লাক্ষাদ্বীপ : নীলাভ জলের মাঝে রোমাঞ্চকর অভিজ্ঞতা

ট্র্যাভেল বাংলাদেশ স্পেশাল : ভারতের অন্যতম হানিমুন ডেসটিনেশন লাক্ষাদ্বীপ পুঞ্জ


Beach-resort-Bangaram-Island-India-Lakshadweep - britannica dot com লাক্ষাদ্বীপ পুঞ্জের অন্তর্গত বঙ্গারাম দ্বীপের একটি রিসোর্ট; ছবি : ব্রিটানিকা ডট কম[/caption] প্রকৃতিপ্রেমীদের জন্য সৌন্দর্য আস্বাদনের প্রিয় জায়গা হল সমুদ্র সৈকত। ছুটিতে সমুদের নীলাভ জল আর দিগন্ত জোড়া নীল আকাশের নিচে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য সমুদ্র সৈকতগুলো পর্যটকদের নিকট দারুণ লোভনীয় হয়ে উঠেছে। ভারতের লাক্ষাদ্বীপ (Lakshadweep) তেমনই এক পর্যটন আকর্ষণ। এই দ্বীপটি তার অবারিত সৌন্দর্য আর বিনোদনের নানা উপকরণের জন্য পর্যটকদের নিকট একটি আকর্ষণীয় হলিডে ডেসটিনেশন হিসেবে জনপ্রিয়তা পেয়েছে। নীল-সবুজের মায়ায় জোড়ানো আদিম সৌন্দর্য, সৈকতে আছড়ে পড়া ঢেউ আর শঙ্খচিল এর কলরবে হারাতে চলে যেতে পারেন লাক্ষাদ্বীপে। নাগরিক জীবনের কোলাহল থেকে দূরে সৌন্দর্যের অপার লাক্ষাদ্বীপে বিনোদনের নানান আয়োজনে মন হয়ে উঠবে প্রফুল্ল আর চনমনে। ভারতের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় কেরালার উপকূল থেকে প্রায় ২০০- ৩০০ কিলোমিটার দূরে এই দ্বীপটি অবস্থিত। ভারতের অন্যতম সেরা এই সামুদ্রিক ডেসটিনেশনটি মূলত দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জটি প্রায় ৩২ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত। এটি আরব সাগরে অবস্থিত। হানিমুন ডেসটিনেশন হিসেবে এই দ্বীপপুঞ্জটির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ফিরোজা নীলাভ জল, সমুদ্র-সৈকত আর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সবুজ-নীলের ছড়াছড়ির মাঝে শঙ্খনীলের উড়ে চলা এই দ্বীপকে করেছে অতুলনীয়। বিনোদনের বিভিন্ন উপকরণ, সানবাথ আর নীলাভ জলে জলকেলি করে এখানে আপনি স্মরণীয় এক অবকাশ কাটাতে পারবেন। আরও পড়ুন : গোয়া : অনিন্দ্য সুন্দর সৈকতের রাণী  [caption id="attachment_20658" align="aligncenter" width="821"]
scuba diving in Lakshadweep - Tripbeam Dot Com

লাক্ষাদ্বীপে উপভোগ করতে পারবেন স্কুবা ডাইবিংসহ রোমাঞ্চকর সব ওয়াটার গেমস; ছবি : ট্রিপ বিম ডট কম


লাক্ষাদ্বীপ সমুদ্র-সৈকত ও প্রবালের এক বদ্ধ-ভূমি। এখানকার সাদা ও উজ্জ্বল বালুকাময় সৈকত, রৌদ্র স্নান, সূর্যাস্তের চমৎকার দৃশ্য আপনাকে করবে বিমোহিত। ছুটির দিনগুলো বেশ আয়েস করে সমুদ্র পাড়ে কেটে যাবে। এখানকার দ্বীপগুলোতে বিভিন্ন পাখিদের উড়ে চলা, নারিকেল গাছের হাওয়া,প্রবালের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। সবুজাভ জলে সাঁতার কেটে এসে গা এলিয়ে পছন্দের পানীয় পান করতে করতে সামনের অবারিত সৌন্দর্য উপভোগ করা অনেক বেশি আনন্দের হয়ে উঠবে।

এই দ্বীপে ৫টি প্রবাল- প্রাচীর এবং ১৭টি নির্জন দ্বীপপুঞ্জ আছে। লাক্ষাদ্বীপে পর্যটকদের জন্য রোমাঞ্চকর নানান আয়োজন আছে। এখানে আপনি স্ক্যুবা ডাইভিং, স্নরকেলিং, কায়্যাকিং, ক্যানোয়িং, উইন্ড সার্ফিং, ইয়াচটিংসহ বিভিন্ন ওয়াটার গেমসের সুযোগ পাবেন। কাভারত্তি, কাডমট, কিলত্তন, কালপেনি, আগত্তি, আমিনি, আন্দ্রোত, চেট্টলাট, মিনিকয়, বঙ্গারাম এবং বিত্রা এই দ্বীপগুলি নিয়েই লাক্ষাদ্বীপ গঠিত হয়েছে। চলুন তাহলে এক নজরে এখানকার কয়েকটি দ্বীপ দেখে আসা যাক।

কাভারত্তি : 


Kavaratti - Coral Paradise লাক্ষাদ্বীপ

নীল জলের মাঝে সবুজ ছড়ানো মায়াময় কাভারত্তি দ্বীপ; ছবি : পিন্টারেস্ট


চমৎকার এই দ্বীপটিতে একটি দারুণ উপহ্রদ আছে। পর্যটকদের বিনোদনের জন্য এখানে অনেকগুলো ওয়াটার গেমসের ব্যবস্থা আছে। এছাড়া এখানে প্রাচীন স্থাপত্যের নান্দনিক কিছু মসজিদ ও সামুদ্রিক এ্যাকোরিয়াম দেখতে পাবেন।   শান্ত সুন্দর এই দ্বীপে সান-বাথের পাশাপাশি স্নোর্কেলিং ও সুইমিংও করতে পারবেন। স্কুবা ডাইভিংয়ে যারা আগ্রহী তাদের জন্য এখানে আছে দ্যা ডলফিন ডাইভ সেন্টার ।

আরও পড়ুন : উটি : তামিলনাড়ুর অপূর্ব এক শৈল শহর

মিনিকয় :


minicoy

অর্ধচন্দ্রাকৃতির চমৎকার মিনিকয় দ্বীপ; ছবি : ট্র্যাভেল লাইফ জার্নি


 এই দ্বীপটি দেখতে অর্ধচন্দ্রের মতো এবং এখানে বিশাল একটি উপহ্রদ আছে। এই দ্বীপে ১৮৮৫ সালে নির্মিত একটি লাইট-হাউস দেখতে পাবেন। পর্যটকদের থাকার জন্য এই দ্বীপে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত কটেজ আছে।   এখানে সৈকতে স্নানের জন্য চেঞ্জিং রুম এবং বিভিন্ন ওয়াটার গেমসের ব্যবস্থা রয়েছে।

আগত্তি দ্বীপ :


Agatti-Island-on-Lakshadweep লাক্ষাদ্বীপ

লাক্ষাদ্বীপের প্রবেশপথ হিসেবে খ্যাত আগত্তি দ্বীপে নারকেল গাছের পাড়, নান্দনিক সমুদ্র-সৈকত, প্রবাল-দ্বীপের দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে; ছবি : ট্রাভেলার্স অব ইন্ডিয়া


এই দ্বীপটি লাক্ষাদ্বীপের প্রবেশপথ। এখানে বিমান বন্দর থাকার কারণে এখান থেকে হেলিকপ্টারে চড়ে দ্বীপের আকাশে উড়ে বেড়াতে পারবেন। এর পশ্চিম পাশের নারকেল গাছের পাড়, নান্দনিক সমুদ্র-সৈকত, প্রবাল-দ্বীপের দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। এখানকার উপহ্রদগুলো একেকটি সৌন্দর্যের ভাণ্ডার। এছাড়া এখানে ক্যানোয়িং, স্নোর্কেলিং এবং কায়াকিং করার ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন : চিলিকা হ্রদ : বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লবণাক্ত হ্রদ

বঙ্গারাম :


Bangaram_Island,_Lakshadweep লাক্ষাদ্বীপ

নীল জল ও সবুজ গাছগাছালি ঘেরা নির্জন বঙ্গারাম দ্বীপ, ছবি : উইকিপিডিয়া কমনস


 বঙ্গারাম জনবসতিহীন ক্ষুদ্র একটি দ্বীপ। এর সৈকতগুলো পর্যটকদের জন্য অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে। নারিকেল গাছের ছায়া,বিভিন্ন রঙের মাছ এবং রঙিন নৌকা এই দ্বীপটিকে করে তুলেছে আকর্ষণীয়। এখানে গভীর সমুদ্রে মাছ ধরা, র‍্যাফটিং, স্ক্যুবা ডাইভিং ও স্নোর্কেলিং করে সময় কাটিয়ে দিতে পারবেন।

কাডমট :


Kadmat Island

মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ ও রোমাঞ্চকর অভিজ্ঞতার কাডমট দ্বীপ; ছবি : ট্র্যাভেল লাইফ ডট কম


রৌদ্র স্নান ও ওয়াটার গেমসের জন্য এই দ্বীপটি চমৎকার একটি জায়গা। এই দ্বীপের আছে অতুলনীয় প্রাকৃতিক শোভা। এছাড়া পর্যটকদের জন্য এখানে স্ক্যুবা ডাইভিং, স্নরকেলিং এবং সুইমিং করার সকল সুব্যবস্থা আছে।  

রুবাইদা আক্তার   এস এম