পাম রিভেরিয়া রিসোর্ট, কক্সবাজার

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল: কক্সবাজারে এগ্রি ট্যুর দিতে পাম রিভেরিয়া রিসোর্ট


পাম রিভেরিয়া রিসোর্ট, কক্সবাজার

নির্জন অবকাশ যাপনে পাম রিভেরিয়া রিসোর্ট; ছবি : সংগৃহীত


স্থান:

কাস্তুরা ঘাঁট, খুরুসকুল, কক্সবাজার কক্সবাজার ভ্রমণে আপনি যদি কিছুটা ভিন্নতার অভিজ্ঞতা নিতে চান তবে এই পাম রিভেরিয়া রিসোর্টে অবস্থান করতে পারেন। এখানে একপ্রকার এগ্রি ট্যুর ফিল পাবেন। পর্যটকেরা এখানে ফিশিং, বোটিংসহ নানা ধরনের এক্টিভিটিজ করতে পারেন। লম্বা লম্বা সারি বেধে দাঁড়ানো নারিকেল ও তাল গাছের নিচ দিয়ে হেঁটে বেড়ানো আপনি খুবই উপভোগ করবেন। কক্সবাজার শহর থেকে মাত্র ১০ মিনিট দূরত্বে বাগখালী নদীর পাশেই এই রিসোর্টের অবস্থান। রিসোর্টটি মূলত ডুপ্লেক্স ভবন যাতে রয়েছে ৪ ধরনের রুম। রিসোর্টটি বেশ নিরিবিলি অনুভব করবেন।

রিসোর্টে রয়েছে সুইমিং পুল এবং বাগান। এছাড়াও আপনার আরামদায়ক অবস্থানের জন্য আধুনিক সবকিছুরই সু-ব্যবস্থা রয়েছে রিসোর্টে। এছাড়াও অতিথিদের জন্য রিসোর্টের ফ্রুট, ভেজিটেবল, চিকেন, দুধ ইত্যাদি খাবার সার্ভ করা হয় যা পুরোপুরি অর্গানিক। পরিবার কিংবা বন্ধুরা মিলে এই রিসোর্টে খুবই ভালো একটি সময় কাটিয়ে আসতে পারেন। এখানের অবস্থানকালীন আপনি বেশ উপভোগ করবেন।

আরও পড়ুন : বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ, কক্সবাজার

জেনে নেয়া যাক পাম রিভেরিয়া রিসোর্ট এর অন্যান্য পরিসেবাগুলো নিয়েও

  • সুইমিং পুল
  • ফিটনেস সেন্টার
  • বীচ ফ্রন্ট
  • হেয়ার ড্রায়ার
  • বারবিকিউ
  • গার্ডেন
  • ওয়াটার স্পোর্টস
  • ডাইভিং
  • ফিশিং
  • রেস্টুরেন্ট
  • ব্রেকফাস্ট
  • বার
  • ফ্রি ওয়াইফাই
  • ফ্রি সিকিউরড কার পার্কিং
  • এয়ারপোর্ট ড্রপ অফ এবং পিক আপ সার্ভিস
  • কার রেন্টাল
  • শু-সাইন
  • আয়রনিং সার্ভিস
  • লন্ড্রি
  • ড্রাই ক্লিনিং
  • গেইমস রুম
  • ব্রাইডাল স্যুইটস
  • এলার্জি ফ্রি রুমস
পাম রিভেরিয়া রিসোর্ট, কক্সবাজার

সুইমিং পুল, স্টিম বাথ এবং উন্নত মানের আবাসনের পাশাপাশি এখানে বিভিন্ন সুবিধা রয়েছে; ছবি : সংগৃহীত


রুম টাইপ ও মূল্যমান

চার ধরনের ভিলা রয়েছে এই রিসোর্টে। মান অনুযায়ী এদের খরচ সময়ভেদে বিভিন্ন রকমের। তবে, বিভিন্ন সময়ে রিসোর্ট কর্তৃক অফার দেয়া হয়। তখন খরচ বেশ কমে যায়। টু-বেডরুম ধরনের ভিলার খরচ প্রায় ২০,০০০ টাকা। এছাড়াও থ্রি-বেডরুম, ফোর-বেডরুম ধরনের ভিলা পাবেন এই রিসোর্টে।

আরও পড়ুন : নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট, কক্সবাজার

রুম মূল্যমান যাচাই এবং অনলাইনে বুকিং করতে

https://www.booking.com/ https://www.tripadvisor.com/H https://www.agoda.com/palm-riviera/

যেভাবে যাবেন

কক্সবাজার এয়ারপোর্ট থেকে মাত্র ১ দশমিক ২ কিলোমিটার দূরে এই রিসোর্ট অবস্থিত। ফলে যেতে সর্বোচ্চ ১৫ মিনিট সময় লাগবে। এছাড়াও বাসে কক্সবাজার পৌঁছে স্থানীয় মাধ্যমে ১০ মিনিটেই রিসোর্টে পৌঁছতে পারবেন। কলাতলী বিচ থেকে রিসোর্টটি ১১ দশমিক ৭ কিলোমিটার দূরে অবস্থিত। চাইলে রিসোর্ট কর্তৃক পিক আপ/ড্রপ অফ সার্ভিস ও গ্রহণ করতে পারেন।

যোগাযোগ

মোবাইল : 01975080404 ইমেইল : palmrivierabd@gmail.com ফেইসবুক পেইজ : https://www.facebook.com/palmriviera/

গুগল ম্যাপে খুঁজে পেতে : ক্লিক করুন

  মোঃ খালিদ বিন জামান   এস এম


Click Here To See More