ওশান প্যারাডাইজ হোটেল এন্ড রিসোর্ট, কক্সবাজার

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল: পাঁচ তারকা হোটেল ওশান প্যারাডাইজ

 

ওশান প্যারাডাইজ হোটেল এন্ড রিসোর্ট (Ocean Paradise Hotel & Resort)

বিলাসবহুল ওশান প্যারাডাইজ হোটেল এন্ড রিসোর্ট; ছবি : ওশান প্যারাডাইজ


ধরণ: পাঁচ তারকা হোটেল

স্থান :

২৮-২৯ হোটেল মোটেল জোন, রোড, কক্সবাজার ৪৭০০ পৃথিবীর দীর্ঘতম অখণ্ডিত সৈকত কক্সবাজার। প্রায় ১৫০ কিলোমিটার দীর্ঘ এই সৈকতের নৈসর্গিক সৌন্দর্য একে বাংলাদেশের অন্যতম সেরা পর্যটন কেন্দ্রে রূপান্তর করে। পর্যটন মৌসুম ছাড়াও সারা বছরই এখানে দেশী-বিদেশি পর্যটকদের আনাগোনা থাকেই। বিস্তৃত বালুকাবেলা, জাউ বন, সামুদ্রিক বিচিত্র প্রবাল, ঝিনুক, বার্মিজ মার্কেট এবং সামুদ্রিক খাবার-দাবারের পসরা একে বেশ আকর্ষণীয় করে তুলেছে। পর্যটকদের জন্য কক্সবাজারে রয়েছে বিভিন্ন মানের আবাসিক হোটেল-রিসোর্ট।

কক্সবাজারের অন্যতম পাঁচ তারকা হোটেল ওশান প্যারাডাইজ হোটেল এন্ড রিসোর্ট (Ocean Paradise Hotel & Resort)। কক্সবাজার সমুদ্র সৈকতের পাশেই অবস্থিত ওশান প্যারাডাইজ হোটেল এন্ড রিসোর্টটি। আধুনিক সুযোগ, সুবিধা, নান্দনিক ডিজাইন ও সাজগোজ এবং পরিচ্ছন্ন সেবা প্রদান করে থাকে হোটেলটি। বিশালাকার বিলাসবহুল রুম, ইনডোর-আউটডোর সুইমিং পুল, বারসহ হোটেলটিতে রয়েছে স্পা, জাকুজি, বিজনেস ফ্যাসিলিটিজ, রুম সার্ভিস, প্রাইভেট বিচসহ নানান সুযোগ সুবিধা। হোটেলটিতে এছাড়াও পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি রয়েছে আধুনিক নিরাপত্তা ব্যবস্থাও।

আরও পড়ুন : সায়মন বিচ রিসোর্ট, কক্সবাজার 

ওশান প্যারাডাইজ হোটেল এন্ড রিসোর্ট (Ocean Paradise Hotel & Resort)

রয়েছে অত্যাধুনিক ও জাকঝমকপূর্ণ সেবা; ছবি : ওশান প্যারাডাইজ


জেনে নেয়া যাক ওশান প্যারাডাইজ হোটেল এন্ড রিসোর্ট এর অন্যান্য পরিসেবা গুলো নিয়েও

  • ইনডোর আউটডোর সুইমিং পুল
  • বার
  • পুলসাইড বার
  • ফিটনেস সেন্টার
  • রেস্টুরেন্ট
  • ফ্রি পার্কিং
  • এয়ারপোর্ট ট্রান্সপোর্টেশন
  • ফ্রি ইন্টারনেট
  • বিজনেস সেন্টার
  • কনফারেন্স ফ্যাসিলিটিজ
  • রুফটপ ট্যারেস
  • হট টাব
  • মাসাজ
  • স্পা
  • জেকুজি
  • লাগেজ স্টোরেজ
  • কারেন্সি এক্সচেঞ্জ
  • লন্ড্রি সার্ভিস
  • আয়রনিং ফ্যাসিলিটিজ
  • প্রাইভেট ব্যালকনি
  • রুম সার্ভিস
  • নন স্মোকিং রুম
  • সেইফটি ডিপোজিট বক্স
আরও পড়ুন : নান্দনিক মুন নেস্ট রিসোর্ট, কক্সবাজার 
ওশান প্যারাডাইজ হোটেল এন্ড রিসোর্ট (Ocean Paradise Hotel & Resort)

ওশান প্যারাডাইজের লাক্সারিয়াস আবাসন ব্যবস্থা; ছবি : ওশান প্যারাডাইজ


রুম টাইপ ও মূল্যমান

ওশান প্যারাডাইজ হোটেল এন্ড রিসোর্ট এ ডিলাক্স, সুপার ডিলাক্স, প্রিমিয়ার ডিলাক্স, এক্সিকিউটিভ প্রিমিয়ার ডিলাক্স, হানিমুন স্যুইট, জুনিয়র স্যুইট, এক্সিকিউটিভ স্যুইট, ক্রিয়েটিভ স্যুইট এবং প্রেসিডেন্সিয়াল রুম রয়েছে। রুমের মূল্যমান প্রায় ১০ হাজার থেকে শুরু করে ৫০ হাজার টাকার ঊর্ধ্বে।

রুমের মূল্যমান যাচাই এবং অনলাইনে বুকিং করতে www.kothao.com www.tripadvisor.com www.agoda.com http://www.oceanparadisehotel.com

যোগাযোগ মোবাইল : +88 09619 675 675 ইমেইল: reservation@oceanparadisehotel.com ওয়েবসাইট: http://www.oceanparadisehotel.com ফেইসবুক : https://www.facebook.com/oceanparadisehotel/

আরও পড়ুন : রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ, চট্টগ্রাম

কীভাবে যাবেন

ঢাকা, চট্টগ্রাম এবং দেশের বিভিন্ন জেলা থেকে কক্সবাজারের সরাসরি বাস রয়েছে। হোটেলটি কলাতলি বিচের পাশেই অবস্থিত। কক্সবাজার বাস টার্মিনাল থেকে ১০ মিনিট সময় এবং ২ দশমিক ৮ কিলোমিটার দূরত্বে, কক্সবাজার এয়ারপোর্ট থেকে ৪ দশমিক ১ কিলোমিটার দূরত্বে অবস্থিত। হোটেলের সাথে যোগাযোগ করে এয়ারপোর্ট সার্ভিস নিতে পারেন। অথবা স্থানীয় বা নিজস্ব বাহনে করে আসতে পারেন।

গুগল ম্যাপে খুঁজে পেতে : ক্লিক করুন


সাখাওয়াত হোসেন   এস এম


Click Here To See More