়। এখন পর্যন্ত প্রায় ৮ কোটি বার তার ভিডিওগুলো দেখেছে ইউটিউব ব্যবহারকারীরা।
তার ইমেইল আইডি : waswqvlogs@gmail.com
ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/c/WENVlogs
আরাফ ইন্তিসার দীপ্ত
কেবল ২০১৯ সালে যাত্রা শুরু হয় এই চ্যানেলের। কিন্তু এরইমাঝে সাবস্ক্রাইব সংখ্যা ১ লক্ষ ৩৩ হাজারের ঘরে। মিলেছে সিলভার প্লে বাটন। দেশ ও দেশের বাইরে রীতিমতো অভিযান করেছেন আরাফ ইন্তিসার দীপ্ত। ভিডিও সংখ্যা অনেক বেশি না হলেও চমৎকার মেকিং এবং লোকেশন বাছাই দিয়েই অজস্র মানুষের মন জয় করে ফেলেছেন তিনি।
তার চ্যানেলের মূল উদ্দেশ্য নিজের শখের জায়গাগুলো স্মৃতি আকারে সংরক্ষণ করা। কিন্তু তা সত্ত্বেও নিজের শখকে অনেক বেশি ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিলেন।
তার জিমেইল আইডি : arafintisarvlogs@gmail.com
ইউটিউব চ্যানেল : https://youtube.com/c/ArafIntisar
সায়েম'স ওয়ার্ল্ড
সারাবিশ্বে মেডিকেল ট্যুরিজম বেশ জনপ্রিয় এক বিষয়। এক্ষেত্রে মূলত চিকিৎসা এবং ভ্রমণ দুয়ের সমন্বয় ঘটানো হয়। বাংলাদেশের সাপেক্ষে অবশ্য এটি বেশ দুর্লভ। তবে তেমনই মেডিকেল ট্যুরিজম সংক্রান্ত কাজ করছে সায়েম'স ওয়ার্ল্ড। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার আবু সায়েমের মূলত স্বপ্নের প্লাটফর্ম এই ইউটিউব।
নিজের অভিজ্ঞতা সবার কাছে ছড়িয়ে দেয়ার নেশায় ২০১৭ সালে যাত্রা শুরু করে তার ইউটিউব চ্যানেল। বর্তমানে ২ লাখ ১৮ হাজার সাবস্ক্রাইবার আছে এই চ্যানেলে। সবমিলিয়ে ১ কোটির ওপর ভিউ আছে সায়েম'স ওয়ার্ল্ড চ্যানেলে।
জিমেইল আইডি : abusayem@gmail.com
ইউটিউব চ্যানেল : https://youtube.com/c/SayemsWorld
বিডি ট্রাভেলার্স
দেশের অন্যতম বৃহৎ ট্রাভেল ইউটিউব চ্যানেল বিডি ট্রাভেলার্স। চট্টগ্রামের সাংবাদিক দম্পতি জিয়াউল হক এবং মিথিলা হক দুজনের যৌথ প্রয়াস এই ইউটিউব চ্যানেল। দেশ-বিদেশের বিভিন্ন দেশেই ঘুরে বেড়িয়েছেন এই সাংবাদিক দম্পতি। অনেকটা হুট করেই নিজেদের ভ্রমণের ভিডিও ইউটিউবে শেয়ার করা শুরু করেন এই দুজন। যার ফলাফল আসে হাতেনাতে।
২০১৭ সালে যাত্রা শুরু করার পর থেকে এখন পর্যন্ত তাদের ভিডিও দেখা হয়েছে ২ কোটি ৭১ লাখের বেশিবার। এছাড়া তাদের সাবস্ক্রাইব সংখ্যা ৩ লাখ ২৮ হাজারের বেশি। ভিডিও নিয়ে অভিজ্ঞতা না থাকার কথা স্বীকার করলেও নিজের কর্মগুণেই বেশ দারুণভাবে নিজেদের ইউটিউব চ্যানেল দাঁড় করাতে পেরেছেন এই দম্পতি।
তাদের ওয়েবসাইট : www.bdtravellers.com
ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/c/bdtravellers
তিহাম ট্রাভেলার
২০১৪ সালে নিজের ভ্রমণের ভিডিও নিয়ে ইউটিউব যাত্রা শুরু করেন বাংলাদেশি ট্রাভেলার তিহাম। এখন পর্যন্ত এই চ্যানেলে এসেছে ১৭৬টি ভিডিও। ঘোরার বাইরে সংস্কৃতি এবং খাবারের উপরেও বেশ কিছু ভিডিও আছে তিহাম ট্রাভেলার চ্যানেলে। ২ লাখ ২২ হাজার সাবস্ক্রাইবার চ্যানেলের ভিডিও দেখা হয়েছে প্রায় ২ কোটির কাছাকাছি। দেশের তো বটেই দেশের বাইরের প্রকৃতি এবং সংস্কৃতির কাছাকাছি যাবার জন্যে দারুণ উপযোগী এই চ্যানেলটি।
ইউটিউব চ্যানেল : https://youtube.com/c/TihamTraveler