অজন্তা গুহা : বৌদ্ধ ধর্মের প্রাচীন ইতিহাস রয়েছে যেখানে
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল: বৌদ্ধ ধর্মের শত শত শৈল্পিক নিদর্শনের সাক্ষী অজন্তা গুহা

ইতিহাস
জঙ্গলের সবুজের প্রাচীর ভেদ করে ১৮১৯ আবিষ্কৃত হয় অজন্তা গুহা। অনেকটা কেঁচো খুড়তে গিয়ে কেউকেটা বের করে আনার মতো। ব্রিটিশ কর্মচারী ও পর্যটক জন স্মিথ জঙ্গলে বাঘ শিকার করতে গিয়ে পেয়ে যান অজন্তা গুহার খোজ। পরে তারই নেতৃত্বে মাটি খুড়ে পাওয়া যায় প্রাচীন ইতিহাসের অন্যতম নিদর্শন অজন্তা গুহা।আরও পড়ুন : কান্দোভন : পাথরের গুহার ভেতরেই শতবর্ষী ঐতিহ্যের যে গ্রাম
অজন্তা গুহায় বৌদ্ধধর্মের অনেক নিদর্শন দেখা যায়। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর ভ্রমণ লিপিতেও অজন্তা গুহার কথা বলা আছে। সবমিলিয়ে অজন্তা গুহা হয়ে ওঠে এক তাৎপর্যপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। দেয়ালে ধর্মীয় লিখন, গুহাচিত্র, মূর্তি এবং প্রায় ৩০টি মূর্তি সংবলিত অজন্তা গুহা প্রাচীনকালের বৌদ্ধধর্মের শৈল্পিক নিদর্শনের সাক্ষী।
ভাস্কর্য ও লিপিকর্ম
প্রায় নয়শ বছর ধরে অজন্তা গুহার ছবিগুলো তৈরি ও আঁকা হয়েছে। তারপর প্রায় এগারোশো বছর অজন্তা গুহা যেন নির্বাসনে ছিল। আর সবশেষে যখন দুশো বছর আগে অজন্তা আবার নতুন করে আবিষ্কৃত হলও তখনো অজন্তার বিশটি গুহার ভেতর অক্ষত ছবি পাওয়া গেছে। তারপরের দুশো বছর শেষে অজন্তায় ছয়টি ছবি অক্ষত পাওয়া যায়।আরও পড়ুন : ক্রুবেরা,জর্জিয়া: পৃথিবীর অন্যতম গভীরতম গুহা
গুহার দেয়ালে গৌতম বুদ্ধের জীবনী, যেসব রাজপুত্র সেখানে শিক্ষা গ্রহণ করতে যেতো তাদের জীবনী, বিভিন্ন পশু-পাখি এমনকি নর-নারীর প্রেমের দৃশ্যও অঙ্কিত আছে। ছবিগুলো বেশিরভাগই জাতকের গল্প নিয়ে। এক নম্বর গুহার দেওয়ালে শঙ্খপাল জাতকের গল্প৷ তেমনই আরও আছে, মহাজনক জাতক, শিবি জাতক, চম্প্যেয় জাতক ৷
আরও পড়ুন : ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট : এশিয়া মহাদেশ (ভারতীয় উপমহাদেশ)
অজন্তার পাশেই রয়েছে সভ্যতার আরেক প্রাচীন নিদর্শন ইলোরা গুহা। অজন্তা গুহা যেমনি করে লোকচক্ষুর আড়ালে হারিয়ে গিয়েছিল, ইলোরাতে তেমনটি ঘটে নি। ইলোরা সবসময়ই মুখরিত ছিল পর্যটকদের আনাগোনায়। ইলোরাও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য সংরক্ষণের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। ইলোরাতে ৩৪টি গুহা পাওয়া যায়, যার সবগুলোই পাহাড় কেটে নির্মাণ করা। ইলোরার মন্দিরগুলো হিন্দু, বৌদ্ধ, জৈন ধর্মের উপাসনালয় হিসেবে ব্যবহার করা হতো। বিশ্বের তিনটি ধর্মের নিদর্শন এক ইলোরাতে রয়েছে। এই চিত্রই বুঝি আমাদের জানান দেয় যে সাম্প্রদায়িক সম্প্রীতির ভীত আমাদের কত মজবুত।
ইন্দিরা বিশ্বাস এস এম
Click Here To See More