হোটেল রোজ ভিউ, সিলেট

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : সিলেটের পাঁচ তারকা মানের হোটেল রোজ ভিউ


হোটেল রোজ ভিউ (Hotel Rose View)

শাহজালাল উপশহরে অবস্থিত রোজ ভিউ হোটেল; ছবি : সংগৃহীত


ধরণ : পাঁচ তারকা হোটেল (*****)

স্থান :  শাহজালাল উপশহর, সিলেে অনিন্দ্য প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী একটি জেলা সিলেট। অবশ্য এই পুরো বিভাগটিতেই বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত স্থানে পূর্ণ। প্রকৃতির কাছাকাছি থাকতে পছন্দ করেন এমন সব ভ্রমণকারীরই পছন্দের তালিকায় সিলেট রয়েছে। পাহাড়, নদী, বনাঞ্চলের সবুজ সরোবরের ছায়ায় এখানে স্নিগ্ধ এক সময় কাটিয়ে যেতে পারবেন।

নিত্য নতুনই এখানে বিভিন্ন দর্শনীয় স্থান আবিষ্কার হয় এবং মানুষের ভিড় পড়ে যায় সে রূপের দর্শনে। নিজের এমন মনোহর রূপ দিয়েই সারা দেশের পর্যটকদের কাছে টেনে নেয় সিলেট। এছাড়া এই অঞ্চলের উল্লেখযোগ্য নগরী হওয়ায় এখানে ব্যবসা বাণিজ্যের প্রসার ও ঘটেছে।

আরও পড়ুন : গন্তব্য হারং হুরং - সিলেট ঘুরে এসে জানাচ্ছেন সুমন্ত গুপ্ত

সিলেটের আবাসন ব্যবস্থা বেশ উন্নত। এখানে আন্তর্জাতিক মানের হোটেল রিসোর্ট গড়ে উঠেছে। সিলেটের অন্যতম পাঁচ তারকা মানের হোটেল রোজ ভিউ (Hotel Rose View)। আধুনিক, মান সম্মত এবং পাঁচ তারকা সুবিধা পেতে হোটেল রোজ ভিউই আপনার প্রথম পছন্দ হতে পারে। আবাসন সুবিধার পাশাপাশি, আন্তর্জাতিক মানের স্পা এবং ওয়েলনেস সুবিধা, বিলাসবহুল সাজসজ্জা সব মিলিয়ে হোটেল রোজ ভিউ প্রাণোচ্ছল ও উষ্ণ আতিথেয়তা প্রদান করছে গ্রাহকদের।

সুইমিং পুল, বার, স্পা, স্টিম, বল রুম, মিটিং ও ইভেন্ট সুবিধার পাশাপাশি রয়েছে বিলাসী যাপনের নানান সেবা ও সাশ্রয়ী সুবিধা। শাহজালাল উপশহরে অবস্থিত হোটেল রোজ ভিউ শপিং মার্কেট এবং ব্যবসায়িক কেন্দ্রগুলো থেকে খুব নিকটেই অবস্থিত। হোটেলটি ফ্রি পার্কিং, ওয়াইফাই, রুম সার্ভিস এবং ২৪ ঘণ্টা ফ্রন্ট ডেস্ক সার্ভিস, ইনডোর গেমস, এয়ারপোর্ট পিক আপ-ড্রপ অফ পরিসেবা দিয়ে থাকে।


হোটেল রোজ ভিউ (Hotel Rose View)

সুইমিংপুল, স্পা, বার সহ বিভিন্ন আধুনিক সুযোগ সুবিধা রয়েছে এখানে; ছবি : সংগৃহীত



জেনে নেয়া যাক হোটেল রোজ ভিউ এর অন্যান্য পরিসেবা গুলো নিয়েও

  • সুইমিংপুল
  • বার
  • ফ্রি ওয়াইফাই
  • এয়ারপোর্ট পিক আপ ও ড্রপ অফ
  • ফ্রি পার্কিং
  • ফিটনেস সেন্টার
  • বার
  • বিবিকিউ ফ্যাসিলিটিজ
  • গেইমস রুম
  • রেস্টুরেন্ট
  • লকারস
  • লাগেজ স্টোরেজ
  • টিকেট সার্ভিস
  • ট্যুর ডেস্ক
  • কারেন্সি এক্সচেঞ্জ
  • আয়রনিং
  • লন্ড্রি
  • ফ্যাক্স, ফটোকপি
  • বিজনেস সেন্টার
  • মিটিং/বাংকুয়েট ফ্যাসিলিটিজ
  • ফায়ার এক্সটিংগুইশার
  • সিসিটিভি
  • স্মোক এলার্ম
  • সিকুরিটি এলার্ম
  • সেইফটি ডিপোজিট বক্স
  • রুম সার্ভিস
  • ভি আই পি রুম ফ্যাসিলিটিজ
  • ব্রাইডাল স্যুইট
  • গিফট শপ
  • স্পা
  • স্টিম রুম
  • হট টাব/জেকুজি
  • স্পা
  • স্টিম বাথ
  • রিলেক্সেশন এরিয়া
  • ফুল বডি মাসাজ
  • হিটিং
  • শাটল সার্ভিস
আরও পড়ুন : হোটেল নুরজাহান গ্র্যান্ড, সিলেট

রুম টাইপ ও মূল্যমান

হোটেল রোজ ভিউতে সুপার ডিলাক্স (সিঙ্গেল/ডাবল/টুইন), রয়াল স্যুইট, এক্সিকিউটিভ স্যুইট, ফ্যামিলি স্যুইট, প্রেসিডেন্সিয়াল স্যুইট রুম রয়েছে। রুমের মূল্যমান প্রায় ৭ হাজার টাকা থেকে শুরু করে ৬০ হাজার টাকা পর্যন্ত রয়েছে।


হোটেল রোজ ভিউ (Hotel Rose View)

রয়েছে আরামদায়ক ও আকর্ষণীয় আবাসন ব্যবস্থাও; ছবি : সংগৃহীত


 

রুমের মূল্যমান যাচাই এবং অনলাইনে বুকিং করতে

www.kothao.com www.tripadvisor.com www.booking.com http://www.roseviewhotel.com

যোগাযোগ

মোবাইল : +88 (0821) 721835, 720492, +8801972787878, 01977200701-5 ইমেইল : info@roseviewhotel.com, sales@roseviewhotel.com ওয়েবসাইট : http://www.roseviewhotel.com ফেইসবুক : https://www.facebook.com/RoseViewHotel/

আরও পড়ুন : সিলেট বিভাগের সর্বোচ্চ পাহাড়চূড়া কালাপাহাড়, মৌলভীবাজার

যেভাবে যাবেন

হোটেল রোজ ভিউ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হতে ৮ দশমিক ৭ কিলোমিটার, সিলেট রেলওয়ে ষ্টেশন হতে ২ দশমিক ২ কিলোমিটার, শাহজালাল মাজার শরিফ হতে ৩ কিলোমিটার দূরত্বে অবস্থিত। স্থানীয় বাহনে কিংবা হোটেলের সাথে কথা বলে পিক আপ-ড্রপ অফ বা কার রেন্টাল সেবা নিতে পারেন। এছাড়াও বিভিন্ন কোম্পানির রাইড শেয়ারিং সার্ভিস ও সিলেটে চালু রয়েছে।

গুগল ম্যাপে খুঁজে পেতে : ক্লিক করুন  

সাখাওয়াত হোসেন   এস এম