হোটেল দ্যা কক্স টুডে, কক্সবাজার

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : কক্সবাজারের চার তারকা মানের হোটেল দ্যা কক্স টুডে


হোটেল দ্য কক্স টুডে (Hotel The Cox Today) 3

উজ্জ্বল সজ্জায় সজ্জিত কক্স টুডে হোটেল; ছবি : হোটেল দ্য কক্স টুডে


ধরণ : চার তারকা হোটেল

স্থান : প্লট ৭, রোড-০২, হোটেল মোটেল জোন, কলাতলী রোড, কক্সবাজার নাগরিক এবং কর্মব্যস্ত জীবনের মাঝে একটুখানি সময় মিললেই আমরা ছুটে যেতে চাই দূরে প্রকৃতির কাছাকাছি কোথাও। অবসর কাটাতে পরিবার-পরিজন কিংবা বন্ধু-বান্ধব নিয়ে ভ্রমণে আমাদের দেশের সেরা গন্তব্য কক্সবাজার সমুদ্র সৈকত। বিশ্বের সবচেয়ে দীর্ঘ এই সমুদ্র সৈকতটিতে সারাদেশ থেকেই দর্শনার্থীদের আগমন ঘটে। একদিকে যেমন দীর্ঘতম সমুদ্র সৈকত অন্যদিকে তেমনই সামুদ্রিক বিভিন্ন খাবার-দাবার এখানে পর্যটকদের জন্য আকর্ষণের। কক্সবাজারে পর্যটকদের আবাসনের জন্য গড়ে উঠেছে বিভিন্ন মানের হোটেল-রিসোর্ট। হোটেল দ্য কক্স টুডে (Hotel The Cox Today) কক্সবাজারের অন্যতম চার তারকা হোটেল।

আরও পড়ুন : সায়মন বিচ রিসোর্ট, কক্সবাজার

কক্সবাজারের কলাতলী রোডে হোটেল মোটেল জোনে কক্স টুডে হোটেলটি অবস্থিত। উন্নতমানের আবাসন ব্যবস্থার পাশাপাশি খাওয়া-দাওয়া ও চিত্ত-বিনোদনের নানান সুবিধা রয়েছে হোটেলটিতে। সুইমিং পুল, ফিটনেস সেন্টার, গিফট শপ, রুম সার্ভিস, লন্ড্রি, মাল্টিকুইজিন রেস্টুরেন্ট, ইনডোর গেম সুবিধা রয়েছে এখানে। এছাড়াও রয়েছে স্পা, জেকুজি, হট টাব, বার-বি-কিউ সহ আধুনিক বিভিন্ন সুযোগ সুবিধা।


হোটেল দ্য কক্স টুডে (Hotel The Cox Today) 3

গিফট শপ, ইনডোর গেইম সহ আধুনিক বিভিন্ন পরিসেবা রয়েছে হোটেলটিতে; ছবি : হোটেল দ্য কক্স টুডে


 

জেনে নেয়া যাক হোটেল দ্যা কক্স টুডে'র অন্যান্য পরিসেবাগুলো নিয়েও 

  • সুইমিং পুল
  • বার
  • রেস্টুরেন্ট
  • ফিটনেস সেন্টার
  • পার্কিং
  • গার্ডেন
  • বিবিকিউ ফ্যাসিলিটিজ
  • বিজনেস সেন্টার
  • কনফারেন্স রুম
  • গিফট শপ
  • এয়ারপোর্ট ট্রান্সফার
  • কার রেন্টাল
  • বাইসাইকেল রেন্টাল
  • কারেন্সি এক্সচেঞ্জ
  • সেলুন
  • সেইফটি ডিপোজিট বক্স
  • লাগেজ স্টোরেজ
  • স্পা
  • মাসাজ
  • স্টিম পুল
আরও পড়ুন : নান্দনিক মুন নেস্ট রিসোর্ট, কক্সবাজার


হোটেল দ্য কক্স টুডে (Hotel The Cox Today) 3

আরামদায়ক ও বিলাসবহুল আবাসন সুবিধা রয়েছে হোটেলটিতে; ছবি : হোটেল দ্য কক্স টুডে


রুম টাইপ ও মূল্যমান হোটেল দ্য কক্স টুডেতে কক্স ডিলাক্স রুম, এক্সিকিউটিভ স্যুইট, ফ্যামিলি স্যুইট, হানিমুন স্যুইট, প্রিমিয়ার স্যুইট, রয়্যাল স্যুইট ও প্রেসিডেন্সিয়াল স্যুইট রুম রয়েছে। রুমের মূল্যমান ৬ হাজার থেকে প্রায় ২০ হাজার টাকা পর্যন্ত।

রুমের মূল্যমান যাচাই এবং অনলাইনে বুকিং করতে www.tripadvisor.com https://hotelthecoxtoday.com https://www.agoda.com https://www.hotels.com

আরও পড়ুন : কক্সবাজারের আকাশে রোমাঞ্চকর প্যারাসেইলিং

যোগাযোগ মোবাইল : +88 02 55035731-32; +88017 555 98 446-47, 88 01844 114 822 ইমেইল : salesdhk@hotelthecoxtoday.com ওয়েবসাইট : https://hotelthecoxtoday.com ফেইসবুক : https://www.facebook.com/thecoxtoday/ ইউটিউব : https://www.youtube.com/channel/UCCOZG7QY-XBpx7bKM_FNZBQ ইন্সটাগ্রাম : https://www.instagram.com/hotel_thecoxtoday/?hl=en

কীভাবে যাবেন হোটেল দ্য কক্স টুডে কক্সবাজার এয়ারপোর্ট হতে ৩ দশমিক ২ কিলোমিটার, কক্সবাজার বাস টার্মিনাল হতে ৪ দশমিক ১ কিলোমিটার, ইনানী বিচ হতে ২৪ দশমিক ৬ কিলোমিটার, সুগন্ধা বিচ হতে ৬৫০ মিটার, লাবনী পয়েন্ট হতে ১ দশমিক ২ কিলোমিটার দূরত্বে কলাতলী বিচে অবস্থিত। স্থানীয় বাহনে অথবা হোটেলের সাথে যোগাযোগ করে পিক আপ ড্রপ অফ বা কার রেন্টাল সার্ভিস নিতে পারেন।

গুগল ম্যাপে খুঁজে পেতে : ক্লিক করুন  

সাখাওয়াত হোসেন   এস এম