দ্যা পেনিনসুলা চিটাগাং

ট্র্যাভেল বাংলাদেশ স্পেশাল : বন্দর নগরী চট্টগ্রামের অন্যতম বিজনেস হোটেল দ্যা পেনিনসুলা চিটাগাং


 (The Peninsula Chittagong)

দ্যা পেনিনসুলা চিটাগাং (The Peninsula Chittagong), চট্টগ্রাম

বন্দর নগরী চট্টগ্রামের অন্যতম বিজনেস হোটেল দ্যা পেনিনসুলা চিটাগাং; ছবি : দ্যা পেনিনসুলা চিটাগাং


 ধরণ : চার তারকা হোটেল (****)

স্থান : ৪৮৬/বি, সিডিএ এভিনিউ, ও.আর. নিজাম রোড, বুলবুল সেন্টার, জিইসি, চট্টগ্রাম ৪১০০ বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রাম। পাহাড়, সমুদ্র এবং প্রকৃতির অকৃত্রিম মায়ায় গড়ে ওঠা এই জেলা বাংলাদেশের অন্যতম পর্যটন নগরী হিসেবে খ্যাত। পর্যটন এবং ব্যবসা বাণিজ্য দুই ক্ষেত্রেই উল্লেখযোগ্য ভূমিকা পালন করায় এখানকার আবাসন খাতও বেশ এগিয়ে রয়েছে। ভ্রমণকারীদের জন্য এখানে বিভিন্ন মানের হোটেল গড়ে উঠেছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি দ্যা পেনিনসুলা চিটাগাং। চট্টগ্রাম নগরীর কেন্দ্রে জিইসি সার্কেলে গড়ে উঠেছে দ্যা পেনিনসুলা চিটাগাং হোটেলটি। চার তারকা মানের এই হোটেলটির নগরীর সেরা বিজনেস হোটেল হিসেবেও বেশ সুনাম রয়েছে।

সেন্ট্রাল প্লাজা শপিং মল থেকে মাত্র ৫ মিনিট দূরত্বে থাকা দ্যা পেনিনসুলা গ্রাহকদের বিভিন্ন আধুনিক সুযোগ সুবিধা প্রধান করছে। আউটডোর সুইমিং পুল সহ, স্পা ট্রিটমেন্ট এবং উন্নতমানের ফিটনেস সেন্টার সহযোগে এখানে রয়েছে বিলাসবহুল ভাবে থাকার ব্যবস্থাও। রয়েছে হট টাব/জেকুজি, মাসাজ, স্পা, স্টিম বাথ এর ব্যবস্থা। বার এর পাশাপাশি এখানে উন্নতমানের রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্টটিতে পাবেন দেশী, থাই, চাইনিজ এবং কোরিয়ান সহ নানান স্বাদের খাবার।

আরও পড়ুন : বাংলার ঐতিহ্যবাহী খাবার : মেজবানের শহর চট্টগ্রাম


জাঁকজমকপূর্ণ এবং আধুনিক সাজসজ্জাসম্পন্ন এই হোটেলে বিজনেস ট্রাভেলারদের জন্য মিটিং, সেমিনার বা কনফারেন্স এর সম্পূর্ণ ব্যবস্থাই রয়েছে। এখানে আছে বিজনেস সেন্টার, মিটিং রুম, ফ্যাক্স, ফটোকপি সার্ভিস। সিসিটিভি, আগুন নির্বাপক যন্ত্র সহ আধুনিক নিরাপত্তা ব্যবস্থায় গ্রাহক সেবা প্রদানের সুব্যবস্থা রয়েছে এখানে। পরিবার নিয়ে চিত্ত ভ্রমণে কিংবা ব্যবসায়িক গুরুত্বপূর্ণ কাজে দ্যা পেনিনসুলা চিটাগাং আপনার পছন্দের তালিকায় থাকতে পারে। দ্যা পেনিনসুলা চিটাগাং হোটেল টি চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশন থেকে মাত্র ২০ মিনিট দূরত্বে এবং চট্টগ্রাম শাহ্‌ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হতে মাত্র ৪৫ মিনিট দূরত্বে অবস্থিত।

জেনে নেয়া যাক দ্যা পেনিনসুলা চিটাগাং এর অন্যান্য পরিসেবা গুলো নিয়েও

• ফ্রি ওয়াইফাই

• ফ্রি পার্কিং

• লাগেজ স্টোরেজ

• ট্যুর ডেস্ক

• কারেন্সি এক্সচেঞ্জ

• লন্ড্রি

• ফ্যাক্স/ফটোকপি

• বিজনেস সেন্টার/মিটিং রুম/বাঙ্কুয়েট হল

• সেফটি ডিপোজিট রুম

• কার রেন্টাল

• রুম সার্ভিস


রুম টাইপ ও মূল্যমান

রাত্রি যাপনের জন্য দ্যা পেনিনসুলা চিটাগাং গ্রাহকদের ডিলাক্স, সুপার ডিলাক্স, এক্সিকিউটিভ টুইন ও লাক্সারি স্যুইট রুম সেবা দিয়ে থাকে। প্রতি রুমের বিনিময়ে আপনাকে প্রায় ৬ হাজার থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত মূল্যমান প্রদান করতে হবে।

আরও পড়ুন : স্নানাগার সংযুক্ত নয়নাভিরাম দৃশ্যের জন্য বিশ্বখ্যাত কিছু হোটেল


রুমের মূল্যমান যাচাই এবং অনলাইনে বুকিং করতে

www.kothao.com www.tripadvisor.com www.booking.com http://www.peninsulactg.com


যোগাযোগ :

মোবাইল : +880 17 5555 4555 ; +88 031 2850860

ইমেইল : reservation@peninsulactg.com
ওয়েবসাইট : http://www.peninsulactg.com
ফেইসবুক : https://www.facebook.com/thepeninsulachittagong


কীভাবে যাবেন :

চট্টগ্রাম শহরের প্রায় কেন্দ্রে হওয়ায় শাহ্‌ আমানত বিমানবন্দর, চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশন কিংবা বাস কাউন্টার হতে সহজেই হোটেলটিতে আসতে পারেন। সিএনজি বা এপ ভিত্তিক যানবাহন সুবিধা এভেইলএবল রয়েছে। পাশাপাশি হোটেলে যোগাযোগ করেও পিক আপ এবং ড্রপ অফ সার্ভিস নিতে পারেন।

গুগল ম্যাপে খুঁজে পেতে : ক্লিক করুন  

সাখাওয়াত হোসেন   এস এম