সায়মন বিচ রিসোর্ট, কক্সবাজার

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : কক্সবাজারের প্রথম বেসরকারি হোটেল সায়মন বিচ রিসোর্ট

সায়মন বিচ রিসোর্ট (Sayeman Beach Resort) 2

আকর্ষণীয় সায়মন বিচ রিসোর্ট; ছবি : সায়মন বিচ রিসোর্ট


ধরণ : চার তারকা হোটেল

স্থান : ম্যারিন ড্রাইভ রোড, কলাতলি, কক্সবাজার-৪৭০০ পর্যটন শিল্পে বাংলাদেশের সেরা গন্তব্য কক্সবাজার। সু-দীর্ঘ বালুকাবেলা, অপার সমুদ্রের নীল জলরাশির মাঝে অবসর কাটাতে ছুটে আসা পর্যটকদের আনাগোনা সারা বছরই কম-বেশি দেখা যায় এখানে। সমুদ্রের বিশালতার মাঝে যান্ত্রিক, একঘেয়ে জীবনকে পরিত্রাণ দিতে দেশ-বিদেশ থাকা নানান পর্যটকই ছুটে আসেন এখানে। আর এই বিশাল পর্যটকের জন্য রাত্রি যাপনের ব্যবস্থা করতে কক্সবাজারে রয়েছে কয়েকশ হোটেল রিসোর্ট।

অত্যাধুনিক ও বিলাসবহুল আবাসন ব্যবস্থা নিয়ে সায়মন বিচ রিসোর্ট (Sayeman Beach Resort) এর মধ্যে উল্লেখযোগ্য একটি । কক্সবাজারের ম্যারিন ড্রাইভ রোডে অবস্থিত বিচ ঘেঁষা সায়মন বিচ রিসোর্ট ৪ তারকা মানের হোটেল। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হোটেলটি কক্সবাজারের প্রথম বেসরকারি হোটেল। বিলাসবহুল এই হোটেলটির একদম সম্মুখেই রয়েছে সমুদ্র। অত্যাধুনিক সেবা নিশ্চিত করতে হোটেলটি রয়েছে নিজস্ব বিচ, ইনফিনিটি পুল, বারসহ উন্নতমানের রুম। উপভোগ করতে পারবেন জেট স্কি, কায়াক, সার্ফ বোর্ড, বিচ বাইকসহ বিভিন্ন বিচ এক্টিভিটিও।

আরও পড়ুন : নান্দনিক মুন নেস্ট রিসোর্ট, কক্সবাজার

এছাড়াও সায়মন বিচ হোটেলের রয়েছে ফ্রি পার্কিং ফ্যাসিলিটিজ, এয়ারপোর্ট শাটল, গেইমস রুম, বিজনেস ফ্যাসিলিটিজসহ স্পা, মাসাজ, ফিটনেস সেন্টারের সুব্যবস্থাও। পর্যাপ্ত নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে হোটেলটিতে পর্যটকদের সেবা প্রদান করা হয়।


সায়মন বিচ রিসোর্ট (Sayeman Beach Resort) 2

বিচ সারপ্রাইজ, উন্নতমানের রেস্টুরেন্ট, স্পা সহ নানান আন্তর্জাতিক মানের সুবিধা প্রদান করছে হোটেলটি; ছবি : সায়মন বিচ রিসোর্ট


 

জেনে নেয়া যাক সায়মন বিচ রিসোর্ট এর অন্যান্য পরিসেবা গুলো নিয়েও

  • ফ্রি পার্কিং
  • প্রাইভেট বিচ
  • বিবিকিউ ফ্যাসিলিটিজ
  • ইনডোর গেইম
  • বিচ এক্টিভিটি (জেট স্কি, কায়াক, সার্ফ বোর্ড, বিচ বাইক)
  • ইনডোর আউটডোর পুল
  • বার
  • রেস্টুরেন্ট
  • লাগেজ স্টোরেজ
  • টিকেট সার্ভিস
  • শু শাইন
  • আয়রনিং ও লন্ড্রি
  • ফ্যাক্স/ফটোকপি
  • মিটিং/বাঙ্কুয়েট হল
  • সেইফটি ডিপোজিট বক্স
  • এয়ারপোর্ট শাটল
  • কার রেন্টাল সার্ভিস
  • গিফট শপ
  • ব্রাইডাল স্যুইট
  • রুম সার্ভিস
  • মাসাজ
  • স্পা এন্ড ওয়েলনেস সেন্টার
  • ফিটনেস সেন্টার
আরও পড়ুন : মারমেইড ইকো রিসোর্ট

রুম টাইপ ও মূল্যমান


সায়মন বিচ রিসোর্ট (Sayeman Beach Resort) 2

রুম থেকেই উপভোগ করতে পারবেন সমুদ্রকে; ছবি : সায়মন বিচ রিসোর্ট


[সায়মন বিচ রিসোর্টে সুপার ডিলাক্স টুইন, সুপার ডিলাক্স কিং, ইনফিনিটি সি ভিউ, জুনিয়র স্যুইট, প্যানরোমা ওশান স্যুইট রুম রয়েছে। রুমের মূল্যমান প্রায় ১০ হাজার টাকা থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত।

রুমের মূল্যমান যাচাই এবং অনলাইনে বুকিং করতে

www.kothao.com www.tripadvisor.com www.booking.com https://sayemanbeachresort.bookingjini.com/

আরও পড়ুন : সুগন্ধা বিচ: কক্সবাজারের দর্শনীয় বিচ পয়েন্টগুলোর একটি

যোগাযোগ :

মোবাইল : +88 09610 777 888, +88 01755691917 ইমেইল : https://sayemanresort.com ওয়েবসাইট : https://sayemanresort.com ইউটিউব : https://www.youtube.com/channel/UCAgtlGd8X9uRA7DU7b6v6Ng ফেইসবুক : https://www.facebook.com/SayemanBeachResort ইন্সটাগ্রাম : https://www.instagram.com/sayemanresort/


যেভাবে যাবেন : সায়মন বিচ রিসোর্ট কক্সবাজার এয়ারপোর্ট হতে ৪ দশমিক ৭ কিলোমিটার এবং কক্সবাজার বাস টার্মিনাল হতে ২ দশমিক ৮ কিলোমিটার দূরত্বে কলাতলি বিচে অবস্থিত। হোটেলের সাথে যোগাযোগ করে এয়ারপোর্ট পিক আপ ড্রপ অফ সেবা নিতে পারেন অথবা স্থানীয় বাহনে করে হোটেলে আসতে পারেন।

গুগল ম্যাপে খুঁজে পেতে : ক্লিক করুন  

সাখাওয়াত হোসেন   এস এম