ঝর্ণার শহর সীতাকুণ্ডে টিম ব্যাকপ্যাকওয়ালা : ৬-৭ আগস্টে দারুণ ট্যুর!



ছবি: ব্যাকপ্যাকওয়ালা


দারুণ দারুণ সব ট্যুর আয়োজনের সুনাম আছে ব্যাকপ্যাকওয়ালার। পারিবারিক আবহে আবারও ট্যুর শুরু করতে যাচ্ছে ব্যাকপ্যাকওয়ালা ট্রাভেল গ্রুপ।
ভ্রমণ শুরু : ৬ আগস্ট ২০২০, বৃহষ্পতিবার রাত ১১:০০টা ভ্রমণ শেষ : ৭ আগস্ট ২০২০, শুক্রবার রাত ১০:০০টা ভ্রমণ খরচ : ১,৯৯৯ টাকা (জনপ্রতি) বুকিংয়ের শেষ দিন : ৩ আগস্ট, ২০২০

ব্যাকপ্যাকওয়ালার পক্ষ থেকে বিস্তারিত

দেশের অন্যতম জনপ্রিয় ট্যুর অর্গানাইজার গ্রুপ ব্যাকপ্যাকওয়ালা-র সাথে ঘুরে আসুন ঝর্ণার শহর সীতাকুণ্ডে। বুকিং এর জন্য অগ্রিম পাঠাতে হবে: ১০২০ টাকা (বিকাশ খরচ সহ) বিকাশ: ০১৭১৭০৩২৪২৬ (ব্যক্তিগত) ০১৯৭৯০৩২৪২৬ (ব্যক্তিগত) বিকাশে বুকিং এর টাকা পাঠানোর পর অবশ্যই আমাদের মোবাইল নম্বরে আপনার নাম, মোবাইল নাম্বার, বিকাশ নাম্বার এসএমএস করবেন। আসন সংখ্যা সীমিত। যারা আগে বুকিং করবেন তাদেরকেই প্রাধান্য দেয়া হবে। আসন শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই ইভেন্ট ক্লোজ করে দেয়া হবে। বাসের সিট FCFS ভিত্তিতে বন্টন করা হবে। তার মানে হলো যে আগে বুকিং কনফার্ম করবেন সে-ই বাসে সামনে সিট পাবেন। যেকোনো প্রয়োজনে: 01842032426

ভ্রমণের সম্ভাব্য বর্ণনা

- ৬ আগস্ট ২০২০ বৃহষ্পতিবার রাত ১১টায় ফকিরাপুল বাস কাউন্টার থেকে সীতাকুণ্ডের উদ্দেশ্যে যাত্রা করবো। - ৭ আগস্ট ২০২০ শুক্রবার ভোরে সীতাকুণ্ড নেমে ফ্রেশ হয়ে নাস্তা সেরে, প্রথমে কমলদহ ট্রেইলের দুইটি ঝর্ণা দেখব। তারপর সেখান থেকে যাব সহস্রধারা ট্রেইলে। মোট ৩টি ঝর্ণা দেখা শেষে বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আশা করি রাত দশটার মধ্যে ঢাকা পৌঁছে যাব।

ট্যুর ফি'তে যা যা থাকছে

- ঢাকা - সীতাকুণ্ড - ঢাকা নন এ/সি বাস টিকেট। - ৭ আগস্ট সকালের ব্রেকফাষ্ট, দুপুরের খাবার, ট্রেকিং চলাকালীন হালকা খাবার এবং সন্ধ্যায় টুকিটাকি স্ন্যাকস। - লোকাল গাইডের খরচ। - সার্জিক্যাল মাস্ক। - হ্যান্ড স্যানিটাইজার। যা থাকছে না - কোনো ব্যক্তিগত খরচ। - ঢাকা থেকে সীতাকুণ্ড আসা যাওয়ার পথে বাসের যাত্রা বিরতিতে খাবার। - কোনো প্রকার ওষুধের খরচ।

এই ট্যুর সম্পর্কে বিশেষ কিছু কথা

করোনার এই সময়ে আমরা যতটা সম্ভব সুরক্ষিত থেকে ট্যুরটি শেষ করব। এটি একটি ট্র্যাকিং ট্যুর, তবে খুব বেশি ট্র্যাকিং নেই। তাই সব ধরনের মানুষই এতে অংশগ্রহণ করতে পারবেন। ট্র্যাকিংয়ে থাকাকালীন দুপুরের খাবার খেতে দেরি হতে পারে, এ বিষয়টি সবার মেনে নিতে হবে। তবে ট্র্যাকিং এ সবাইকে হালকা নাস্তা দেওয়া হবে। ঝর্ণা থেকে উঠার পর স্থানীয় কোনো বাড়িতে নারীদের কাপড় পরিবর্তনের সুযোগ থাকবে । নারী-পুরুষ ও কাপল সব ধরনের মানুষের জন্যই এই ট্যুরটি নিরাপদ, তাই নিশ্চিন্তে আপনি যেতে পারেন।

যা সাথে নিতে পারেন

১. ন্যাশনাল আইডি কার্ড। না থাকলে স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি। ২. হালকা ব্যাকপ্যাক। ৩. সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)। ৪. ব্রাশ। ৫. প্রয়োজনীয় ওষুধ। ৬. ক্যামেরা এবং এর এক্সট্রা ব্যাটারি। ৭. চার্জের জন্য পাওয়ার ব্যাংক। ৮. হেডফোন।

গুরুত্বপূর্ণ একটি বিষয়

কোনো রাজনৈতিক সমস্যা, প্রাকৃতিক সমস্যা ও সরকারি কোনো নিয়মের সম্মুখীন হলে ইভেন্ট বাতিল করা হবে। সকলের সাথে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। আর সেক্ষেত্রে যদি কোনো ভর্তুকি যায় তা বুকিং মানি থেকে কেটে নেওয়া হবে।

ভ্রমণ নির্দেশিকা

১. স্থানীয়দের সাথে কোনোভাবেই তর্কে যাওয়া যাবে না। ২. ভ্রমণের সময় কোনো ধরনের মাদকদ্রব্য বহন করা যাবে না। ৩. মজা আমরা অবশ্যই করব তবে সেটা যেন সীমা অতিক্রম না করে। কোন ধরনের অশ্লীলতা বরদাশত করা হবে না। ৪. দলগতভাবে ঘুরে বেড়াবো। ৫. সবসময় চেষ্টা থাকবে খাবারের মান যতটা ভালো রাখা যায়। ৬. পরিস্থিতির উপর নির্ভর করে যেকোনো সিদ্ধান্ত সবার সাথে আলোচনা করে নেয়া হবে এবং সেক্ষেত্রে ট্যুর গাইডের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য করা হবে। ৭. যত্রতত্র ময়লা না ফেলে একটা নির্দিষ্ট স্থানে ফেলব। ৮. যেহেতু গ্রুপ ট্যুর সেক্ষেত্রে সর্বদা মানিয়ে চলার মনমানসিকতা থাকতে হবে। সব ক্ষেত্রেই নাক সিটকানো স্বভাবের লোক এই ট্যুর থেকে দূরে থাকুন। আমরা চাই সবার সহযোগিতায় সুন্দর একটি ট্যুর আয়োজন করতে। ৯. সবার সহযোগিতা ও আন্তরিকতায় ট্যুর সুন্দর ও স্মৃতিময় হয়ে ওঠে। আশাকরি, এক্ষেত্রে সবাই সহযোগিতা করবেন। ১০. আমরা চেষ্টা করছি একটি বেস্ট প্ল্যানের মাধ্যমে দারুন ট্যুর আয়োজন করার। সবার সহযোগিতা একান্ত কাম্য।

আমাদের ট্যুর কেন অন্যদের থেকে আলাদা

১. ট্যুর চলাকালীন একজন গাইড সার্বক্ষণিক গ্রুপের সাথে থাকেন, যার ফলে কারো কোনো সমস্যা হলে সাথে সাথে তার সমাধানের চেষ্টা করা হয়। ২. আমাদের প্রতিটি ট্যুর পরিকল্পনামাফিক হয়ে থাকে। আর তাই লোকাল ট্রান্সপোর্ট, হোটেল সবকিছুর ব্যবস্থা আগে থেকেই করা হয়ে থাকে। যার কারণে কোথাও কোনো ধরণের ভোগান্তি পোহাতে হয় না। ৩. স্ট্যান্ডার্ড মানের হোটেল এর ব্যবস্থা করা হয়ে থাকে। ৪. ট্যুর মেম্বারদের ঘোরাঘুরির ক্ষেত্রে যথেষ্ট সময় দেয়া হয়। ৫. একটি সুন্দর ও আনন্দময় ট্যুরের জন্য আপ্রাণ চেষ্টা করা হয়। ৬. কোন ধরনের হিডেন চার্জ নেই। ৭. নিরাপত্তার ক্ষেত্রে ১০০% নজর দেওয়া হয়। ৮. সর্বোপরি, আপনি আপনার বন্ধুবান্ধব কিংবা পরিবারের সাথে ট্যুরে যেভাবে উপভোগ করে থাকেন আমাদের ট্যুরগুলো ঠিক সেভাবেই আয়োজন হয়ে থাকে। *** মনে রাখবেন সস্তা ট্যুর কখনোই ভালো হয় না। দেশ ও দেশের বাহিরে কর্পোরেট, ফ্যামিলি, বন্ধুবান্ধব কিংবা কাষ্টমাইজ ট্যুর প্যাকেজের জন্য যোগাযোগ করুন: BACKPACKWALA Office : House - 42 (2nd Floor),Road - 3/A, Dhanmondi R/A, Dhaka - 1209, Bangladesh. Mobile: +88 01842 032426 (Hotline) Email : backpackwalabd@gmail.com

সুত্র: কামরুল হাসান ইমন  

Disclaimer: This article is written on the tour offers of Backpackwala. Travel Bangladesh is neither related nor responsible for any offer or activity of this travel group.


Click Here To See More