নান্দনিক টি হ্যাভেন রিসোর্ট : শ্রীমঙ্গল
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : টি হ্যাভেন

আর তাই পর্যটকদের আনাগোনায় সবসময় মুখর থাকে শ্রীমঙ্গল। প্রকৃতির এই সৌন্দর্য যেন নির্বিঘ্নে আর আরামদায়ক ভাবে আপনি উপভোগ করতে পারেন সেজন্য এখানে গড়ে তোলা হয়েছে টি হ্যাভেন রিসোর্ট। হবিগঞ্জ রোডে টি হ্যাভেন রিসোর্টের অবস্থান। হবিগঞ্জ রোড ধরে শ্রীমঙ্গল শহরে ঢোকার আগেই এই রিসোর্টটি দেখতে পাবেন। আধুনিক এই রিসোর্টটি উন্নতমানের সেবা প্রদানের মাধ্যমে ইতোমধ্যে পর্যটকদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। শ্রীমঙ্গলের অপরূপ সৌন্দর্যের মাঝে এই রিসোর্ট সেবা ও উন্নত সুযোগ-সুবিধা প্রদান করে আপনার ছুটির দিনগুলোকে করে তুলবে আরও আনন্দঘন।
রিসোর্টটির রিসেপশনে বসলেই দেখতে পাবেন সেলফে সাজানো বই। যে কেউ এখান থেকে বই পড়তে পারবেন। এই রিসোর্টের রয়েছে নানান দৃষ্টিনন্দন আয়োজন। উন্নত সেবার পাশাপাশি এখানে খরচ অন্য অনেক সমমানের রিসোর্টের চেয়ে কম। এখানে একসঙ্গে ৬৮ জন বোর্ডার থাকতে পারেন। কম খরচ আর উন্নত সুযোগ-সুবিধার সমন্বয় ঘটানো হয়েছে রিসোর্টটিতে এই রিসোর্টের রয়েছে বিশাল কনফারেন্স রুম। এখানে কনফারেন্সের জন্য সব ইন্সট্রুমেন্ট বিনামূল্যে দেয়া হয়। যার ফলে কর্পোরেট ট্যুরিস্টদের নজর কেড়েছে টি হেভেন রিসোর্ট। আধুনিক কনফারেন্স হলের সকল সুযোগ-সুবিধা পাবেন এখানে। দেড় শতাধিক আসনের ব্যবস্থা রয়েছে এখানে। বেশ সুপ্রশস্ত ও খোলামেলা এই কনফারেন্স কক্ষ। সাথে আছে ফ্রি ওয়াইফাই ও দ্রুতগতির ইন্টারনেট সংযোগ। আধুনিক সুবিধা সম্বলিত এই রিসোর্টের কক্ষগুলোর নামও চমৎকার। হামহাম, ছায়াবৃক্ষ আর ক্যামেলিয়া- এই তিনটি এক্সিকিউটিভ রুম। এছাড়াও রয়েছে ফ্যামিলি ডিলাক্স, টুইন শেয়ার, কাপল ডিলাক্স রুম। প্রত্যেকটি রুমের সঙ্গে রয়েছে লাগোয়া বারান্দা। প্রতিটি রুমই শীততাপ নিয়ন্ত্রিত। রয়েছে উন্নত রুম সার্ভিস।
ফোন : ০১৭০৮০৩৩৫৪৪।
ফেইসবুক পেইজ : https://www.facebook.com/teaheavenresort
যেভাবে যাবেন :
ঢাকা থেকে বিভিন্ন পরিবহন সার্ভিসের বাস মৌলভীবাজারের উদ্দেশ্যে যায়। ফকিরাপুল, সায়দাবাদ থেকে হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, সিলেট এক্সপ্রেস ইত্যাদি বাস যায় মৌলভীবাজার। ভাড়া নন এসি বাসে ৩৫০-৪৫০ টাকা। তবে ট্রেনে চড়ে যেতে চাইলে শ্রীমঙ্গলে নেমে যেতে হবে আপনাকে। হবিগঞ্জ রোড ধরে যেতে শ্রীমঙ্গল শহরে ঢোকার আগেই এই রিসোর্টটি পেয়ে পাবেন।রুবাইদা আক্তার এস এম