আদ্রিকা ইকো কটেজ, সাজেক, রাঙ্গামাটি
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : ট্যুর গ্রুপ বাংলাদেশ এর মালিকানাধীন রিসোর্ট আদ্রিকা ইকো কটেজ

আদ্রিকা ইকো কটেজ থেকে সকালের অপার্থিব সুন্দর দৃশ্য দেখতে পাবেন। এর খোলা বারান্দা থেকে চারপাশে সৌন্দর্য মন্ত্রমুগ্ধের মত মনে হবে। কটেজের লোকেশন এমন যে চারপাশের অভাবনীয় সৌন্দর্য আরও সুন্দর হয়ে ধরা দেয়। কটেজে রুমের ডেকোরেশন বেশ চমৎকার। বাঁশ দ্বারা ইউনিক ডিজাইনের এই রুমগুলোতে থাকা আপনি বেশ উপভোগ করবেন। এছাড়াও আপনার অবস্থান যেন আরামদায়ক হয় সেজন্য কটেজ থেকেই সু-ব্যবস্থা রাখা হয়েছে।
আরও পড়ুন : কমলক ঝর্ণা : সাজেকের অন্যতম পর্যটন আকর্ষণ
রুম টাইপ ও মূল্যমান পুরো কটেজে রয়েছে দুটি রুম। শুক্র,শনি ও ছুটির দিনে ভাড়া প্রায় ৪,০০০ টাকা এবং অন্যান্য দিনে ভাড়া প্রায় ৩,৫০০ টাকা। প্রতি রুমে রয়েছে কিং সাইজ বেড ও এক্সট্রা ম্যাট্রেস। প্রতি রুমে সর্বোচ্চ ৪ জন থাকতে পারবেন। তবে বিভিন্ন ডিসকাউন্ট বা অফারে রুম ভাড়া কমে যায়। আদ্রিকা ইকো কটেজ বা টিজিবিতে যোগাযোগ করে রুম বুকিং দিতে পারবেন।

পুরো চান্দের গাড়ি বা জিপ গাড়ি দু-দিনের রিজার্ভ ভাড়া ৮,০০০-১০,০০০ টাকা। দীঘিনালা বা শাপলা চত্বর থেকেই গাড়ি রিজার্ভ করতে পারবেন। চাইলে সিএনজি ও মোটরসাইকেল রিজার্ভ করতে পারেন। সেক্ষেত্রে সিএনজি ভাড়া ৪,০০০-৫,০০০ হাজার ও মোটর সাইকেল ভাড়া ২,০০০-৩,০০০ টাকা । তবে পাহাড়ি রাস্তা হওয়ায় সিএনজি ও মোটরসাইকেলে ভ্রমণ পরিহার করায় ভালো। সেনাবাহিনী এসকোর্টে সাজেকে যেতে হয় বলে যেকোন সময়েই আপনি সাজেক যেতে পারবেন না। সকাল ৯.৩০ টায় এবং দুপুর ২.৩০ টায় এই দু-সময়ে সাজেকে যেতে পারবেন। খাগড়াছড়ি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে সাজেকে এই রিসোর্ট অবস্থিত।
আরও পড়ুন : মেঘপুঞ্জি রিসোর্ট, সাজেক
এছাড়াও চট্টগ্রাম এবং রাঙ্গামাটি থেকেও আপনি সাজেক যেতে পারবেন। রাঙ্গামাটি থেকে সড়ক কিংবা নৌ উভয় পথেই বাঘাইছড়ি পৌঁছতে পারবেন। রাঙ্গামাটি থেকে নৌপথে যেতে প্রায় ৫-৬ ঘণ্টা সময় লাগে। ভাড়া ১৫০-২০০ টাকা। আর চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি বা দীঘিনালা গামী বাস পাবেন। চট্টগ্রাম থেকে বাসে প্রায় ৪-৫ ঘণ্টা সময় লাগে। চট্টগ্রাম থেকে শান্তি পরিবহনের বাস ভাড়া ১৯০ টাকা। চট্টগ্রাম থেকে ১৮২ কিলোমিটার দূরে সাজেকে এই রিসোর্ট অবস্থিত।
যোগাযোগ
মোবাইল : +880187772259
ফেইসবুক পেইজ: https://www.facebook.com/adrikaecocottage
ট্যুর গ্রুপ বাংলাদেশ
২০/৫, কর্নেল রশীদ স্কয়ার, পশ্চিম পান্থপথ, ঢাকা
মোবাইল : 01877722854
ওয়েবসাইট : http://www.tourgroupbd.com/
ফেসবুক পেইজ : https://www.facebook.com/TourgroupBd
ফেসবুক গ্রুপ : https://www.facebook.com/groups/TourgroupBd/
গুগল ম্যাপে খুঁজে পেতে : ক্লিক করুন
মোঃ খালিদ বিন জামান এস এম