সারাদেশ থেকে যেভাবে যাবেন কান্তজিউ আর লিচুর শহর দিনাজপুরে?

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল উত্তরবঙ্গের ১৬টি জেলার মধ্যে বৃহত্তম জেলা দিনাজপুর

dinajpur maps
ছবি : সংগৃহীত
 

 রংপুর বিভাগের একটি জেলা হচ্ছে দিনাজপুর। হিমালয় পর্বতের ভগ্নীরুপে জন্ম নেয়া বরেন্দ্র ভূমির জেলা এই দিনাজপুর। দিনাজপুরের ঘুঘুডাঙ্গা জমিদার বাড়ি, সিংড়া জাতীয় উদ্যান, স্বপ্নপুরী, নয়াবাদ মসজিদ, রামসাগর দিঘী, দিনাজপুরের প্রত্ম নিদর্শন, দীপশিখা স্কুল, রাজা দিনাজের রাজবাড়ি, কুন্দারনপুর, কান্তজিউ মন্দির বিখ্যাত। চলুন জেনে নিই দেশের ৮টি বিভাগ থেকে কিভাবে দিনাজপুর যেতে পারবেন সে সম্পর্কে।

রংপুর থেকে দিনাজপুর : স্থলপথ : রংপুর থেকে বাস বা ট্রেন যেকোনো মাধ্যমে দিনাজপুর যেতে পারবেন। দোলনচাঁপা এক্সপ্রেস, রামসাগর এক্সপ্রেস ইত্যাদি ট্রেন এই রুটে চলাচল করে।

ঢাকা থেকে দিনাজপুর : আকাশপথ : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে রংপুরের সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমানে যেতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা এই রুটে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে। এরপর রংপুর থেকে দিনাজপুরে যেতে পারবেন।

স্থলপথ : হানিফ, নাবিলসহ বিভিন্ন জনপ্রিয় পরিবহন সংস্থার বাসে ঢাকা থেকে দিনাজপুর যেতে পারবেন। সহজবিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়াও দ্রুতযান এক্সপ্রেস, একতা এক্সপ্রেস ইত্যাদি ট্রেনেও ঢাকা থেকে দিনাজপুরে যেতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

চট্টগ্রাম থেকে দিনাজপুর : আকাশপথ : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমে বিমানে করে আপনাকে ঢাকায় আসতে হবে। এরপর ঢাকা থেকে বিমানে রংপুর যেয়ে বাস বা ট্রেনে দিনাজপুর যেতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা এই রুটে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে।

স্থলপথ : চট্টগ্রাম থেকে বাস বা ট্রেনে আপনাকে ঢাকায় আসতে হবে। এরপর ঢাকা থেকে যেকোন মাধ্যমে রংপুর যেতে পারবেন। এছাড়াও বেশ কিছু বাস চট্টগ্রাম থেকে দিনাজপুরে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে। সহজ বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট ক্রয় করতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

বরিশাল থেকে দিনাজপুর : আকাশপথ : বরিশাল বিমানবন্দর থেকে বিমানে করে প্রথমে ঢাকায় আসতে হবে আপনাকে। এরপর ঢাকা থেকে বিমানে রংপুর যেয়ে এরপর দিনাজপুর যেতে পারবেন। বরিশাল বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউ এস বাংলা ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে।

স্থলপথ : গোল্ডেন লাইন পরিবহনের বাসে সরাসরি বরিশাল থেকে দিনাজপুরে যেতে পারবেন। ভাড়া আনুমানিক ৮০০ টাকা।

রাজশাহী থেকে দিনাজপুর : আকাশপথ : রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে বিমানে ঢাকায় আসতে পারবেন। এরপর ঢাকা থেকে বিমানে রংপুর যেতে পারবেন। রংপুর থেকে এরপর দিনাজপুরে যেতে হবে আপনাকে। বিমান বাংলাদেশ এবং ইউ এস বাংলা এই রুটে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে।

স্থলপথ : রাজশাহী থেকে দিনাজপুরে যাওয়ার জন্য বাস বা ট্রেন পাবেন। বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন এই রুটে চলাচল করে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

খুলনা থেকে দিনাজপুর : আকাশপথ : যেহেতু খুলনায় কোন বিমানবন্দর নেই, তাই বিমানে যেতে চাইলে আপনাকে যশোরে যেতে হবে। যশোর বিমানবন্দর থেকে বিমানে ঢাকা আসতে পারবেন। যশোর থেকে তিনটি এয়ারলাইন্স কোম্পানি তথা বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউ এস বাংলা ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। এরপর ঢাকা থেকে বিমানে রংপুর যেতে পারবেন। রংপুর থেকে এরপর দিনাজপুর যেতে হবে আপনাকে।

স্থলপথ : চিলাহাটি খুলনা রুটের রুপসা এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস ইত্যাদি ট্রেনে খুলনা থেকে রংপুর যেতে পারবেন। এরপর রংপুর থেকে দিনাজপুর যেতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

সিলেট থেকে দিনাজপুর : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরথেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলাসহ বিভিন্ন সংস্থা একাধিক ফ্লাইট পরিচালনা করে। এসব ফ্লাইটে আপনি ঢাকায় আসতে পারবেন। এরপর ঢাকা থেকে বিমানে রংপুর যেতে পারবেন। রংপুর থেকে এরপর দিনাজপুর যেতে হবে আপনাকে।

স্থলপথ : হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন ইত্যাদি কোম্পানির বাসে সরাসরি সিলেট থেকে দিনাজপুরে যেতে পারবেন। এছাড়াও সিলেট থেকে বাস বা ট্রেনে ঢাকায় এসে এরপর দিনাজপুরে যেতে পারবেন। সহজবিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট ক্রয় করতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

ময়মনসিংহ থেকে দিনাজপুর : আকাশপথ : ময়মনসিংহ থেকে ঢাকায় বাস বা ট্রেনে আসতে পারেন। এরপর ঢাকা থেকে বিমানে রংপুর যেতে পারবেন। রংপুর থেকে এরপর দিনাজপুর যেতে হবে আপনাকে।

স্থলপথ : রয়েল পরিবহন, তৃপ্তি পরিবহন ইত্যাদি পরিবহন কোম্পানির বাসে সরাসরি ময়মনসিংহ থেকে দিনাজপুরে যেতে পারবেন।  


মোঃ খালিদ বিন জামান     এস এম