ছাদের রেস্তোরাঁয় প্রকৃতির সাথে চলুক উদরপূর্তিও

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল: ঢাকার কয়েকটি জনপ্রিয় রুফটপ রেস্তোরাঁ

প্রতিদিনের একঘেয়ে খাবারের মেন্যুতে একটু ভিন্নতা আনাই হোক বা প্রিয়জনদের সাথে আড্ডা দিতে দিতে একটু মুখরোচক খাবার খাওয়া যেকোনো কারণেই হোক না কেন দলবেঁধে সবাই যায় পছন্দের কোন রেস্তোরাঁয়। আর আজকের সামাজিক মাধ্যমের যুগে খাবারের সাথে ভালো সেলফি তোলাও চাহিদা হয়ে দাঁড়িয়েছে। যান্ত্রিক শহরে প্রিয়জনদের সাথে ভালো একটি সময় কাটাবার সুযোগ করে দিয়েছে রেস্টুরেন্টগুলো। খাবারের সাথে সাথে প্রকৃতিকেও উপভোগ করা যায় এখানে। বলা হচ্ছে ঢাকা শহরের রুফটপ রেস্টুরেন্টের কথা। ঢাকায় বেশ কয়েকটি জনপ্রিয় রুফটপ রেস্টুরেন্ট হলো- লেক টেরেস, ক্যাফে দ্রুম, পিকাসো, বার্ডস আই রেস্টুরেন্ট, মেহেদী মার্ট রুফটপ বার্বিকিউ, পিকাসো রেস্টুরেন্ট, ফোর এফএস কিচেন, স্ট্রিট বারবিকিউ ইত্যাদি।

আরও পড়ুন : ভিন্নধর্মী রেস্টুরেন্ট যাত্রা বিরতি


লেক টেরেস রেস্টুরেন্ট, উত্তরা

Lake Terrace লেক টেরেস রেস্টুরেন্ট, উত্তরা

ছবি: লেক টেরেস


লেক টেরেস রেস্টুরেন্ট উত্তরা সাত নম্বর সেক্টরে লেক ড্রাইভ রোডে অবস্থিত। কেমন হবে যদি লেকের পাশে বসে সন্ধ্যার নাস্তা করা যায় বা সন্ধ্যার আকাশে সূর্যাস্তের লাল আভা পরখ করা যায় বা জোছনার দিনে লেকের জলে চাঁদের মোহনীয় রূপ দেখতে দেখতে খাবার খাওয়া যায়? রেস্টুরেন্টটির ছাদ থেকে লেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। আর তাই ভালো কিছু সময় কাটাতে ও সুস্বাদু খাবার খেতে ভোজন রসিকদের একটি প্রিয় রেস্টুরেন্ট এটি। মেক্সিকান, ইটালিয়ানসহ নানা ঘরানার খাবার এখানে পাওয়া যায়।

পিকাসো

Picasso পিকাসো

ছবি: পিকাসো


একটি জনপ্রিয় খোলা ছাদের রেস্টুরেন্ট হলও তেজগাঁও লিংক রোডের পিকাসো রেস্টুরেন্ট। খাবারের শৈল্পিকতাকে ফুটিয়ে তুলতে রেস্টুরেন্টটির শ্লোগান হল- খাবার এখানে শিল্প। রুফটপে খাবারের স্বাদ নেয়া ছাড়াও এখানে আছে সুইমিং পুল, আছে হেলি প্যাডও। খাবার খেতে খেতে এখানে হারিয়ে যেতে পারেন হাতিরঝিলের মুগ্ধতায়। খাবারের মান, পারিপার্শ্বিক পরিবেশ ও রেস্টুরেন্টটির পরিবেশনার জন্যে এটি খাবারপ্রিয় ব্যক্তিদের মাঝে খুব জনপ্রিয়।

আরও পড়ুন : দেশের সকল আঞ্চলিক খাবারের রেস্টুরেন্ট ঢাকায়!


বার্ডস আই রেস্টুরেন্ট, পুরানা পল্টন

Birds Eye বার্ডস আই রেস্টুরেন্ট, পুরানা পল্টন

ছবি: বার্ডস আই


পুরানা পল্টন টাওয়ারের ২০ ও ২১ এই দুই তলাজুড়েই বার্ডস আই রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ছাদ থেকে পুরো শহরের ৩৬০ ডিগ্রী এঙ্গেলেই সৌন্দর্য উপভোগ করা যাবে। রাতের বেলাতে যখন পুরো শহর কৃত্রিম লাইটের আলোতে আলোকিত হয়ে ওঠে, তখন রেস্টুরেন্ট থেকে সেই দৃশ্য দেখার মজাই আলাদা; হোক না সে কৃত্রিম আলো। বার্ডস আই রেস্টুরেন্টের মেন্যুতে রয়েছে চাইনিজ, থাই আর ভারতীয় খাবার। দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত বার্ডস আই রেস্টুরেন্ট খোলা থাকে তবে সৌন্দর্য উপভোগের জন্য বিকেল বা সন্ধ্যার সময়টিই উত্তম।

আরও পড়ুন : পূর্বাচল বালুব্রিজের নকশিপল্লী রেস্টুরেন্ট, ঢাকা


মারমেইড বিচ ক্যাফে

ভাবুনতো ঢাকার একটি রেস্টুরেন্টে খেতে খেতে আপনার মনে হচ্ছে যেন আপনি সমুদ্রের পাড়ে হাতে জুস নিয়ে সমুদ্রবিলাস করছেন! হ্যাঁ, সত্যিই এমনটাই মনে হবে বারিধারার মারমেইড বিচ ক্যাফেতে। ছাদের ওপর নুড়ি পাথর আর বালি ফেলে একধরণের সামুদ্রিক পরিবেশের আবহ তৈরি করা হয়েছে এখানে। বসার চেয়ারগুলোও এমন যে মনে হবে যেন রোদ পোহাচ্ছেন সমুদ্রের তীরে বসে। বিভিন্ন ধরণের সি-ফুড এখানে পাওয়া যাবে। তাছাড়া সীফুড জাতীয় খাবার ছাড়া অন্যান্য খাবার তো থাকছেই। সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত রেস্টুরেন্টটি খোলা থাকে।

ইন্দিরা বিশ্বাস   এস এম

তথ্যসূত্র: https://www-bd--pratidin-com.cdn.ampproject.org/v/s/www.bd-pratidin.com/amp/various-city-roundup/2015/12/08/114045?amp_js_v=a3&_gsa=1&usqp=mq331AQFKAGwASA%3D#aoh=15956060640597&referrer=https%3A%2F%2Fwww.google.com&_tf=From%20%251%24s&share=https%3A%2F%2Fwww.bd-pratidin.com%2Fvarious-city-roundup%2F2015%2F12%2F08%2F114045


Click Here To See More