বাঁধাকপির ঘন্ট : শীত মৌসুমে নাস্তা হিসেবে চমৎকার একটি খাবার
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : সবজি দিয়ে করে ফেলুন ভিন্নধর্মী রান্না বাঁধাকপির ঘন্ট
ছবি : অর্চনাজ কিচেন
শীতকালীন সবজি হিসেবে পরিচিত বাঁধাকপি খুবই জনপ্রিয়। ছোট, মাঝারি, বড় আকারের বাঁধাকপির সমারোহে ভরে যায় শীতের সবজির বাজার। বাঁধাকপিকে অনেকেই পাতাকপিও বলে থাকেন। সাধারনত শীতকালে বাঁধাকপির ভাজি আর সাথে রুটি বা পরোটা হলে সকালের নাস্তা তা নিমিষেই সেরে নেয়া যায়। বাঁধাকপির বেশ কিছু গুণাগুণ ও উপকারি দিক ও রয়েছে। একনজরে বাঁধাকপির এই বিশেষ গুণাবলী ও উপকারি দিক সমূহ জেনে নেয়া যাক।
- বাঁধাকপির গুণাগুণ :
- বাঁধাকপির উপকারিতা :
ছবি : জাগো নিউজ ২৪বাঁধাকপিতে প্রচুর পরিমাণে রিবোফ্লোভিন, প্যান্টোথেনিক অ্যাসিড, থায়ামিন, ভিটামিন বি৬, ভিটামিন সি ও কে রয়েছে। বাঁধাকপি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস ও সোডিয়াম যা হাড় ভালো রাখতে সহায়ক ভূমিকা পালন করে। বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ত্বকের সমস্যা দূর করে ও ত্বকে সহজে বয়সের ছাপ পড়ে না। বাঁধাকপির অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ক্যানসার প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- উপকরণ :
- রন্ধনপ্রণালী :
ছবি : সংগৃহীত
বাঁধাকপিকে ভালো করে ধুয়ে ছোট আকারে কুচি কুচি করে কেটে নিতে হবে। আলুগুলোকে ধুয়ে ছোট আকারে টুকরো টুকরো করে নিতে হবে।
একটি কড়াইয়ে বাঁধাকপিগুলো ঢেলে দিয়ে অল্প পরিমানে পানি দিয়ে ঢেকে রাখতে হবে। বাঁধাকপিগুলো ভাপ দিয়ে নামিয়ে রাখতে হবে।
একটি কড়াইয়ে তেল ঢেলে গরম করে তাতে আলুগুলো লালচে করে ভেজে নিতে হবে নামিয়ে রাখতে হবে। একই তেলে শুকনো মরিচ, তেজপাতা, মেথি, জিরা, দারুচিনি, এলাচি দিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে। তারপর আদা বাটা, জিরা বাটা, হলুদের গুড়ো, মরিচের গুড়ো, লবণ, চিনি দিয়ে দিতে হবে।
মশলার মিশ্রনটি ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষন ভাজার পর বাঁধাকপিগুলো দিয়ে দিতে হবে। বাঁধাকপির সাথে মশলার সম্পূর্ণ মিশ্রনটি ভালো করে মিশিয়ে আলুগুলো ছেড়ে দিতে হবে। ধীরে ধীরে অল্প আচে ১৫/২০ মিনিট রান্না করে পানি শুকিয়ে এলে নামিয়ে পরিবেশন করুন গরম গরম বাঁধাকপির ঘন্ট।
তথ্যসূত্র : http://www.dailyamarsangbad.com/lifestyle/92740/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%95%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%9B%E0%A7%81-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%85%E0%A6%AA%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE