সারাদেশ থেকে কীভাবে যাবেন সৈয়দ শামসুল হকের কুড়িগ্রামে?

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত দুই নারী মুক্তিযোদ্ধার একজন কুড়িগ্রামের

kurigram-district ছবি : সংগৃহীত

 রংপুর বিভাগের একটি জেলা হচ্ছে কুড়িগ্রাম। প্রাগৈতিহাসিক আদিম সভ্যতার লীলাভূমি এই কুড়িগ্রাম। মুক্তিযুদ্ধের সময় ১১ নং সেক্টরের অধীন কুড়িগ্রাম জেলার নিজ গ্রাম শংকর মাধবপুরে যুদ্ধ করেছেন বীরপ্রতীক তারামন বিবি। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের জন্ম ও এই জেলাতেও। এছাড়াও কুড়িগ্রামের যা বিখ্যাত তা হচ্ছে চান্দামারি মসজিদ, উলিপুরে মুন্সিবাড়ী, চিলমারী বন্দর। চলুন জেনে নিই সারাদেশের ৮টি বিভাগ থেকে কীভাবে কুড়িগ্রাম যাবেন সে সম্পর্কে।

রংপুর থেকে কুড়িগ্রাম :

স্থলপথ : রংপুর থেকে বাস বা ট্রেন দু-ধরনের সার্ভিস রয়েছে কুড়িগ্রামে যাওয়ার জন্য। কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন এই রুটে নিয়মিত চলাচল করে।

ঢাকা থেকে কুড়িগ্রাম :

আকাশপথ : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে বিমানে রংপুরের সৈয়দপুর বিমানবন্দর বিমানে যেতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা এই রুটে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে। রংপুর থেকে এরপর কুড়িগ্রাম যেতে পারবেন।

স্থলপথ : এসবি সুপার কোচ, হক সুপার কোচ ইত্যাদি পরিবহনের বাসে সরাসরি ঢাকা থেকে কুড়িগ্রাম যেতে পারবেন। এছাড়াও এই রুটে রেল সার্ভিস রয়েছে। লালমনি এক্সপ্রেস এই রুটে চলাচল করে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

চট্টগ্রাম থেকে কুড়িগ্রাম :

আকাশপথ : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমে বিমানে করে আপনাকে ঢাকায় আসতে হবে। এরপর ঢাকা থেকে বিমানে রংপুর যেতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা এই রুটে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে।

স্থলপথ : চট্টগ্রাম থেকে বাস বা ট্রেনে আপনাকে ঢাকায় আসতে হবে। এরপর ঢাকা থেকে যেকোনো মাধ্যমে কুড়িগ্রাম যেতে পারবেন। সহজ বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট ক্রয় করতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

বরিশাল থেকে কুড়িগ্রাম :

আকাশপথ : বরিশাল বিমানবন্দর থেকে বিমানে করে প্রথমে ঢাকায় আসতে হবে আপনাকে। এরপর ঢাকা থেকে বিমানে রংপুর যেতে পারবেন। রংপুর থেকে এরপর কুড়িগ্রাম যেতে পারবেন। বরিশাল বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউ এস বাংলা ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে।

স্থলপথ : তুহিন পরিবহনসহ বিভিন্ন পরিবহন কোম্পানির বাসে সরাসরি বরিশাল থেকে রংপুরে যেতে পারবেন। রংপুর থেকে এরপর কুড়িগ্রাম যেতে হবে আপনাকে।

রাজশাহী থেকে কুড়িগ্রাম :

আকাশপথ : রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে বিমানে ঢাকায় আসতে পারবেন। এরপর ঢাকা থেকে বিমানে রংপুর যেতে পারবেন। রংপুর থেকে এরপর কুড়িগ্রাম যেতে হবে। বিমান বাংলাদেশ এবং ইউ এস বাংলা এই রুটে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে।

স্থলপথ : রাজশাহী থেকে রংপুরের বাস পাবেন। এসব বাসে রাজশাহী থেকে রংপুর হয়ে কুড়িগ্রাম যেতে পারবেন।

খুলনা থেকে কুড়িগ্রাম :

আকাশপথ : যেহেতু খুলনায় কোনো বিমানবন্দর নেই, তাই বিমানে যেতে চাইলে আপনাকে যশোরে যেতে হবে। যশোর বিমানবন্দর থেকে বিমানে ঢাকা আসতে পারবেন। যশোর থেকে তিনটি এয়ারলাইন্স কোম্পানি তথা বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউ এস বাংলা ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। এরপর ঢাকা থেকে বিমানে রংপুর যেতে পারবেন। রংপুর থেকে কুড়িগ্রাম যেতে পারবেন।

স্থলপথ : চিলাহাটি খুলনা রুটের রুপসা এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস ইত্যাদি ট্রেনে খুলনা থেকে রংপুর যেতে পারবেন। বাস সার্ভিসও পাবেন এই রুটে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

সিলেট থেকে কুড়িগ্রাম :

আকাশপথ : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলাসহ বিভিন্ন সংস্থা একাধিক ফ্লাইট পরিচালনা করে। এসব ফ্লাইটে আপনি ঢাকায় আসতে পারবেন। এরপর ঢাকা থেকে বিমানে রংপুর যেতে পারবেন। রংপুর থেকে কুড়িগ্রাম যেতে পারবেন।

স্থলপথ : সিলেট থেকে বাস বা ট্রেনে প্রথমে ঢাকায় আসতে হবে আপনাকে। এরপর ঢাকা থেকে কুড়িগ্রাম যেতে পারবেন। সহজবিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট ক্রয় করতে পারবেন। সোহাগ, গ্রিন লাইন, এনাসহ বিভিন্ন পরিবহনের বাস পাবেন ঢাকায় আসার জন্য। সহজ ও বিডিটিকিটে অনলাইনে বাসের টিকিট ক্রয় করতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

ময়মনসিংহ থেকে কুড়িগ্রাম :

স্থলপথ : ময়মনসিংহ থেকে রংপুরগামী বেশ কিছু বাস পাবেন। যশোদা পরিবহন, বাহন পরিবহনসহ ইত্যাদি বাস এই রুটে চলাচল করে। রংপুর থেকে কুড়িগ্রাম যেতে পারবেন।