প্যারিস ভ্রমণের কিছু পরামর্শ

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : প্যারিস ভ্রমণকে আরও উপভোগ্য করে তুলতে কিছু টিপস

রোমান্টিক শহর হিসেবে প্যারিসের আবেদন পুরো বিশ্বজুড়েই। এখানের ক্যাফে, বিশ্বসেরা মিউজিয়াম, সুপরিসর রাস্তা ইত্যাদি সবকিছুতেই আপনি পাবেন অসাধারণ এক অভিজ্ঞতা। তবে কিছু ব্যাপার রয়েছে যেসবের জন্য আপনার প্যারিস ভ্রমণের আনন্দে কমতি হয়ে যেতে পারে।

যেমন প্যারিসে কিছু জিনিস দেখা আপনি একদমই বাদ দিতে পারেন যেগুলো দেখা সময়ের অপচয়। সেটি দেখে আকর্ষণীয় কিছু দেখা আপনি মিস করতেই পারেন। এছাড়াও হুট করে আপনার খাবার খরচ বেড়ে যেতে পারে যেজন্য আপনার ভ্রমণকে সংক্ষিপ্ত করার প্রয়োজন হতে পারে। সেজন্যই আপনার প্যারিস ভ্রমণকে পুরোপুরি উপভোগ্য করার জন্য এই লিখা।

চ্যাম্প-এলিয়েসিস থেকে কেনাকাটা নয়


প্যারিস ভ্রমণের কিছু পরামর্শ Champs-Elysées চ্যাম্পস

পৃথিবী বিখ্যাত সকল পোষাক ব্র্যান্ডের দেখা পাবেন এখানে, তবে ব্যয় করতে হবে প্রচুর অর্থও; ছবি : ইনসাইডার ডট সিও


চ্যাম্প-এলিয়েসিস পৃথিবীর সবথেকে সুন্দর এভিনিউ এর মাঝে অন্যতম। পৃথিবীর সব বিখ্যাত ব্রান্ডের চেইন শপের দেখা পাবেন এখানেই। বিখ্যাত ব্রান্ড ভুইটন থেকে শুরু করে খাবারের দোকান ম্যাকডোনাল্ডস বা স্টারবাকস সব ব্রান্ড শপ পসরা বানিয়েছে এখানটাতেই। চেষ্টা করুন এখান থেকে কিছু না কেনার। অতিরিক্ত টাকা হুট করেই খরচ হয়ে যাবে আপনার। এতে হয়তো আপনার ভ্রমণ বাজেটে সমস্যা হতে পারে। ফলে সুন্দর প্যারিসকে ঠিকভাবে দেখতে পারবেন না।

আরও পড়ুন : জেনে নিন প্যারিসের সুবিশাল নানান দুর্গ সম্পর্কে

লোকাল শপ থেকে কেনাকাটা করুন যদি কেনাকাটা করতেই হয় তবে লোকাল শপ বা ব্রান্ড থেকে কিনুন। আপনি বেশ ভালো মানের পণ্য কম দামে পাবেন এখান থেকে। এছাড়াও প্যারিসের ঐতিহ্য বা ফ্যাশনের ছোঁয়া পাবেন এসব দোকানে। এন্টিক অনেক কিছুও পেয়ে যেতে পারেন এসব দোকানে।

মিসেলিন-স্টারড রেস্তরা থেকে খাবার গ্রহণে বিরত থাকা


প্যারিস ভ্রমণের কিছু পরামর্শ মিশেলিন michelin

ব্যয়বহুল মিসেলিন স্টারড হোটেল; ছবি : প্রিমিয়াম ইউরোপ ডট কম


এই মিসেলিন স্টারড হোটেলের খাবার বেশ ব্যয়বহুল। প্রতিজনের জন্য এক বেলার খাবার খরচ কমপক্ষে ৪০০-৫০০ ইউএস ডলার। আপনাকে আগে থেকেই এসব রেস্তরাতে বুক করে রাখতে হবে। তুলনামূলক এখানের এক বেলার খাবার খরচে আপনার ভ্রমণে দু-তিনদিনের খাবার খরচ হয়ে যেতে পারে। তাই এসব স্থানে খেয়ে ভ্রমণ বাজেট শর্ট করার কোন প্রয়োজনই নেই যেন।

আরও পড়ুন : ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় ও বিখ্যাত ভ্রমণ স্থান সমূহ!!

বিস্ট্রো বা ক্যাফে থেকে খাবার গ্রহণ


প্যারিস ভ্রমণের কিছু পরামর্শ

খাবার গ্রহণে জনপ্রিয় বিস্ট্রো খুঁজে নিতে পারেন; ছবি : কালচার ট্রিপ ডট কম


অনেক শেফই মিসেলিন-স্টারড রেস্তোরাঁ বয়কট করে নিজেরাই বিস্ট্রো বা সাধারণ রেস্তরা শুরু করেছেন। এগুলি স্থানীয়দের মাঝে তুমুল জনপ্রিয়। এসব ক্যাফে বা বিস্ট্রো থেকে খাবার গ্রহণ করুন। কম খরচে আপনি খুবই মজাদার খাবার উপভোগ করতে পারবেন।

ল্যুভরে সবকিছু দেখা থেকে বিরত থাকুন


প্যারিস ভ্রমণের কিছু পরামর্শ ল্যুভর মিউজিয়াম louvre-museum-paris-pyramid

ল্যুভরের পাশাপাশি অন্যন্য ছোট মিউজিয়াম গুলোতেও ঘুরার চেষ্টা করুন; ছবি : টরমেটি ডট কম


ল্যুভর খুবই বড় এবং পর্যটকদের নিকট অনেক জনপ্রিয়। এর খ্যাতি বিশ্বজোড়া। কিন্তু ল্যুভরে সবকিছু না দেখলেও চলে। তাই কি কি দেখবেন সে অনুযায়ী আগে থেকেই পরিকল্পনা করুন। নাহলে আপনার অনেকটা সময়েই নষ্ট হবে ল্যুভরে যেয়ে। এছাড়াও প্যারিসে ছোট কিছু মিউজিয়াম রয়েছে। সেগুলো একদমই মিস করবেন না। ল্যুভরের মত জনপ্রিয় না হলেও সেখানে দেখার মত অনেক কিছুই পাবেন যা ল্যুভরে নেই। তাই ল্যুভর এবং ছোট মিউজিয়ামগুলোর জন্য সময় ভাগ করে নিন এবং পুরোপুরি উপভোগ করুন।

আরও পড়ুন : ফ্রান্সের লেবু উৎসব: লেবু দিয়ে তৈরি হয় নানারকম মূর্তি ও ভাস্কর্য

আইফেল টাওয়ারে ঘণ্টার পর ঘণ্টা কাটাবেন না


প্যারিস ভ্রমণের কিছু পরামর্শ eifel tower আইফেল টাওয়ার

প্যারিসের সেরা প্যানারোমিক ভিউ পেতে যেতে পারেন আর্ক দে ট্রিওম্পে তে; ছবি : পিক্সাবে


প্যারিস বিখ্যাত তার অন্যতম আরেক স্থাপত্য আইফেল টাওয়ারের জন্য। তাই অনেক পর্যটকই এখানে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়ে দেন। এটি করা একদমই উচিত নয়। এখান থেকে শহরের খুব ভালো ভিউ পাওয়া যায় এমনটা নয় কিন্তু তবুও পর্যটকের ভিড়ে এখানে টাওয়ারের উপর উঠতেই বেশ সময় চলে যায়। প্যারিস শহরের সেরা প্যানারোমা ভিউ আইফেল টাওয়ার সহ পেতে চাইলে 'আর্ক দে ট্রিওম্পে' তে চলে যান। সুন্দর প্যারিস শহর এবং সাথে আইফেল টাওয়ার, সারাজীবনের জন্য সুন্দর এক স্মৃতি মনে বাধাই হয়ে থাকবে আপনার। অনেকেই আইফেল টাওয়ারে শহরের ভিউ না দেখে এখানেই আসেন সেরা ভিউ দেখার জন্য। প্যারিস বেশ ঐতিহাসিক এবং সুন্দর এক জায়গা। শিল্প কিংবা ভ্রমণপিয়াসু সকলের জন্যই এই শহরটি আকর্ষণীয়। প্যারিস ভ্রমণে উল্লেখিত পরামর্শ মেনে আপনার ভ্রমণকে করে তুলুন আরও উপভোগ্য।  

মোঃ খালিদ বিন জামান   এস এম


তথ্যসূত্র: https://www.cntraveler.com/galleries/2014-10-15/10-things-not-to-do-in-paris?utm_campaign=falcon&utm_brand=cnt&utm_social-type=owned&mbid=social_facebook&utm_source=facebook&utm_medium=social&fbclid=IwAR1eN-O2uUn3FvZsV8X_J25RRuc_uUiP-Pnj6YWZyTa1iSxHH3Mqsf2lkW0