ওয়েল পার্ক রেসিডেন্স, চট্টগ্রাম

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : চট্টগ্রামের চার তারকা মানের ওয়েল পার্ক রেসিডেন্স




ওয়েল পার্ক রেসিডেন্স, চট্টগ্রাম; ছবি : সংগৃহীত


ধরণ : চার তারকা হোটেল (****)

স্থান : রোড #০১, প্লট # ০২, ও.আর. নিজাম রড, চট্টগ্রাম ৪২০০ দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রাম। প্রাচীন এবং গুরুত্বপূর্ণ এই নগরী প্রাকৃতিক সৌন্দর্যের দিক বাংলাদেশের সবচেয়ে পর্যটন সমৃদ্ধ অঞ্চল। সমুদ্র, গভীর পাহাড়ি অঞ্চল, নদী, বিভিন্ন পুরাকীর্তির ইতিহাস, পাহাড়ি জনগোষ্ঠীর জীবন পর্যটকদের ভিন্ন এক অভিজ্ঞতা দেয়। প্রকৃতির রহস্যময় রূপ আর সাথে আছে সাংস্কৃতিক এবং ঐতিহাসিক এক অভিজ্ঞতার সঞ্চারণ।

এইতো বন্দর নগরী চট্টগ্রাম। প্রাচীনকাল হতেই বাণিজ্যের অন্যতম ঘাঁটি ছিল এই অঞ্চল। বন্দর নগরী চট্টগ্রামে গড়ে উঠেছে বিভিন্ন মানের আবাসন ব্যবস্থা। দেশী-বিদেশী পর্যটক ও ব্যবসায়ীদের জন্যে এই আবাসন ব্যবস্থা বেশ আধুনিক ও পরিপাটি পরিসেবা প্রদান করছে। চট্টগ্রামের উল্লেখযোগ্য একটি হোটেল ওয়েল পার্ক রেসিডেন্স (Well Park Residence)।

আরও পড়ুন : পোর্টো ল্যান্ড হতে চট্টগ্রাম বন্দর

চার তারকা মানের ওয়েল পার্ক রেসিডেন্স নগরীর সেরা বুটিক হোটেল এর একটি। মিনি বার, ফিটনেস সেন্টার, বিজনেস সেন্টার, গিফট শপ, বারবার শপ, লিমুজিন সার্ভিসসহ আধুনিক অবকাঠামো ও সাজসজ্জার রুম পরিবেশন করছে হোটেলটি। ভ্রমণকে আরামদায়ক করার জন্য কোরাল থাই স্পার পাশাপাশি আরও বিভিন্ন সেবা ও দিচ্ছে হোটেলটি। কর্পোরেট গ্রাহকদের জন্য মিটিং রুম, বাঙ্কুয়েট ফ্যাসিলিটিজ, ফ্যাক্স বা ফটোকপি সুবিধাও রয়েছে। নগরীর জিইসি সার্কেলের পাশেই হওয়ায় এখান থেকে গুরুত্বপূর্ণ স্থান গুলোয় যাওয়া আসা করাও সহজ।


ওয়েল পার্ক রেসিডেন্স (Well Park Residence

স্পা, গিফট শপ, বিজনেস সেন্টার সহ আরও বিভিন্ন সেবা রয়েছে হোটেলটির; ছবি : সংগৃহীত




জেনে নেয়া যাক ওয়েল পার্ক রেসিডেন্স এর অন্যান্য পরিসেবা নিয়েও

  • ফ্রি ওয়াইফাই
  • এয়ারপোর্ট শাটল
  • ফ্রি পার্কিং
  • মিনি বার
  • ফিটনেস সেন্টার
  • বিবিকিউ ফেসিলিটিজ
  • রুম ব্রেকফাস্ট
  • রেস্টুরেন্ট
  • গিফট শপ
  • বারবার
  • লকার
  • টিকেট সার্ভিস
  • ট্যুর ডেস্ক
  • কারেন্সি এক্সচেঞ্জ
  • আয়রনিং সার্ভিস
  • লন্ড্রি
  • সাউন্ডপ্রুফ রুম
  • ফ্যাক্স/ফটোকপি
  • বিজনেস সেন্টার
  • মিটিং/বাঙ্কুয়েট হল
  • সেইফটি ডিপোজিট বক্স
  • কার রেন্টাল
  • হট টাব/জেকুজি
  • স্পা

রুম টাইপ ও মূল্যমান

ওয়েল পার্ক রেসিডেন্স এ প্রিমিয়াম ডিলাক্স রুম, প্রিমিয়াম টুইন রুম, ভিআইপি ডিলাক্স রুম, ভিআইপি টুইন রুম, ক্রাউন ডিলাক্স, ক্রাউন টুইন রুম, এক্সিকিউটিভ স্যুইট, ওরিয়েন্টাল স্যুইট, ভিআইপি স্যুইট, ক্রাউন স্যুইট রুম রয়েছে। রুমের মূল্যমান প্রায় ৬ হাজার থেকে শুরু করে প্রায় ৩০ হাজার টাকা পর্যন্ত।



ওয়েল পার্ক রেসিডেন্স (Well Park Residence

ওয়েল পার্ক রেসিডেন্স এর সুন্দর ডিজাইন ও আরামদায়ক আবাসন; ছবি : সংগৃহীত



রুমের মূল্যমান যাচাই এবং অনলাইনে বুকিং করতে

www.kothao.com www.tripadvisor.com www.booking.com http://www.wellparkbd.com/accommodation.php

যোগাযোগ 

মোবাইল : +88 031 - 657035, 657261, 657262, 01841 73 5555, 01730 73 5555 ইমেইল :  info@wellparkbd.com ওয়েবসাইট : http://www.wellparkbd.com ফেইসবুক : www.facebook.com/wellparkbd/

আরও পড়ুন : নন্দীরহাটের সত্য সাহার জমিদার বাড়ি, চট্টগ্রাম

যেভাবে যাবেন : 

হোটেলটি শাহ্‌ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হতে প্রায় ১২ দশমিক ৩ কিলোমিটার , চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশন হতে প্রায় ৪ কিলোমিটার, চট্টগ্রাম বন্দর হতে প্রায় ৬ কিলোমিটার দূরত্বে অবস্থিত। স্থানীয় বাহনে বা হোটেলের সাথে কথা বলে পিক আপ-ড্রপ অফ সার্ভিস নিতে পারেন। এছাড়াও রাইড শেয়ারিং সার্ভিস তো আছেই।

গুগল ম্যাপে খুঁজে পেতেক্লিক করুন  

সাখাওয়াত হোসেন   এস এম