নয়ন জুড়ানো ঝরনাগুলোর ছবিতেই মুগ্ধ পর্যটকরা

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : ক্লান্ত শরীর ও মনকে জুড়িয়ে দেয় অপরূপ ঝর্ণার রহস্যময়ী সৌন্দর্য

অনাবিল সুখে বার বার ডাকে আমিয়াখুম ঝরনা। অনাবিল সুখে বার বার ডাকে আমিয়াখুম ঝরনা। ছবি : সংগৃহীত

অনিন্দ্য সুন্দর প্রাকৃতিক ঝরনার রূপ পছন্দ করেন না এমন মানুষ পাওয়া মুশকিল। বাংলাদেশে পাহাড় আর ঝরনার যে রূপ রহস্যের সৌন্দর্য সেটি না দেখে বোঝানোর মতো না। প্রতি বছর বিপুল পরিমাণ পর্যটক দূর্গম পথ পাড়ি দিয়ে ছুটে যান ঝরনার পানে মন মাতানো সৌন্দর্য উপভোগ করার জন্য। ঝরনা নিয়ে আজকের প্রথম ধারাবাহিক পর্বটিতে আমরা এমনই জনপ্রিয় বেশ কয়েকটি ঝরনা সম্পর্কে জানবো।

মাধবকুণ্ড জলপ্রপাত :মাধবকুন্ড জলপ্রপাত মাধবকুন্ড জলপ্রপাতের নৈসর্গিক চিত্র। ছবি : সংগৃহীত

মাধবকুণ্ড জলপ্রপাত মৌলভীবাজারে অবস্থিত। এটি বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত। মাধবকুণ্ড জলপ্রপাত এর পূর্ব নাম ছিল আদম পাহাড়। মাধবকুণ্ড জলপ্রপাতের নিচে দিয়ে মাধবছড়া প্রবাহিত। এই জলপ্রপাতের উচ্চতা ১৬২ ফুট।

অনেক উঁচু থেকে পানি পরতে পরতে নিচে এক বিরাট গুহের সৃষ্টি হয়েছে। মাধব ছড়ার পানি প্রবাহিত হতে গিয়ে মিশেছে হাকালুকি হাওরে। এর ডান পাশে একটি জায়গা রয়েছে চালা ঘরের মতো। যারা জলপ্রপাতে গোসল করেন তারা এখানে কাপড় পরিবর্তন করতে পারেন। জাদিপাই ঝর্ণা ছবি : ক্যাকটাস ফটোগ্রাফি

জাদিপাই ঝরনা :

জাদিপাই ঝরনা বাংলাদেশের সব থেকে প্রশস্ত ঝরনা। এটি বান্দরবান জেলার রুমা উপজেলায় অবস্থিত। এখানে বর্ষাকালে পানি বেশি বৃদ্ধি পায়। দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা জাদিপাই ঝরনায় আসে। বর্ষাকালে সবথেকে বেশি ভ্রমণ করতে আসেন তারা। ঝরনাধারায় গোসল করতে পর্যটকদের ভিড় লেগেই থাকে।

নাফাখুম জলপ্রপাত : নাফাখুম বহমান নাফাখুমের জলধারা। ছবি : সমকাল 

নাফাখুম জলপ্রপাত বান্দরবান জেলার থানচিতে অবস্থিত। বান্দরবান জেলা প্রাকৃতিক পরিবেশে এমনিতেই অনন্য। এখানে অসংখ্য জলপ্রপাত রয়েছে, তার মধ্যে নাফাখুম জলপ্রপাত অন্যতম। এটি মারমা এলাকায় অবস্থিত। নৌকা বেয়ে জলপ্রপাতে পৌঁছাতে হয়।

যেতে যেতে চারপাশে অনেক পাহাড় দেখতে পাবেন। মনে হবে পাহাড়গুলো যেন মেঘ ছুঁয়েছে। পাহাড়ের উপরে দুই একটা বাড়ি দেখতে পাওয়া যায়। রেমাক্রি থেকে তিন ঘণ্টা হেঁটে আপনাকে পৌঁছাতে হবে নাফাখুম জলপ্রপাতের নিকটে। এখানে মারমাদের বাঁশ এবং কাঠের তৈরি বিশেষ বাড়িতে থাকার ব্যবস্থা রয়েছে।

রিছাং ঝরনা : রিছাং ছবি : দৈনিক একদিন

রিছাং মূলত মারমা শব্দ। রিছাং ঝরনার অপর নাম সাপ মারা ঝরনা। তবে সাপমারা ঝরনা বললেই চিন্তার কোন কারণ নেই যে এখানে সাপ আছে। মূলত এই নামটি হয়েছে কারণ এটি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সাপমারা গ্রামে অবস্থিত। চমৎকার এই জায়গায় যেতে হলে আপনাকে খাগড়াছড়ি থেকে ১০ কিলোমিটার দূরত্বে যেতে হবে।

ঝরনাটি থেকে আসা পানির দৃশ্য বেশ সুন্দর। এটি প্রায় ১০০ ফুট উঁচু। সবথেকে আকর্ষনীয় বিষয় হলো এখানে প্রাকৃতিকভাবেই একটি ওয়াটার স্লাইড তৈরি হয়েছে। খাগড়াছড়ি থেকে আপনি যখন রিছাং ঝর্ণার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন সেই যাত্রাপথটি বেশ চমৎকার। সারিবদ্ধ গাছ, সুন্দর সবুজ প্রাকৃতিক দৃশ্য এক প্রফুল্ল মনোভাব তৈরি করে।

খৈয়াছড়া ঝরনা :খৈয়াছড়া এডভেঞ্চার প্রিয় পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় খৈয়াছড়া ঝরনা। ছবি : আদার ব্যাপারী

 খৈয়াছড়া ঝরনা চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে অবস্থিত। ধারণা করা হয়, ৫০ বছর আগে পাহাড়ি ঢলের ফলে ঝরনার সৃষ্টি হয়েছিল। ৫০ বছর পূর্বের সময়কালে এখানে কোন ধরনের ঝরনা ছিল না। পরবর্তীতে বহু বছর পরে এই ঝরনা আবিষ্কার করা হয়েছে। এটি বাংলাদেশের একটি ইকোট্যুরিজম এলাকা।

নাপিত্তাছড়া ঝরনা : নাপিত্তাছড়া ঝর্ণা ছবি : গ্রিন বেল্ট

চট্টগ্রামে অবস্থিত মিরসরাইয়ে আরেকটি সুন্দর ঝরনা নাপিত্তাছড়া ঝরনা। মহাসড়ক থেকে এক ঘন্টার দূরবর্তী ঝরনাটি পাহাড়ের কোল ঘেঁষে অবস্থিত। ঝরনার দৃশ্য পর্যটকদের মন আকর্ষণ করে। মূলত এখানে ত্রিপুরা আদিবাসিরা বসবাস করেন।  


জান্নাতুল ফেরদৌস  


এস এম