মেঘের রাজ্য সাজেক ভ্রমণে টিজিবি বাহিনী (এপ্রিল ০৮)

এক নজরে পুরো ট্রিপঃ

যাত্রার তারিখঃ ০৮ এপ্রিল রাত ১০.০০ টা

ফেরার তারিখঃ ১১ এপ্রিল সকাল ৫.০০ মিনিটে (আনুমানিক)

প্যাকেজ প্রাইসঃ ৫৫০০/- (এক রুমে ৪ জন শেয়ার)

ট্যুর মেম্বারঃ ২৪-৩৬ জন

বুকিংয়ের শেষ দিনঃ ১০ই এপ্রিল

বিস্তারিতঃ

বাংলাদেশের পাহাড়ি এলাকায় অল্পদিনের মধ্যে পর্যটকদের কাছে আকর্ষণীয় ভ্রমণ-গন্তব্য হয়ে উঠেছে সাজেক। রাঙামাটি জেলার সর্বউত্তরে বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত এই ‘সাজেক ভ্যালি’র ওপারে ভারতের মিজোরাম রাজ্য আর এপাড়ে পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্যের অপার লীলাক্ষেত্র এই এলাকা। ‘রুইলুই পাড়া’ এবং ‘কংলাক পাড়া’র সমন্বয়ে গঠিত সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন ৭০২ বর্গমাইল।

পাহাড় সবসময় কোন না কোন ভাবে আপনাকে মুগ্ধ করবেই, তেমনি হঠাৎ বৃষ্টির সাথে আবির্ভূত রংধনু অথবা ভরদুপুরে চারিদিক আন্ধকারাচ্ছন্ন করে মেঘ ছুয়ে যাওয়া আপনাকে অনন্তকালের কোন কল্পনার আবেশে মুড়িয়ে দেবে। সাজেক শীতের মৌসুমে মেঘের স্পর্শও মেলে এখানে। এই আমাদের মেঘের দেশ সাজেক।
এমন কিছু সময়ের সাক্ষী হওয়ার আশায় আমাদের সাজেকের উদ্দেশ্যে যাত্রা।

ভ্রমণের সম্ভাব্য বর্ণনাঃ
-০৮ তারিখ রাতে কলাবাগান থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা।
-১৯ তারিখ সকালে আমরা নাস্তা সেরে সাজেকের উদ্দেশ্যে যাত্রা করবো। সাজেকের গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে বিকাল ৪ ঘটিকায় চলে যাব কংলাক পাড়া। অইখানে সূর্য অস্ত দেখে সন্ধ্যার মধ্যে চলে আসবো।এসে চা-কফি খেয়ে আমাদের টিজিবির নিজস্ব রিসোর্টের ওপেন স্পেসে গানের আসর,আড্ডা চলবে ।
-১০ তারিখ সাজেকের উল্লেখযোগ্য পয়েন্ট গুলো ঘুরব এবং এ দিন সকালেই গ্রুপ ছবি তুলব সবাই টিজিবির টি শার্ট পড়ে। সকালে নাস্তা খেয়ে,সকাল ১০.০০ এসকর্টে রওয়ানা হব খাগড়াছড়ির উদ্দেশ্যে। খাগড়াছড়ি এসে দুপুরের খাবার খেয়ে আলু টিলা,তারেং,জেলা পরিষদ পার্ক ঘুরে রাতের খাবার খেয়ে বাসে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবো।
-১১ তারিখ সকাল ৫.৩০ ঘটিকায় ঢাকা থাকবো ইনশাআল্লাহ ।


খাবার মেনুতে যা যা থাকছেঃ
-প্রথম দিন সকালঃ পরটা-ডিম-ডাল ভাজি-চা-মিনারেল ওয়াটার।
-প্রথম দিন দুপুরঃ ভাত+পাহাড়িদের বিখ্যাত খাবার বেম্বো চিকেন+পাহাড়ি মিক্স সবজি+আলু ভর্তা+সালাদ+ডাল+মিনারেল ওয়াটার।
-প্রথম দিন রাতঃ স্পেশাল বার-বি-কিউ চিকেন+পরটা+ সালাদ+ সবজি+সস+কোল্ড ড্রিংকস,মিনারেল ওয়াটার।
-দ্বিতীয় দিন সকালঃ ভূনা খিচুড়ী+ ডিম + চাটনী + সালাদ + মিনারেল ওয়াটার।
-দ্বিতীয় দিন দুপুরঃ ভাত+হাঁস ভূনা+সবজি+ মাশরুম ভাজি/শুটকি ভর্তা+ডাল+কোল্ড ড্রিংকস।
-দ্বিতীয় দিন রাতঃ ভাত+গরুর মাংস+বেগুন/আলু/মাছ ভর্তা+সবজি+ডাল+মিনারেল ওয়াটার ।

প্যাকেজে থাকছেঃ
- ০৯ তারিখ সকালের খাবার থেকে শুরু করে আসার দিন রাতের খাবার সহ প্রতিদিন ৩ বেলা খাবার ।
- ঢাকা -খাগড়াছড়ি- ঢাকা নন এ/সি বাস এর টিকেট
- চাঁদের গাড়ির (চান্দের গাড়ির) সকল খরচ
- রিসোর্টে থাকার খরচ
- সাজেক ঢোকার টিকেট
- আলু টিলা প্রবেশ ফি
- সাথে পাচ্ছেন ট্যুর গ্রুপ বিডির একটি টি-শার্ট ।

প্যাকেজে থাকছে নাঃ
-কোন ব্যক্তিগত খরচ
-কোন ঔষধ
-কোন প্রকার বীমা

যা সাথে নেওয়া উচিত:
- রবি /এয়ারটেল/ টেলিটক সিম। (জিপি এবং বাংলা লিংক এর নেট নেই)
- মশা থেকে বাঁচার জন্য অডোমস
- গামছা নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়
- সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
- ব্রাশ ,প্রয়োজনীয় ঔষধ
- মোবাইলের রেইন কভার (বৃষ্টি হলেও ভিডিও ও ছবি তোলার জন্য,এবং মোবাইলের প্রোটেকশন এর জন্য)
- ক্যমেরা এবং এর এক্সট্রা ব্যাটারি
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক (সাজেকে বিদ্যুৎ নেই,তবে জেনারেটর আছে,তবে তা যথেষ্ট নয়)।

বুকিং করার আগেঃ
* ট্রিপ কনফার্মেশন এর উপর ভিত্তি করে বাসের সিট এবং রিসোর্ট দেয়া হবে।
* এই ট্রিপ এ মোটামুটি হাঁটতে হতে পারে বিভিন্ন যায়গায়, যদিও খুব বেশি নয়।
* কেও আলাদা রুম নিতে চাইলে সেই ক্ষেত্রে কথা বলতে হবে আর জানাতে হবে আগে থেকেই, সম্ভব হলে করা হবে। অন্যথায় মেয়েরা আলাদা রুমে, ছেলেরা আলাদা রুমে থাকার ব্যবস্থা করা হবে।

শর্ত সমুহঃ
১- প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
২- ভ্রমণ কালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
৩- ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
৪- আমরা শালীনতার মধ্যে থেকে সরবোচ্য আনন্দ উপভোগ করব।
৫- প্রতিটি যায়গা ই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন টুরিসম এর কোন ক্ষতি না হয়, সেটা সরবোচ্য প্রাধান্য দিতে হবে।
৬- অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
৭- স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
৮- কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে গ্রুপের অন্য সবার সাথে সিদ্ধান্ত নিয়ে।
৯- দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই যে কোন প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে ।
১০- এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ। এখানে কোন প্রকার অশ্লীলতার কোন রকম সুযোগ নেই। কোন রকম অসৎ উদ্দেশ্যে যদি কেও আমাদের সাথে ভ্রমণে যান, সেটি বুঝে যেতে আমাদের খুব বেশি সময় লাগে না। এবং সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিবো।

রিফান্ড পলিসিঃ
* আয়োজকদের পক্ষ থেকে সমস্যা বা যেকোন কারণে ট্যুর ক্যান্সেল হলে ১০০% রিফান্ড পাওয়া যাবে।
* ট্যুরের ১ সপ্তাহ আগে বুকিং ক্যানসেল করলে ৮০% রিফান্ড পাওয়া যাবে।
* ট্যুরের ২-৬ দিন আগে বুকিং ক্যানসেল করলে ৪০% রিফান্ড পাওয়া যাবে।
* ট্যুরের ১ দিন আগে বা ট্যুরের দিন ক্যানসেল করলেও কোন রিফান্ড পাওয়া যাবে না।
* রিফান্ড বিষয়ে আপনার যাবতীয় সমস্যার কথা জানাতে ও তথ্য জানতে hi.travelbd@gmail.com-এ মেইল করতে হবে।

করোনা সতর্কতাঃ
* ট্যুরের সময়ে সঠিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে হবে এবং সবসময় মাস্ক ব্যবহার করতে হবে।
* করোনার যেকোন লক্ষণ কারো মধ্যে দেখা গেলে তার ট্যুর সঙ্গে সঙ্গে ক্যানসেল করা হবে।

বুকিং করতে কল করতে পারেন: ০১৭৩৩৮০৬৮৮০

৳5500.00 / Person